সু-সাহিত্যিক খান বাহাদুর কাজী ইমমাদুল হকের ৯০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিংশ শতাব্দীর সূচনা লগ্নের মুসলমান লেখকদের মধ্যে অগ্রসর, আধুনিক ও অসাম্প্রদায়িক মননশীল গদ্য লেখক কাজী ইমদাদুল হক। তিনি ছিলেন একাধারে কবি, প্রবন্ধকার, উপন্যাসিক, ছোট গল্পকার ও শিশু সাহিত্যিক। শুধু সাহিত্য নয়, তিনি ছিলেন একজন সমাজসংস্কারক। স্বসমাজের মঙ্গলকামী ছিলেন বলেই তিনি বঙ্গীয় মুসলিম সমাজে বিদ্যমান রক্ষণশীলতার বিরুদ্ধে লড়াই করে গেছেন। অন্ধভক্তির মূলোৎপাটনের জন্য তিনি সাহিত্যিক সক্রিয়তাকে কাজে লাগিয়েছেন। সমাজের অনগ্রসরতার পাশাপাশি অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির কথাও তিনি তুলে ধরেছেন। তার অন্য কিছু রচনা থাকলেও একটি মাত্র অসমাপ্ত উপন্যাস আব্দুল্লাহ রচনা করে তিনি যে, কৃতিত্বের নিদর্শন রেখে গেছেন তাই তাকে বাংলা সাহিত্য স্মরণীয় করে রেখেছে। শিক্ষা বিভাগে বিভিন্ন কাজে অসামান্য দক্ষতা, গভীর দায়িত্ববোধ ও উদ্ভাবনী শক্তির স্বীকৃতি স্বরূপ তৎকালীন বৃটিশ সরকার তাকে ১৯১৯ সালে খান সাহেব এবং ১৯২৬ সালে খান বাহাদুর উপাধিতে ভূষিত করে তাকে সম্মানিত করা হয়। বরেণ্য এই কথাসাহিত্যিক ১৯২৬ সালের ২০ মার্চ মৃত্যুবরণ করেন। প্রায় বিস্মৃত মনিষী কাজী ইমদাদুল হকের ৯০তম মৃত্যুবার্ষিকী আজ। খান সাহেব ও খান বাহাদুর উপাধিতে ভূষিত সু-সাহিত্যিক কাজী ইমমাদুল হকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
খান বাহাদুর কাজী ইমমাদুল হক সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করতে পারেন
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত...
...বাকিটুকু পড়ুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক...
...বাকিটুকু পড়ুন