somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

বিএনপি'র সমালোচনা করলে অনেকেই আওয়ামীলিগার বলে! ★

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপি'র সমালোচনা করলে বেশিরভাগ মানুষ সমালোচনাকারীকে আওয়ামীলীগের সমর্থক ভেবে থাকে। বিএনপি জামাতের সমালোচনা করার জন্য দালাল, টিনের চশমা, নাস্তিক, আবু জাহেল এসব শব্দ বহুবার শোনা হয়েছে। যদিও এগুলি কোনোটিই সমালোচনার জবাব নয়। এই ব্লগে চাঁদগাজীর পর আমি আওয়ামীলীগের যত সমালোচনা করেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী সাহেবও এত সমালোচনা করেনি। তারা যে সমালোচনা গুলি করে স্বৈরাচারী, একনায়তন্ত্র, দুর্নীতিবাজ, ইসলামবিদ্বেষী এই শব্দগুলি ব্যবহার করে, যা সারফেস লেভেলের সমালোচনা। এই বিশেষণ গুলি দিয়ে বিস্তারিত তথ্য ভিত্তিক সমালোচনা করা সম্ভব এবং সেটাই যৌক্তিক সমালোচনা।
কিন্তু যখনই বিএনপি জামাতের সমালোচনা করা হয় তখনই কট্টর আওয়ামীলীগের সমর্থক ধরে নেওয়া হয়। আদত বিএনপি জামাতের সমালোচনা করার জন্য আওয়ামীলিগার হওয়ার দরকার নেই।

মেজর জিয়া, বেগম খালেদা ও তারেক জিয়া বিএনপি ও জামাতকে নিয়ে এদেশে যে ধরনের রাজনীতি চালু করেছে তাতে দেশের উপকারের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি। এই দলটি প্রতিষ্ঠার পর থেকে দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতিকে ক্রমেই নিচের দিকে টেনে নামিয়েছে। নিজের দলকে প্রতিষ্ঠিত করার জন্য মেজর জিয়া পথভ্রষ্ট, যুদ্ধাপরাধী, দলছুট ও ব্যুরুক্রেটদের দলে ভিড়িয়ে ছিল। মেজর জিয়া ব্যক্তিগতভাবে দুর্নীতি পরায়ণ ছিলোনা তবে তারা আশেপাশের মানুষদের দুর্নীতিতে নীরব থাকতো। উনি পুঁজিবাদী অর্থনীতিকে উৎসাহ দিয়েছে এবং সাম্প্রদায়িক বীজ বপন করেছে।
বেগম জিয়া ক্ষমতায় এসে নিজের চিন্তা চেতনাকে কাজে লাগানোর মত অবস্থায় ছিল না। তাকে পুরোপরিভাবে মিলিটারি ও ব্যুরুক্রেটরা মিলে নিয়ন্ত্রণ করেছে। উনার রাজনীতি আর রাষ্ট্রপতির রাজনীতি প্রায় কাছাকাছি ছিল। লিখিত স্ক্রিপ্ট ছাড়া উনি বেশি কিছু বলতে পারতেন না। রাজনীতিতে ব্যর্থতার পাশাপাশি উনি একজন ভালো মাও হতে পারেননি।
তারেক জিয়ার বিএনপির হাল তারার পর থেকে বিএনপির অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। বিএনপির চেইন অব কমান্ড বলতে গেলে পুরোপুরি ভেঙে পড়ে। তারেক জিয়া রাষ্ট্রীয় ও দলীয় ক্ষমতা ব্যবহার করে বড় ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তৃণমূলের কাছে তার বেশ জনপ্রিয়তা থাকলেও দলের হাই কমান্ডে তার জনপ্রিয়তা কম। তারেক জিয়া সরাসরি দেশ সেবার সুযোগ পায়নি। তবে যতটুকু পেয়েছে সেটারও সদ্ব্যবহার করেনি সে। তার জন্য তার বাবার দলের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। দলের বর্তমানে যে অবস্থা তাতে মনে হয় না নিকট ভবিষ্যতে এ দলটি ক্ষমতায় আসতে পারবে।

যাইহোক বিএনপি জামাতের সমালোচনা করলেই কেউ আওয়ামীলীগের দালাল হয়ে যায় না। বিএনপি জামাত প্রতিষ্ঠার পর থেকে এত বেশি পরিমাণে সমালোচনার জন্ম দিয়েছে যার জন্য না চাইলেও এদের সমালোচনা আসবেই।
তদ্রূপ আওয়ামী লীগের সমালোচনা করলেও কেউ বিএনপি-জামাত বা রাজাকার হয়ে যায় না। তবে জামাত অথবা স্বাধীনতা বিরোধী মানসিকতার মানুষ বোঝা খুবই সহজ। স্পেসিফিক তাদের দুই একটি প্রশ্ন করলে সেসব প্রশ্নের উত্তরের মাঝে যদি, কিন্তু, তবে এসব শব্দের আধিক্য দেখা যায় তাহলে তাদের চেনা যায়। যেটাকে এক সময় বলা হত লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড!
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

×