somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের অর্থনীতির মূল সমস্যা কোন জায়গায়? ★★

৩১ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশে যে ধরনের অর্থনৈতিক সিস্টেম চলছে তাতে এর সমস্যা অনেক গুলো। কোনোটা থেকে কোনোটা ছোট সমস্যা নয়। ক্যাপেটেলিজম অর্থনীতিতে যা যা সমস্যা তৈরি হয় তার সবই আমাদের অর্থনীতিতে দেখা যাচ্ছে খালি চোখেই। তবে যদি বলি আমাদের অর্থনীতির মৌলিক সমস্যা কোনটি? তাহলে বলা যায় রপ্তানি নির্ভর অর্থনীতি আমাদের অর্থনীতির সবচয়ে বড় সমস্যা। এটা বলার কারন হচ্ছে আমরা যে খাতে সবচেয়ে বেশি রপ্তানি আয় করি সেটা হচ্ছে তৈরি পোশাক খাত এবং এই রপ্তানি পন্যের বাজারের উপর আমাদের কেনো নিয়ন্ত্রণ নেই। রপ্তানী পণ্যটি কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যও নয় অথবা এমন না যে, আমদের বাজারের উপরই শুধু এই পন্যের ক্রেতারা নির্ভরশীল।
এরচেয়ে বড় বিষয় এই রপ্তানি পণ্যে আমরা খুবই কম মূল্য যোগ করি। কারন এর কাচামাল, এক্সসরিজ ও মেশিনারিজ প্রায় সবকিছুই বাহির থেকে আসে। এগুলোর সাথে আমরা যোগ করি শুধু সস্তা শ্রম, যার মূল্য হিসেবে আমরা কারেন্সি পাই। দেখা যাচ্ছে এই সস্তা শ্রম না হলে এই খাতের বাজার আমরা হারিয়ে ফেলবো। অর্থ্যাৎ কাল যদি অন্য কেউ আরো সস্তা শ্রম দেয় তাহলে আমাদের হাত থেকে ক্রেতা ছুটে যাবার সম্ভাবনা রয়েছে।
সস্তা শ্রমের কথা যখন বলছি তাতে বলা যায় এই সস্তা শ্রম আসলে আর বেশিদিন পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এর কারন জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের অভাবনীয় সাফল্য। জনসংখ্যা নিয়ন্ত্রণ হার এই মুহূর্তে বলা হচ্ছে ২:২। যার জন্য একসম়য় শ্রমিক সংকট দেখা দিবে অর্থাৎ শ্রমিকের যোগান কমে যাবে আর তখন বেশি মুজুরী দিয়ে শ্রমিক রাখতে হবে।

আসলে আমরা এমন একটি রপ্তানিযোগ্য পন্যের উপর আমদের অর্থনীতিকে দাঁড় করিয়েছে যা অন্য দেশের ক্রেতার ক্রয় ক্ষমতার উপর সরাসরি নির্ভর। ক্রেতার ক্রয় ক্ষমতা কমলে সে চাইলে আমাদের পন্যেটি না কিনে বা কম কিনে চলতে পারবে এবং সেটাই হচ্ছে। ইউরোপ আমেরিকায় চার কোয়াটার ধরে জাতীয় উৎপাদন কমছে আর দুই কোয়াটার কমলেই বড় ধরনের রেসিশন শুরু হয়ে যাবে এবং ক্রেতারা RMG পণ্য ক্রয় কমিয়ে দিবে। যার প্রভাব সরাসরি আমদের অর্থনীতিকে খুব ভালো ভাবেই বিপর্যস্ত করে তুলবে।
আমরা যদি আমদের অভ্যন্তরীণ বাজারকে বড় না করি, গার্মেন্টস ও অন্যান্য শিল্পের মালিকদের দিয়ে ন্যায্য মুজুরী বৃদ্ধি না করি তাহলে অচিরেই আমাদের এই রপ্তানি নির্ভর অর্থনীতি কলাপস করবে।

নতুন চাকুরী সৃষ্টি না করে শুধু জনগনকে শিক্ষিত করেও লাভ নেই। কেননা এতে শুধু অশিক্ষিত বেকারের জায়গায় শিক্ষিত বেকার সৃষ্টি হবে মাত্র আর তেমন কোনো কাজের কাজ হবে না। তাই শুধু শিক্ষার হার বাড়িয়ে গেলেই হবে না একই সাথে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর কর্মসংস্থানের সাথে পুঁজির সম্পর্ক সরাসরি জড়িত। যার জন্য দেশের পুঁজিকে কয়েকটি কোম্পানির কাছে কুক্ষিগত করে রাখা সঠিক হবে না।
বসুন্ধরার সালমান এফ রহমানের আয় ও পাট চাষী নজরুলের আয়কে একসাথ করে মাথাপিছু আয় না দেখিয়ে দুইজনের জন্যই ব্যবসায়ের সুযোগ গুলো সমানভাবে সহজ করা উচিত। আর এটাই রাষ্ট্রের দায়িত্ব। আগামী দিনে অর্থনীতিকে সঠিক পথে রাখতে এর বিকল্প কিছু নেই।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৩ সন্ধ্যা ৭:১১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×