somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

বিব্রতকর মুখের দুর্গন্ধঃ প্রতিকারের উপায়

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কথা বলার সময় অনেকের মুখ থেকে বেশ দুর্গন্ধ বের হয়ে আসে। আপাত দৃষ্টিতে মুখটা হয়তো পরিস্কার, দাঁতগুলো ঝকঝকে। তারপরও গন্ধটা বের হয় মুখ থেকে। শতকরা ৮৫ থেকে ৯০ ভাগ ক্ষেত্রে এই দুর্গন্ধটা সুস্থ স্বাভাবিক মুখ থেকেই উৎপন্ন হয়। কোন কোন অসুখেও মুখ থেকে গন্ধ ছড়াতে পারে। দাঁত ও মাড়ির ইনফেকশন, সাইনোসাইটিস, টনসিলাইটিস, শ্বাসনালির ইনফেকশন, ফুসফুসের ইনফেকশন, লিভারের অসুখ, ডায়াবেটিস জটিলতা, যে কোন জ্বর এসবে মুখে দুর্গন্ধ হতে পারে।

আমাদের মুখে স্বাভাবিকভাবে বসবাস করে হাজারো ব্যাকাটেরিয়া। এ জীবানুগুলোর বেশিরভাগ থাকে খসখসে জিহবার পেছনের অংশে উপরিভাগে ,থাকে দাঁত ও মাড়ির ফাঁকেফাঁকে। আমরা যে খাবার খায় সেগুলো দাঁতের ফাকে লেগে থাকে। জীবাণু গুলি এসব খাবার খেয়ে বেচে থাকে। আমাদের মুখের ভেতরের খাদ্যকণা ভেঙ্গে দুর্গন্ধময় গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসই কথা বলার সময় বেরিয়ে আসে।

দুর্গন্ধটা হতে পারে সাময়িক । কিছুক্ষণ থাকে, কিছু খাওয়ার পর বা পান করার পর বা মুখ ধোয়ার পর গন্ধটা চলে যায়। রসুন, পেয়াজ, মুলা ইত্যাদি খাওয়ার পর কিংবা ধুমপান করার পর মুখে সাময়িক গন্ধ লেগে থাকতে পারে। কিন্তু প্রায় ২৫ শতাংশ ক্ষেত্রে মুখের দুর্গন্ধটা হয় স্থায়ী। সাধারণত ঘুমের পর এটা বেশি হয় কারণ এ সময় মুখ বন্ধ থাকে।

দুর্গন্ধটা অনেকসময় ভীষণ বিরক্তিকর হয়ে দাড়ায়। বিরক্তি লাগে নিজের কাছেও। বন্ধু-বান্ধবী বা সহকর্মীর সামনে কথা বলতে ইতস্তত বোধ হয়। কথা হয় নিচু স্বরে। কথা বলতে গিয়ে যদি মুখের দুর্গন্ধটা বের হয়ে যায় ! লজ্জাকর ব্যাপার । মুখের দুর্গন্ধ দুর করা তখনই জরুরি হয়ে পড়ে।

মুখের দুর্গন্ধ দুর করতে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারেঃ
নিয়মিত মুখের পরিচর্যা করা খুবই গুরুত্ব পুর্ণ । মুখের ভেতরে খাবারের ক্ষুদ্র কণা যেন লেগে থাকতে না পারে, সেজন্য প্রতিবার খাবারের পর অবশ্যই দঁাত মেজে মুখ পরিস্কার করুন। জিহ্বাও পরিস্কার করুন। সেই সাথে মাউথওয়াশও উপকারী।
ঘন ঘন পানি বা অন্য কোন তরল পান করুন। এতে কিছু খাবারের কণা ধুয়ে যাবে। দুর্গন্ধ. সৃষ্টিকারী গ্যাসও ধুয়ে যাবে।
মুখের লালা খাদ্যকণা, জীবাণু ধুয়ে মুছে পরিস্কার করতে সাহায্য করে । মুখে লালা তৈরি করতে লবংগ, চুয়িংগাম ইত্যাদি চিবোতে পারেন।
বাইরে লোকসমাগমে যাওয়ার আগে কাঁচা পেয়াজ,রসুন ইত্যাদি খাবার পরিহার করুন।
ধুমপান, মদ্যপান পরিহার করুন
নিয়মিত দন্ত চিকিৎসকের কাছে দাঁত ও মুখের check up করান।
দাঁত ও মাড়ির ইনফেকশন, শাইনোসাইটিস, টনসিলাইটিস, শ্বাসনালির ইনফেকশন, ফুসফুসের ইনফেকশন, লিভারের অসুখ - এসবের কোনটির কারণে মুখের দুর্গন্ধ হয়ে থাকলে তার চিকিৎসা নিন।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×