চট্টগ্রাম যুব বিদ্রোহের নায়ক মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন এর ১২২তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা
২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব মাস্টারদা সূর্য সেন। পূর্ববঙ্গে জন্ম নেয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলীদান করেন। চট্টগ্রাম যুব-বিদ্রোহের মহানায়ক বিপ্লবী সূর্য সেন তাঁর দলের কর্মীদের নিকট এবং সাধারণ লোকের নিকট পরিচিত ছিলেন মাস্টারদা নামে। ছাত্রদরদী শিক্ষকরূপে তাঁর খ্যাতি ছিল কিংবদন্তীতুল্য। মাস্টারদা তাঁর ছাত্রদের ভিতর থেকে এমন এক নিঃস্বার্থ শিক্ষকদল সৃষ্টি করে গেছেন যাঁরা এপার বাংলা ওপার বাংলার বিভিন্ন স্কুলে আজও অম্লান রেখেছেন তাঁর আদর্শ; শত প্রতিকূল পরিবেশের মাঝেও। ব্রিটিশ গুপ্তচরদের ফাঁকি দিয়ে দলের কাজ করেছেন তিনি। জনস্বার্থে তাঁর পক্ষে আত্মগোপনে থেকেও কাজ করা সম্ভব হয়েছিল। তার সম্মানে কলকাতা বাঁশদ্রোণী মেট্রো স্টেশনটির নামকরণ করেছে “মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন”। এছাড়া তাঁর সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি করে আবাসিক হলের নামকরণ করা হয়। আজ এই বিপ্লবীর ১২২তম জন্মবার্ষিকী। ১৮৯৪ সালের ২২মার্চ তিনি চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। জন্মদিনে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জন্য ফুলেল শুভেচ্ছা।
মাস্টাদা সম্পর্কে আরো জানতে ক্লিক করতে পারেন এখানে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন
বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন