somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

৫২'র ভাষা আন্দোলনের গুরুত্ব কি ৫২'ই শেষ! ★

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৫২ সালে যে ভাষা আন্দোলন হয়েছে সেটা হয়েছিল পাকিস্তানিদের আমাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার ফলে। তারা যেমন উর্দু ভাষা চাপিয়ে দিয়ে ভুল করেছে তেমনি আমাদেরও পুরো পাকিস্তানের উপর বাংলা ভাষা চাপিয়ে দেওয়ার আন্দোলন ভুল কনসেপ্ট ছিল। দরকার ছিল মাঝামাঝি কিছু একটা। সেটা হতে পারতো ইংরেজি অথবা কোন জাতীয় ভাষায় না রেখে দুটিকে প্রাদেশিক ভাষা হিসেবে চালু রাখা। যাই হোক এই বাংলা ভাষার জন্য আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে কিন্তু এই বাংলা ভাষার ব্যবহার ও সুবিধা আমরা আজও নিতে পারিনি। পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা কিন্তু এ মিষ্টির স্বাদ আমরা এখনো নিতে পারিনি। নিতে পারেনি বললে হয়তো ভুল হবে, বলা যায় আমরা নেওয়ার চেষ্টাই করিনি।

পৃথিবীর সকল দেশেই নিজ মাতৃভাষায় যে কোন বিষয় যত সহজে বুঝা যায়, উপলব্ধি করা যায় অন্য ভাষায় সেটা সম্ভব নয়। আপনি পৃথিবীর যত ভাষায় দক্ষ হন না কেন নিজ মাতৃভাষায় আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকবে সবচেয়ে নিখুত। তাই সব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ে মাতৃভাষার ব্যবহার থাকা জরুরী।
আপনি কি কখনো বাংলাদেশের কোন ব্যাংক থেকে লোন নিয়েছেন? তাহলে আপনার অভিজ্ঞতা অবশ্যই আছে এ ব্যাপারে। ব্যাংক থেকে যদি আপনার ঋণ নেওয়ার পরিমাণটা একটু বেশি হয় তাহলে দেখবেন কি পরিমান নথিপত্র তারা যাচাই-বাছাই করে। তবে ঋণ নেওয়ার সময় দেখবেন ঋণের শর্তগুলি লেখার জন্য তাদের কাগজের অভাব পড়ে যায়। এত ছোট ছোট অক্ষরে লেখে যে আপনার চোখের পাওয়ার একটু কম হলে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পড়তে হবে। এই সম্পূর্ণ শর্ত গুলি ইংরেজিতে লেখা থাকে এবং এমন এমন কঠিন শব্দ ব্যবহার করা হয় যা আপনি আপনার শিক্ষা জীবন ও প্রাতিষ্ঠানিক জীবনে কখনো শুনে থাকবেন না। এই শর্তগুলি বাংলায় লিখলে কি সমস্যা? এছাড়ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় আমাদের বিচারকরা যে রায় ও অবজারভেশন লিখেন সেটাও ইংরেজিতে। আজকাল অনেক স্কুলে বাচ্চাদের রেজাল্ট কার্ডে মূল্যায়ন টুকুও ইংরেজিতে লিখে। অনেক অভিভাবক এটার পাঠউদ্ধার করতে হিমশিম খায়।

যাইহোক গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মাতৃভাষার ব্যবহার নিশ্চিত করা হোক। যেসব বিষয় না বুঝলে নাগরিকদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আইন ভঙ্গ করতে পারে সেসব বিষয়ে ভিনদেশী ভাষা ব্যবহার বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র মোবাইলে, কম্পিউটারে অটোমেটিক ভাবে বাংলা লিখার সফটওয়্যার ডাউনলোড করে দিলেই খুব বেশি ফলাফল পাওয়া যাবে না। দরকারি জায়গায় আগে কাজ করতে হবে। যেসব জায়গায় সাধারণ মানুষ চাইলেই পরিবর্তন করতে পারবেনা সেসব জায়গায় সরকারেরই কাজ করতে হবে।

৫২'র ভাষা সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ও ভালোবাসা।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×