somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ভাষার মহাকবি কায়কোবাদের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আধুনিক বাংলাসাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ। কায়কোবাদের সাহিত্যকর্মে পশ্চাত্পদ মুসলিমদের নিজেদের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণে এবং তা অনুশীলনে উদ্বুদ্ধ করা হয়েছে। বাংলা মহাকাব্যের অস্তোন্মুখ এবং গীতিকবিতার স্বর্ণযুগে মহাকবি কায়কোবাদ মুসলমানদের গৌরবময় ইতিহাস থেকে কাহিনী নিয়ে ‘মহাশ্মশান’ মহাকাব্য রচনা করে যে দুঃসাহসিকতা দেখিয়েছেন তা তাঁকে বাংলা সাহিত্যের গৌরবময় আসনে স্থান করে দিয়েছে। তিনি বাংলার অপর দুই মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের ধারায় মহাকাব্য রচনা করেন। তবে নবীনচন্দ্রই ছিলেন তার প্রধান আদর্শ। তিনি কবি হেমচন্দ্র ব্যানার্জী এবং কবি নবীন চন্দ্র সেন এর দ্বারা প্রভাবিত হলেও তাঁদের মত সাম্প্রদায়ীক ভেদবুদ্ধির পরিচয় দেন নি | তাঁর কাছে হিন্দুও বীর, মুসলমানও বীর | মুসলমানদের মধ্যে পিছিয়ে পড়া মানুষের কাছে তাঁদের হৃত গৌরবের কথা পৌঁছে তাঁদের উন্নতি সাধনে উদ্বুদ্ধ করাই তাঁর প্রধাণ প্রেরণা হিসেবে কাজ করেছে । বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা মহা কবি কায়কোবাদ ১৯৫১ সালের আজকের দিনে ইন্তেকাল করেন। আজ তাঁর ৬৪তম মৃত্যুবার্ষিকী। খ্যাতিমান কবি কায়কোবাদের মৃত্যুদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি।


বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি কায়কোবাদ ১৮৫৭ সালে (জন্ম তারিখ অস্পষ্ট) ঢাকার নবাবগঞ্জের আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম কাজেম আলী কোরেশী। তার পিতা শাহামতউল্লাহ আল কোরেশী ছিলেন ঢাকা জজকোর্টের আইনজীবী। ঢাকার পোগজ এবং সেন্ট গ্রেগরী স্কুলে পড়াশোনা করেন কায়কোবাদ। তারপর ঢাকা মাদ্রাসায় ভর্তি হয়ে প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত অধ্যয়ন করেন কিন্তু তিনি প্রবেশিকা পরীক্ষা না দিয়ে পোস্টমাস্টারের চাকুরী নিয়ে তার স্থানীয় গ্রামে ফিরে আসেন। এখানে তিনি অবশর গ্রহণের আগ পর্যন্ত কাজ করেন। বাল্যাবস্থা থেকেই তাঁর কবিতার পারদর্শিতা চোখে পড়ে | ১৮৭০ সালে মাত্র ১৩ বছর বয়সেই তার প্রথম কাব্য গ্রন্থ 'বিরহবিলাপ' প্রকাশিত হয়। কায়কোবাদ দীর্ঘ জীবন লাভ করেছিলেন। এই দীর্ঘ জীবনে তিনি বহু সাহিত্যকর্ম রচনা করেন।


জীবদ্দশায় প্রকাশিত তার উল্লেখযোগ্য গ্রন্থ সমুহঃ ১। কুসুমকানন (১৮৭৩), ২। অশ্রুমালা (১৮৯৫), ৩। শিবমন্দির (১৯২২), ৪। মহাশ্মশান (১৯০৪), ৫। অমিয়ধারা (১৯২৩) উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুর পরে প্রকাশিত গ্রন্থ ১। প্রেমের ফুল (১৯৭১), ২। প্রেমের বাণী (১৯৭০), ৩। প্রেম পারিজাত (১৯৭০), ৪। মন্দাকিনী ধারা (১৯৭১) এবং ৫। গাউছ পাকের প্রেমের কুঞ্জ (১৯৭৯) ইত্যাদি। তৃতীয় পানিপথের যুদ্ধ অবলম্বনে রচিত মহাশ্মশান হচ্ছে তার মহাকাব্য। এটাকে তাঁর শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচনা করা হয়। সাহিত্যে অসমান্য অবদানের জন্য তাকে নিখিল ভারত সাহিত্য সংঘ থেকে তাঁকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ এবং সাহিত্য রত্ন পুরস্কারে ভূষিত করেন | বাংলাদেশ সরকার তার সম্মানে ১৯৯১ সালে ৬ টকা মূল্যমানের ডাকটিকিট প্রকাশ করে।


১৯৫১ সালের ২১ জুলাই খ্যাতিমান কবি কায়কোবাদ ইন্তেকাল করেন। আজ তার ৬৪তম মৃত্যুবার্ষিকী। মহাকবি কায়কোবাদের মৃত্যুদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×