ইন্টারকমের জ্বালাময়ী সুরে আমার হুঁশ ফেরে না
হুঁশ ফেরে তোমার চুমুর অস্পষ্ট শব্দে
দিনের দুবেলা ঘুম থেকে জেগে আমি যে বিষ পান করি
তাতে বেলাশেষে সে পেয়ালাগুলোর আর ঘুম পায় না
তারা ভাবে, তারা দেখে, তারা শোনে
কিন্তু মুর্খ পেয়ালাগুলো আমায় বলতে পারেনা
তারা আমায় ছাড়তে পারেনা
তারা কেবল আমায় মারতে জানে
দুবেলা মরার পরেও আমি ঠিকই জেগে যাই
চোখ ডলতে ডলতে কখনো মুছতে মুছতে
তোমার কাছেই চলে যাই......


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




