somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

আপা, ম্যাডাম যতটুকু জেনেছে ততটুকু করেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রোহিঙ্গাদের নিয়ে কম জল ঘোলা হচ্ছে না, জল ঘোলা হতে হতে কাঁদামাটি হয়ে যাচ্ছে। তবুও এর সমাধান হচ্ছে না। রোহিঙ্গা সমস্যা সমাধান করতে আসলে কেউই আগ্রহী না। চীন চাইলে সমাধান দ্রুত করতে পারে বাকিরা ভরসা দিচ্ছে, ভাব দেখাচ্ছে তারা চাইলে এই সমস্যা সমাধান করে দিতে পারে। আসলে চীন ছাড়া এই সমস্যা সমাধান অন্যদের পক্ষে করা প্রায় অসম্ভব। চীন বাংলাদেশের বাজারের যে বিশাল অর্থনৈতিক বাজার তৈরি করেছে এর পুরোপুরি লাভ উঠানো পর্যন্ত এই মুলা ঝুলিয়ে রাখতে চাইবে।

যাইহোক মূল প্রসঙ্গ এটা না, প্রসঙ্গ হচ্ছে ভাসানচরে ১লক্ষ রোহিঙ্গাদের জন্য বাড়িঘর তৈরি করা হয়েছে। এইসব বাড়িঘরের ছবি, ভিডিও দেখেছি, সেনাবাহিনীর কাজ, খারাপ করেনি। তারপরেও ঐটা একটা দ্বীপের মত, সেখানে আসা যাওয়া খুব কঠিন ব্যাপার। রোহিঙ্গারা সেখানে ঢুকলে বাহির হতে তাদের অনেক কষ্ট করতে হবে। তারা আতঙ্কিত অবস্থায় দিন কাটাবে। কোন জরুরি প্রয়োজনে তারা বাহিরের মানুষ জনদের সাথে যোগাযোগ করতে পারবেনা। খাদ্য সহায়তা ডিলে হলে তারা অভুক্ত থাকতে পারে। বলা যায় বিশাল এক বন্ধিশালা ভাসানচর। এগুলোই হয়তো তাদের সেখানে থাকতে উৎসাহ দিচ্ছে না। বাংলাদেশ জোর জবরদস্তিও খুব একটা করতে পারবে না কারন দাতাদের ডলারে বানানো এই আবাসিক প্রজেক্ট।

এক লক্ষ রোহিঙ্গার জন্য এমন থাকার ব্যবস্থা এত অল্প সময়ের মধ্যে করে ফেলেছে অথচ নিজ দেশের রাজধানীতে থাকার মত জায়গা নেই ১০ লক্ষ মানুষের। চাইলে এদের জন্য সঠিক পরিকল্পনা নিয়ে সুন্দর আবাসনের ব্যবস্থা করা যেত নিঃসন্দেহে। আমাদের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি মিলে প্ল্যান করলে সেটা বাস্তবায়ন হবে না এটা বিশ্বাস করা কঠিন। স্বাধনীতার পর থেকে আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নিজেদের মাথার উপর পাকা ছাদ দেখে এসেছেন, তারা হয়তো বুঝে না মাথার উপর ছাদ না থাকলে একজন বৃদ্ধের কেমন লাগে, একটা টোকাই কিভাবে টুকরিতে ঘুমায়! একটা কিশোরী টোকাই কি বীভৎস ভাবে প্রতিটি রাত অতিবাহিত করে। তারপরেও শেখ হাসিনা ঢাকা শহরে অনেক গুলো ফ্লাইওভার বানিয়েছে সেটার নিচে অনেকের থাকার ব্যবস্থা হয়েছে, উনি হয়তো ভাবছেন আরো কয়েকটা ফ্লাইওভার বানিয়ে দিলে এই সমস্যা সমাধান হয়ে যাওয়ার কথা। আর বেগম জিয়াকে কাতরি দিনার দেওয়া হয়েছিল এতিমদের জন্য ঘর বানাতে, উনি মনে করেছিলেন এতিমদের জন্য শফি হুজুর, জামাত তো আছেই তাদের আবার কিসের ঘরের দরকার! উনার চ্যালা চামুন্ডারা নাকি ইডিয়েটের মত সে টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখেছে!
তবে সত্য কথা হচ্ছে, আমাদের আমলারা সবচাইতে বেশি জানে এই কষ্টের কথা, কিন্তু তারা সবসময় বলে এসেছে, মুজীব ভাই জানে, স্যারে জানে, ম্যাডাম জানে, আপায় জানে। আর এই জানতে জানতে ৪৯ বছর চলে যাচ্ছে, জানার শেষ হচ্ছে না!
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৭
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×