somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

ট্রেন মনে হয় কাবুলে চলে এসেছে, যাত্রীরা নেমে পড়ুন-২

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চরমনাই হুজুর নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে মূর্তি বলেছে এবং আরো হুঁশিয়ারি দিয়েছে এইসব মূর্তি যদি না সরিয়ে ফেলা হয় এগুলি নিয়ে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে। বঙ্গবন্ধুকে নিয়ে নিকট ভবিষ্যতে সম্ভবত এই ধরনের উদ্ধত কথাবার্তা কেউ বলেনি। শেখ হাসিনা এটা কিভাবে সহ্য করছে কে জানে! চরমোনাই হুজুর বঙ্গবন্ধুকে নাকি কোনদিন বঙ্গবন্ধু বলেনি, শেখ হাসিনাকে শেখের বেটি বলেন। তা সে বলতেই পারে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতেই হবে এমন কোন কথা নেই কিন্তু শেখ মুজিবের ভাস্কর্যকে মূর্তি বলে সেটাকে বুড়িগঙ্গায় ফেলে দিতে হবে এমন কথা কিভাবে হুজুর বলতে পারে। যাইহোক সে বলে ফেলেছে এবং আওয়ামীলীগ থেকে বড় ধরনের প্রতিবাদ এই কথার বিপক্ষে আসেনি। আজকে সম্ভবত তথ্যমন্ত্রী বলেছেন জনগণ এর জবাব দিবে। উনারা সব বান্দর পালবেন, মাথার উপর উঠাবেন এবং যখন এগুলি উনাদের বিপক্ষে কথা বলছে এখন সেগুলোর জবাব নাকি জনগণ দিবে!

যাইহোক এর জবাব আসলে জনগণ ও আওয়ামীলীগেরই দেওয়ার কথা। কিন্তু উনারা দেশের এমন পরিস্থিতি করে রেখেছে এর জবাব সাধারণ জনগণের পক্ষে দেওয়া খুব সহজ নয়। নির্বাচনের সময় উনাদের কাছে দোয়া নিতে যায়, কওমি জননী উপাধি নিতে যায় তখন এসব কিছু মনে রাখেনি। এখন সাধারণ মানুষ নাকি শেখ মুজিবের অপমানের জবাব দিবে। শেখ মুজিবের নাম এত বেশি পরিমাণ কাজে-অকাজে ব্যবহার হয়েছে, মানুষ এখন এসবের প্রতিবাদ করার আগ্রহ পাচ্ছে না। বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে ভালোবাসা ছিল সে ভালোবাসা কি কমেছে না বেড়েছে? অবশ্য অনেকেরই বঙ্গবন্ধুর নামের প্রতি ভালোবাসা বেড়েছে, এই নামটি তাদেরকে আঙ্গুল ফুলে কলাগাছ হতে সাহায্য করেছে।

আজ চরমোনাই ও হেফাজতে ইসলামের যে উদ্ধত আচরণ, কথাবার্তা এগুলোর জন্য কারা দায়ী? এরা পিছিয়ে পড়া জাতির সবচেয়ে পিছিয়ে পড়া অংশ, এদের উদ্ধত্যপূর্ণ আচরণ করার সাহস দিয়েছে এই আওয়ামীলীগই! ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য এদের সাথে নোংরা কম্প্রোমাইজ করেছে আওমীলীগ। মাদ্রাসার ছাত্রদেরকে মেইনস্ট্রিমের সাথে চলার মত যোগ্য করে গড়ে তোলেনি কোন সরকারই। যার জন্য চরমনাই, শফি হুজুর,বাবু নগরী এদের দায়িত্ব নিয়েছে। এরা এদের নেতাকে মান্য করে, নেতা যাই বলে এদের কাছে সঠিক।
আসলে যে আপনাকে দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দেয় তার ভুল ধরার মত নিমখহারাম আপনি হবেন না। এই বিশাল জনবলের সমর্থন নিয়ে যেকেউ যেকোন কিছু বলার সাহস পাবে।
দেশের সম্পদকে সঠিকভাবে কাজে লাগালে, আমলারা দুর্নীতি না করলে জাতির এই বিশাল অংশ পিছিয়ে থাকতো না। এদের পিছিয়ে থাকার দায় শেখ মুজিব, তাজউদ্দীন আহমেদ, মেজর সাহেব, জেনারেল এরশাদ, বেগম জিয়া, এবং শেখ হাসিনা সবাইকেই নিতে হবে। এই দায় থেকে মুক্তি নেওয়ার পরিবর্তে তাদেরকে আরো পিছিয়ে দিয়ে পক্ষান্তরে জাতিকেই পিছনের দিকে নিয়ে যাচ্ছে। আগেও বলেছি ট্রেন মোটামুটি কাবুলে চলে আসছে, যাত্রীরা নেমেও পড়ছে।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×