somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহ কখনো আমাদের তার অস্তিত্বের কথা প্রমান করতে বলেননি।

০১ লা এপ্রিল, ২০২২ ভোর ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের সনেট কবি(মহাজাগতিক চিন্তা) উনার ব্লগে ও ফেইসবুকে বিশাল বিশাল পোস্ট লিখেন আল্লাহর অস্তিত্ব প্রমান করার জন্য। আল্লাহ কিভাবে আছেন, কি করে এলেন, কোথায় বিরাজমান এসব বিষয় নিয়ে একই কথার রিপিটেশন করতেই থাকেন। পোস্টের বিশাল অংশ জুড়ে থাকে কোরআন ও হাদিসের কোট। উনার অসীম, সসীম, অসীম সসীম পড়তে পড়তে পড়া শেষ হলেও অসীম, সসীম, অসীম,সসীম বলে বিড়বিড় করতে থাকি! আগামাথা কিছুই পাই না। উনি যে ধরনের যুক্তি দিয়ে আল্লাহর অস্তিত্ব বুঝাতে চান আমার মনে হয় এটা একান্ত উনার নিজের স্টেটমেন্ট। এমন করে আমি কোনো স্কলারকে যুক্তি দিতে দেখিনি। আমার মনে হয় উনি যা বুঝাতে চান সেটা পুরোপুরি লিখে প্রকাশ করতে পারছেন না অথবা বুঝানোর মত সঠিক শব্দ ও বাক্য গঠন করতে পারছেন না।

যাইহোক আমার কথা সেটা না, আমি কোরানের কোনো অংশই আল্লাহকে বলতে দেখিনি উনি উনাকে প্রমান করার জন্য নির্দেশ দিয়েছেন আমাদের! কিন্তু উনি স্টেট পরওয়ার্ড ও কঠিন ভাষায় বারবার বলেছেন উনাকে বিশ্বাস করতে। এবং মুসলিম হওয়ার প্রথম শর্তই দিয়েছেন উনার উপর ঈমান আনার জন্য। ঈমান আনা মানে বিশ্বাস করা, প্রমান করা নয়। অথচ মুসলিমদের মধ্যে বেশিরভাগই আল্লাহকে প্রমান করতে ব্যতিব্যস্ত থাকে। আল্লাহর অস্তিত্ব যদি প্রমান করতে হতো তাহলে উনিই পারতেন সবচেয়ে সহজে তা প্রমাণ করে দিতে। উনি এসে সবার উদ্দেশ্য ভাষণ দিয়ে বলতেন, এই হচ্ছি আমি এবার তোমরা আমার ইবাদত করো। কিন্তু না, তিনি সেটা করেননি, তিনি বলেছেন তার উপর ঈমান আনতে। যেটা করতে বলেননি সেটা নিয়েই আমরা অযথা বেশি সময় নষ্ট করছি।

আসলে আমরা যতই বিজ্ঞান কিংবা ফিলোসফি দিয়ে আল্লাহর অস্তিত্ব প্রমান করার চেষ্টা করি এটা কখনোই সম্ভব হবে না। আল্লাহ প্রমাণের বিষয় নয়, বিশ্বাসের বিষয়। উনাকে প্রমান করার জন্য উনি আমাদের নির্দেশ দেননি কিন্তু বিশ্বাস করার জন্য কঠোর আদেশ করেছেন। অথচ উনার অস্তিত্ব প্রমান করতে গিয়ে আমরা উনার অস্তিত্বকেই সংকটে ফেলে দিই।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২২ ভোর ৬:৫৭
২৩টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×