somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

তারেক জিয়ার দেশে না ফেরার কারণ।

০৯ ই মে, ২০২৫ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে নির্বাসিত অবস্থায় রয়েছেন। ২০০৭ সালের ওয়ান-ইলেভেন সরকারের সময় চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান তিনি। এরপর থেকে দীর্ঘ ১৬ বছর কেটে গেলেও তিনি আর দেশে ফিরে আসেননি।

গত ৫ আগষ্টের পর থেকে তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। অনেকেই ধারণা করেছিলেন, এবার তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে সক্রিয় হবেন। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। তবে দেশে না ফিরলেও তার রাজনৈতিক তৎপরতা আগের তুলনায় অনেক গুণ বেড়েছে। তিনি এখনো লন্ডন থেকেই ভার্চুয়ালি দলের নেতৃত্ব দিয়ে চলেছেন।

তার দেশে না ফেরার পেছনে নানা কারণ নিয়ে আলোচনা হয়েছে। কেউ বলছেন, মামলার ভয় বা গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে; কেউ আবার নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করছেন। তবে এসব কারণ যথেষ্ট জোরালো নয় বলে আমার মনে হয়। আসল সত্যটি তারেক রহমান ও তার কিছু ঘনিষ্ঠজন ছাড়া কেউ জানেন না।

আমার ব্যক্তিগত ধারণা, তিনি রাজনীতিতে ফেরার জন্য উপযুক্ত সময় ও পরিপূর্ণ প্রস্তুতির অপেক্ষায় আছেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও তার রাজনৈতিক বক্তব্য এখন অনেক পরিণত ও কৌশলের দিক থেকে ম্যাচিউর। তবে প্রশ্ন থেকে যায়—তিনি রাজনীতিকে যেভাবে দেখতে ও করতে চাচ্ছেন, ক্ষমতায় এসে তা কতটা বাস্তবায়ন করতে পারবেন?

আমার মতে তিনি দেশে ফিরে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চান। এক্ষেত্রে একটি বড় প্রশ্ন হলো, যদি আগামীকাল তিনি দেশে ফিরে আসেন, তবে দলের নেতৃত্বে যে পরিবর্তন আসবে—তা কি সবাই মেনে নেবে? এছাড়া যখন তিনি ফিরে আসবেন, তাহলে ড. ইউনুসের সরকারের নেতৃত্বে থাকা অসম্ভব হয়ে পড়বে। ড. ইউনুস দেশ চালাবেন আর তারেক রহমান দল চালাবেন; সভা, সেমিনার করে সময় কাটাবেন এটা বিএনপি ও তারেক জিয়া মানতে পারবে না।

তারেক রহমান সম্ভবত দেশের মিছিল-মিটিং, সমাবেশ-সেমিনারে জড়িয়ে পড়ে নিজের ভাবমূর্তি ঝুঁকির মধ্যে ফেলতে চান না। বরং তিনি পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট মুহূর্তে এসে নির্বাচনে অংশ নিয়ে রাজনীতির কেন্দ্রে ফিরে আসতে চান। দেশে ফিরলে বিএনপির বর্তমান নানা বিতর্কিত কর্মকাণ্ড সরাসরি তার ওপর এসে পড়বে, যা বিরোধীরা রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইবে।

সবশেষে বলা যায়, এখনো পর্যন্ত তারেক রহমান বা বিএনপির মধ্যে ড. ইউনুসকে সরিয়ে দেওয়ার মতো কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত বা প্রস্তুতি নেই। সে কারণেই তারেক রহমান এখনো দেশে ফিরে সরাসরি রাজনীতি করার পদক্ষেপ নিচ্ছেন না। তিনি বরং সরকারের ওপর চাপ সৃষ্টি করে একটি সুনির্দিষ্ট নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণার জন্যে কৌশলগতভাবে কাজ করে যাচ্ছেন।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৫ রাত ১০:০৪
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×