somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙ্গালীরা অল্প পরিশ্রম ও কম সময়ের মধ্যে ধনী হতে চায়।

২২ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই প্রবনতাটি ইদানিং কালে খুব বেশিই দেখা যাচ্ছে। কম সময়ে বেশি আয় করার জন্য আমরা নানাবিধ ফর্মুলা আবিষ্কার করে যাচ্ছি। বেশি আয় করা খারাপ কিছু নয়, সবাই চায় তার আয়ের পরিমান বাড়ুক। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এই বেশি আয়টা করতে চাই অল্প সময় ও কম পরিশ্রম করে। যার জন্য অসৎ উপায় অবলম্বন করতে হয়। গ্রামের একজন মুচি থেকে শুরু করে শহরের গ্রূপ অব ইন্ডাস্ট্রির মালিকও অসৎ পথে অল্প সময়ে বেশি ইনকাম করার জন্য সবসময় সচেষ্ট থাকে।
একটা উদারন দিচ্ছি, কয়েকদিন থেকে ঢাকা শহরে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে সাত'শ থেকে সাড়ে সাত'শ টাকা। গ্রামে যখন কশাইরা জানতে পারলো ঢাকায় এই রেট চলছে তখন তারাও এই রেটে বিক্রি শুরু করে দিয়েছে। আমাদের গ্রামে তো শবে বরাতের আগের দিন আট'শ টাকাও গরুর মাংশ বিক্রি হয়েছে। এবার দেখুন, গ্রামে একটা দোকান ভাড়া দুই'থেকে তিন হাজার টাকা যেখানে ঢাকায় পনের থেকে বিশ হাজার। গ্রামে কসাইয়ের সহকারির বেতন চার থেকে পাঁচ হাজারের মধ্যে আর ঢাকায় দশ, বারো হাজার। অথচ ঢাকার দামের সাথে তারা মাংসের দামের মিল রেখে বিক্রি করছে! এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার বিষয়টিও সবার জানা। ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজারে যে দাম বেড়েছে সে তেলের জন্য এখনো এলসি'ই খোলা হয়নি অথচ বাজারে আন্তর্জাতিক তেলের দাম হিসেব করে দাম বাড়িয়ে বসে আছে দোকানিরা! এসবের কারণ কি? কারন হচ্ছে অল্প সময়ে বেশি মুনাফা করার ইচ্ছে।

খাদ্যে ভেজাল তো এখন খাদ্যেরই অংশ হয়ে গেছে। এই ভেজাল মেশানো, ওজনে কম দেওয়া, নকল পণ্যে বিক্রি সবই বাংগালীর অতি মুনাফা লোভের জন্য। ব্যবসা করার জন্য বাংলাদেশ এশিয়ার মধ্যে সবচেয়ে বাজে ও কঠিন বাজার। এখানে সততার সঙ্গে ব্যবসা করা প্রায় অসম্ভব। বিক্রেতা তার পণ্য, সেবার গুনগত মান ঠিক রাখে না, ক্রেতা সঠিক সময়ে মূল্য পরিশোধ করতে চায় না, উৎপাদন শিল্পে জড়িত শ্রমিকের শ্রমের যথাযথ মূল্য দেওয়া হয়না। তা ছাড়াও ব্যবসার জন্য সরকার দরকারী সুযোগ সুবিধা গুলোকে নিয়মের বেড়াজালে কঠিন করে রাখে। এসব যারা দেখভাল করে তার অদক্ষ ও দুর্নীতিপরায়ণ।
সবকিছু মিলিয়ে বাঙ্গালীদের ব্যবসায়িক নীতি ও দক্ষতা খুবই নিন্ম মানের। ব্যবসা বা যেকোন কাজের পূর্বেই শর্টকাট রাস্তা বানিয়ে রাখে অতি মুনাফা করার জন্য। যার জন্য টেকসই উন্নয়ন কখনো সম্ভব হয়নি এই জাতির।

যাইহোক, যে সমস্যা নিয়ে এতক্ষন বললাম এটার সমাধান খুব বেশি কঠিন নয়। এসব দেখার জন্য যারা আছে তারা একটু কর্তব্যপরায়ন ও দক্ষতা দেখালে এই সমস্যা থাকার কথা নয়। অংকে ও সাধারণ জ্ঞানে তারা একটু পটু হলেই এসব অসঙ্গতি চোখে পড়বে। আর রোগের কারণ জানতে পারলে সে রোগ প্রতিরোধ করা সকলের জন্যই সহজ হয়ে যায়।

বিঃদ্রঃ বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে আপনার মন্তব্য কি?
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৭
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×