somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর সালাম
শিক্ষিত হওয়ার অর্থটা কি ? যদি না অন্যায়ের সামনে দাঁড়িয়ে সত্যটা বলার সাহস বুকে না রাখতে পারি ? তাই আমার এই পথ চলা যেন হয় সত্যের অধিকার ফিরিয়ে দেয়ার।

Mother of Education, আমরা আপনার দিকে রয়েছি চেয়ে...

১৪ ই মে, ২০১৮ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেন সেটা তিনি করেন। তার কথার নড়চড় হয় না। এখানে অনেকগুলো কোটা আছে। এগুলো সমন্বিত করার চেষ্টা করা হচ্ছে। কাজ থেমে নেই।"
কমিটিই হলো না আবার কিভাবে কে কবে থেকে সমন্বিত করার কাজ করছেন ?
তিনি তিনি আরো বলেছেন, কোটা বাতিলের ঘোষণা প্রধানমন্ত্রী সংসদে দিয়েছেন। কোটা থাকবে না এটা তিনি বলে দিয়েছেন।
যেখানে কোটা থাকছেই না, সেখানে আবার কি সমন্বিত করার চেষ্টা করা হচ্ছে ?
ছাত্রসমাজ কি এতই অবুঝ ? আমাদের বয়স, জ্ঞান,অভিজ্ঞতা ও বিচার-বিশ্লেষণের ক্ষমতা কি কমছে ।


বলতে দ্বিধা নেই, যথেষ্ট সময় পেয়েছেন, কমিটি গঠন কিংবা প্রজ্ঞাপন জারি কোনটাই করেন নি বরং বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখার চেষ্টা করেছেন এবং এখনো তার মধ্যেই নিমজ্জিত আছেন।
আপনাদের অবগতির জন্য পরিষ্কারভাবে জানাতে চাই, কোন রাজনৈতিক দলের সাথে আমাদের বিন্দুমাত্র আঁতাত নেই আর স্বাধীনতা বিরোধী কোন দল কিংবা সংঠনের সাথে আমাদের সম্পর্ক তো সকালের পূর্ব দিকের সূর্য পশ্চিমাকাশে উদিত হওয়ার মতো ব্যাপার।

Mother of Education,
আমরা ছাত্র-ছাত্রীবৃন্দ, আপনার নাতি-নাতনির মতো বয়সের। কিভাবে রোদে পুড়ছি, বৃষ্টিতে ভিজছি, হামলা-হয়রানির শিকার হচ্ছি দেখুন এবং আপনার আশে পাশের কারো দিকে না তাকিয়ে ভাবুন, আমাদের মতো কোমলমতি ছেলেমেয়েরা আপনার কাছে কোনো অন্যায় আবদার করছি না। অধিকাংশ কোটাই এখন সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থ-উদ্ধারের কাজে লাগছে। জেলা কোটার ব্যবহার হচ্ছে না বললেই যে চলে, তা আপনি এই মাসের মাসিক ম্যাগাজিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখলেই বুঝে যাবেন। আর মুক্তিযুদ্ধ কোটার কথা কি আর বলবো, যদি মুক্তিযুদ্ধ সনদের কোনো আর্থিক মূল্য না থাকতো তবে দেশে শেয়ার বাজারের মতো প্রতিবছর মুক্তিযোদ্ধার সংখ্যা বৃদ্ধি হতো না।
তাই আপনার নিকট আমাদের আকুল আবেদন, আমাদের ব্যথা বোঝার চেষ্টা করুন ও মহান জাতীয় সংসদে দেয়া আপনার ঘোষণার বাস্তবায়ন করুন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
জয় হোক ছাত্র আন্দোলনের।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৮ রাত ৮:২৬
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×