গদ্য ফর্মাটে কাকবিষয়ক একটি অাধুনিক কাকবিতা
২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাকবিতানূর মোহাম্মদ নূরুকাকটা প্রতিদিন ভাবে তাকে নিয়ে,
কবি কোন এক দিন কবিতা লিখবে।
কবি কখনোই তাকে নিয়ে কবিতা লিখে না,
বড়ই বেখেয়াল সামনে বই মেলে সে!
কাক টার এখন খুব মন খারাপ,
আজকেও কবি কবিতা লিখল না ।
কার্নিশে থাকতে ভাল লাগছে না,
উড়ে গিয়ে বসলো টেলিফোনের তারে।
পায়ের নিচে কথা ভেসে যায় ইথারে ইথারে
প্রেমিকা প্রেমিককে বলে আই লাভ ইউ
জবাবে প্রেমিক বলে আই মিস ইউ
কাক তার কচুও বোঝে না । উড়ে যায় কাক
মনের দুঃখে এবার বসলো গিয়ে একটা
বিদ্যুতের ট্রান্সফরমারের তারে ।
বজ্রপাতের সাথে বৃষ্টি পড়তে শুরু করেছে।
হঠাৎ বিকট একটা শব্দ, বিদ্যুতের ঝলকানি!
শব্দ শুনে কবি বেরিয়ে এলেন, দেখলেন
বিদ্যুতের তারে একটা কাক করুন ভাবে ঝুলে আছে ।
কবির বড্ড কবিতা লিখতে ইচ্ছে হল ।
লিখতে শুরু করলেন কবি....।
'' ঝুলন্ত মৃত কাকটার মত
আমিও মৃত কবি হয়ে যাই
একদম নিস্পাপ নিথর
অর্থহীন কবিতার মাঝে ''রচনাকালঃ ঢাকাঃ ১০ ফেব্রুয়ারি ২০১৫ ইং
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ২৫ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯
মাননীয় "যদি-কিন্তু" সাহেবের বিদায়ী ভাষণ
একটি কাল্পনিক রম্য রচনা

অন্তর্জাল থেকে নেওয়া।
একদিন সকালবেলা, চায়ের কাপে চুমুক দিতে দিতে জাতি খবরের কাগজ খুলে দেখল, দেশের সবচেয়ে বড় পদটির জন্য মনোনীত...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন
নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে...
...বাকিটুকু পড়ুন