somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ২৯ ফেব্রুয়ারি ২০১৬, লিপইয়ার বা অধিবর্ষঃ শুভেচ্ছা আজকের বিশেষ দিনের জাতকদের

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ ২৯ ফেব্রুয়ারি, অধিবর্ষ বা লিপইয়ার। বছরের প্রকৃত দৈর্ঘ্য হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। কিন্তু খ্রিষ্টপূর্ব ৪৬ সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার এবং তার সহকারী জ্যোতির্বিদ সোসিজেনিস ৩৬৫ দিনে এক বছর হবে বলে নতুন গণনা পদ্ধতি শুরু করেন। ৩৬৫দিনে বছর গণনা করার ফলে বাদ যাওয় ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময়কে হিসেবে ধরার জন্য ৪ বছর পর পর ৩৬৬ দিনে একটি বছর গণনা করা হবে বলে ঠিক করলেন, সেটাই আজকের এই লিপইয়ার। তখনকার নিয়মানুযায়ী বছরের ৭টি মাস হত ৩০ দিনে আর বাকি ৫টি মাস হত ৩১ দিনে। জুলিয়াস সিজার তৎকালীন পঞ্চম মাস কুইন্টালিসকে নিজের নামানুসারে জুলিয়াস নাম দেন, সেইটাই আজকের সপ্তম মাস জুলাই। অর্থাৎ জুলিয়াস সিজার তখনকার প্রচলিত মাসের ক্রম পরিবর্তন করে তৎকালীন একাদশ মাস জানুয়ারিয়াস থেকে বছর গণনা শুরু করে। পরবর্তী রোমান সম্রাট অগাস্টাস পূর্ববর্তী ষষ্ঠ মাস সেক্সটিলিস এর নাম পাল্টে রাখেন অগাস্ট। দুই রোমান সম্রাটই নিজেদের নামের মাস দুটিকে ৩১ দিন করে বরাদ্দ দেন । দুঃখজনক ভাবে এই দুটি দিনই দুই সম্রাট কেটে নেন বেচারা ফেব্রুয়ারির কোঠা থেকে, ফলে ফেব্রুয়ারির ৩০ দিনের দৌড় গিয়ে থেমে যায় ২৮ দিনে। এই জন্যই বেচারা ফেব্রুয়ারির প্রতি দয়া দেখিয়ে লিপইয়ারের অতিরিক্ত ১টি দিন গিয়ে তার ভাগ্যে জোটে। সাধারণ সৌর বছরগুলি ৩৬৫দিনে হয়ে থাকে কিন্তু লিপইয়ার হয় ৩৬৬দিন। এই অতিরিক্ত ১দিন ফোব্রুয়ারি মাসে যোগ করে ২৯দিনে ফেব্রুয়ারি মাস গোনা হয়। বর্তমানে আমরা যেই ক্যালেন্ডার ব্যবহার কি সেটি হচ্ছে গ্রেগরীয় ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অনুযায়ী ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত একটি দিন যোগ করে আমরা তাকে অধিবর্ষ বা লিপইয়ার বলি।


বিশ্বব্যাপী ব্যবহৃত এবং সর্বস্বীকৃত পঞ্জিকা হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তবে সৌরবর্ষের সঙ্গে সঙ্গতি রাখতে গিয়ে এই ক্যালেন্ডারে চার বছর পর একদিন করে যুক্ত করতে হয়। অর্থাৎ সাধারণ বছরগুলো হয় ৩৬৫ দিনে কিন্তু চার বছর পর এক বছর হয় ৩৬৬ দিনে। এই বছরে ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন অতিরিক্ত যুক্ত করা হয়। অর্থাৎ ২৯ দিনে হয় ফেব্রুয়ারি। এই বছরটিকেই বলে লিপইয়ার বা অধিবর্ষ। সূর্যের চার পাশ ঘুরে আসতে পৃথিবীর যেসময় লাগে সেটাই এক বছর। এতে সময় লাগে মূলত ৩৬৫ দিন এবং এক দিনের এক চতুর্থাংশ। অর্থাৎ আরো সঠিকভাবে বললে ৩৬৫.২৪২৫ দিন বা ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড। অর্থাৎ স্বাভাবিক বছর শেষে আরো ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড সময় অতিরিক্ত হাতে থেকে যায়। এভাবে চলতে থাকলে সময় ও ঋতুর হিসাবে গড়মিল হয়ে যেত। তাই এই অধিবর্ষের চল। তারপরও কথা থেকে যায়। সৌরবর্ষ ঠিক ঠিক ৩৬৫ ১/৪ দিন নয়, বরং এর চেয়ে ১১ মিনিটি কম। এই অসঙ্গতি দূর করতে আবার প্রতি চারশ বছর পরপর একটা অধিবর্ষ বাদ দেয়া হয়। অর্থাৎ সেবার অধিবর্ষ এলেও তা গনায় ধরা হয় না। আর এই অধিবর্ষ বুঝার সহজ উপায় হচ্ছে ওই সালটি ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে হবে। তবে সাল শতকের ঘরে গেলে সেটি ৪০০ দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে। সে কারণেই চলতি ২০১৬ সাল অধিবর্ষ।


লিপইয়ার গোটা বিশ্বের মানুষের জন্য আজ একটি বোনাস দিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশে দেশে নানা আয়োজন করা হয়। এদিন যা ঘটে, যা ঘটানো হয় তা ফিরে আসে চার বছর পর। যেমন ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারীর আজ বিশেষ একটা দিন। ২৯ ফেব্রুয়ারীর বই মেলা সবার ভাগ্যে বারবার আসেনা, আসবেনা। সেই ৫২ থেকে গত ৬০ বছরে ৬০টি একুশ এসেছে কিন্তু ৬০ বছরে ২৯ ফেব্রুয়ারি এসেছে মাত্র ১৫ বার। ২৯ ফেব্রুয়ারির জাতকদের জন্য শুভেচ্ছা যারা জন্মদিন পালন করেন প্রতি ৪ বছর পরে। সৌভাগ্যবান বলা যেতেই পারে তাদের কারণ বর্তমান আক্রার দিনে জন্মদিনের খরচা পাতির একটা ব্যাপার আছে!! আজ একুশেপদক প্রাপ্ত নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদের ৬৮তম জন্মদিন। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ জন্মগ্রহণ করেছিলেন ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাইকুড়া গ্রামে। মামুনুর রশীদ ছাড়াও পোপ তৃতীয় পল, কবি, উদ্ভাবক জন বায়রম, আইরিশ-মার্কিন উদ্ভাবক জন ফিলিপ হল্যান্ড, নোবেল বিজয়ী গ্রিক কবি ও কূটনীতিক জর্জ সেফেরিস এর জন্মদিন আজ। গুণী এই মানুষদের জন্য ৪ বছরের শুভেচ্ছা এক সাথে !!

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
৮টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি

লিখেছেন অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫



দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×