somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

দেশপ্রেমী ভারতীয় বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের ৬০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতীয় বাঙালি কবি ও স্বদেশপ্রেমিক করুণানিধান বন্দ্যোপাধ্যায়। তাঁর কবিতায় প্রধানত দেশপ্রেমের বাণী প্রকাশ পেত। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বঙ্গমঙ্গল’ প্রকাশিত হয় ১৯০১ সালে। কিন্তু রাজরোষে পতিত হওয়ার আশঙ্কায় কাব্যগ্রন্থটির প্রথম সংস্করণে তাঁর নাম মুদ্রিত হয়নি। করুণানিধান ছিলেন রবীন্দ্র অনুসারী কবিদের মধ্যে অন্যতম। রবীন্দ্রনাথের ধারায়- রোমান্টিক প্রেম, দাম্পত্য জীবনের লীলা-মাধুর্য, প্রকৃতি প্রেম ও আধ্যাত্বিক ব্যাকুলতা তাঁর পরবর্তীকালের কবিতার উপজীব্য। আজ তার ৬০তম মৃত্যুবার্ষিকী। ১৯৫৫ সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। কবির মৃত্যুদিনে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।


কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় ১৮৭৭ সালের ১৯ নভেম্বর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা নৃসিংহ বন্দ্যোপাধ্যায় ছিলেন স্কুল শিক্ষক। ১৮৯৬ সালে শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুল থেকে এন্ট্রান্স ও ১৮৯৯ সালে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে এফ.এ. পাস করেন। কলকাতার জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশনে স্নাতক শ্রেণীতে ভর্তি হলেও বি.এ. পরীক্ষায় অকৃতকার্য হন তিনি। পিতার পদাঙ্ক অনুসরণ করে শিক্ষকতাকে পেশা হিসাবে শিক্ষতাকে গ্রহণ করে কর্মজীবনের শুরু করেন করুণানিধান বন্দ্যোপাধ্যায়। শিক্ষকাতা পেশায় তিনি শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুল, গাইবান্ধা উচ্চ বিদ্যালয়, কলকাতা শ্রী কৃষ্ণ পাঠশালা, হুগলি সরকারী ব্রাঞ্চ ইস্কুল এবং উত্তরপারা সরকারী উচ্চবিদ্যালয়ে শিক্ষতা করেন।


(সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন বাগচী, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, মণিলাল গঙ্গোপাধ্যায় প্রমুখর সঙ্গে রবীন্দ্রনাথ)
করুণানিধান বন্দ্যোপাধ্যায় সাহিত্যচর্চা শুরু করেন ছাত্রাবস্থা থেকেই। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থঃ ১। বঙ্গ-মঙ্গল (১৯০১), ২। প্রসাদী (১৩১১), ৩। ঝরাফুল (১৩১৮), ৪। শান্তিজল (১৩২০), ৫। ধানদুর্বা (১৩২৮), ৬।শতনারী (১৩৩৭), ৭। রবীন্দ্র-আরতি (১৩৪৪), ৮। গীতায়ন (১৩৫৬), ৯। গীতারঞ্জন (১৩৫৮) ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য ১৯৫১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদকে ভূষিত হন।


১৯৫৫ সালের ৫ই ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়। আজ তার ৬০তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুদিনে কবিকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।

আজ ৫ ফেব্রুয়ারি আরো যে সকল গুণীজনের মৃত্যুৃদিবসঃ
১। ১৫৫৮: ইতালীয় প্রতিকৃতি শিল্পী গিয়ামবাত্তিস্তা মোরোনি।
২। ১৬৭৯: ডাচ কবি ও নাট্যকার ইওস্ট ভ্যান ডন ভনডেল।
৩। ১৭৯০: ইংরেজ চিকিৎসক ও অধ্যাপক উইলিয়াম ক্যালেন।
৪। ১৮৫৯: বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য।
৫। ১৯২১: বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
৬। ১৯৩২: রাজনীতিবিদ ও সামাজ সংস্কারক মওলানা মোহাম্মদ আলী।
৭। ১৯৪১: অষ্ট্রেলিয়ার সাংবাদিক ও কবি অ্যান্ডু বার্টন প্যাটার্সন।
৮। ১৯৬২: ফরাসি সংগীত স্রষ্টা ভাক ইবার।
৯। ১৯৮৮: ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা সন্তোষ দত্ত।
১০। ১৯৯৮: ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক অর্ধেন্দু সেন।


বাঙালি কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় সহ সকল গুণীজনের মৃত্যুৃদিবসে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×