somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

বাংলাদেশের বহুমাত্রিক ও জনপ্রিয় নাট্যাভিনেতা জাহিদ হাসানের ৫০তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাহিদ হাসান, বাংলাদেশের একজন জনপ্রিয় ও বহুমাত্রিক নাট্যাভিনেতা। ৯০-এর দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন তিনি। তাঁর বিখ্যাত কৌতুক চরিত্র ছিল হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আজ রবিবার’ নাটকে ‘মফিজ’ নামক একটি পাগলের চরিত্র। টেলিভিশন ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও আসাধারন দক্ষতা দেখিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত "শ্রাবণ মেঘের দিন" তাঁর অভিনীত অন্যতম শ্রেষ্ঠ চলচিত্র । দর্শকরা অনেকই তাকে 'অভিনয়ের জাদুকর' বলে সম্বোধন করেন। জাহিদ হাসান টেলিভিশনে অভিনয় শুরুর আগে থেকেই মঞ্চ নাটকের সাথে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে আবদুল লতিফ বাচ্চুর পরিচালনায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনারবলবান ছায়াছবিতে অভিনয় করেন। ১৯৯০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প সমাপ্তি অবলম্বনে নির্মিত সমাপ্তি টেলিফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন। হুমায়ূন আহমেদ পরিচালিত টেলিফিল্ম নক্ষত্রের রাত, মন্ত্রী মহদয়ের আগমন, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, আজ রবিবার তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে। এছাড়াও তিনি হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কারও লাভ করেন। জাহিদ হাসান অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনা করে থাকেন। 'পুস্পিতা প্রডাকশন লিমিটেড' নামে তার একটি প্রযোজনা সংস্থা রয়েছে। আজ এ্ই নাট্যাভিনেতার ৫০তম জন্মবার্ষিকী। বিশিষ্ট অভিনেতা, নাট্য নিদের্শক, প্রযোজক জাহিদ হাসানের জন্মদিনে শুভেচ্ছা।


জাহিদ হাসান ১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জে তার নানার বাড়িতে জন্মগ্রহন করেন। তার বাবা ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন একজন কাস্টম কর্মকর্তা এবং মা হামিদা বেগম ছিলেন একজন গৃহিণী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে জাহিদ হাসান সবার ছোট। প্রতিষ্ঠিত মডেল মৌ-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ জাহিদ হাসানের রয়েছে দুই সন্তান । মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ। মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও জাহিদ হাসান বাংলাদেশে দুজনেরই জনপ্রিয়তা আকাশছোঁয়া। দুজনের প্রথম পরিচয় হয়েছিল জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের 'ইত্যাদি' ম্যাগাজিন অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে। সেই পরিচয় থেকে বন্ধুত্ব; অতঃপর প্রেম। এরপর তারা ভালোবাসার ঘরও বেঁধেছেন। ক্যারিয়ার এবং প্রেমে চূড়ান্ত সাফল্যের পর এই জুটি দাম্পত্য জীবনেও দারুণ সুখী বাবা-মা। জাহিদ হাসান মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা এবং নির্মাতা। অভিনেতা হিসেবে জাহিদ হাসান সব বয়সী দর্শকদের কাছ থেকেই বেশ প্রশংসা কুড়িয়েছেন এবং পরিচালক হিসেবেও বেশ কিছু জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন। সেগুলোও দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। বলতে দ্বিধা নেই তিনি একজন আপাদমস্তক অভিনয় শিল্পী। আর তাই যদি না হয়, তাহলে কী করে বছরের পর বছর অভিনয় দিয়ে নিজেকে ধরে রেখেছেন জনপ্রিয়তার একই কক্ষপথে। জাহিদ হাসান খুব ভালো মনের একজন মানুষ। নির্মাতা হিসেবে সে আরও অনেক ভালো করুক জন্মদিনের শুভেচ্ছা এটাই আমাদের প্রত্যাশা।

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×