somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

চলতি বছর বিশ্বে ৬৫ সাংবাদিক নিহত! শীর্ষে সিরিয়া

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চলতি বছর বিশ্বে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৬৫ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। এর মধ্যে ৫০ জনই পেশাদার রিপোর্টার বা প্রতিবেদক। গত ১৯ ডিসেম্বর'১৭ ইং প্যারিসভিত্তিক সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন "রিপোর্টার্স উইদাউট বর্ডার্সে"র (আরএসএফ) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এই ৬৫ জনের মধ্যে ৩৯ জন সরাসরি খুন হয়েছেন। বাকিরা বিমান হামলা বা আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। এ বছর সাংবাদিক হত্যার যে পরিসংখ্যান পাওয়া গেছে তা গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছে সংস্থাটি। আগের চেয়ে সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ কাজ ও এলাকা এড়িয়ে চলেছেন বলেই মৃত্যুর এই হার কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাটি আরো জানিয়েছে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে তিন শতাধিক গণমাধ্যম কর্মী কারারুদ্ধ আছে। এদের প্রায় অর্ধেকই তুরস্ক, ইরান, চীন, সিরিয়া ও ভিয়েতনামের কারাগারে বন্দী। এশিয়ার মধ্যে এ বছর সবচেয়ে বেশি সাংবাদিক (৫ জন) নিহত হয়েছেন ফিলিপিন্সে। আরএসএফের মতে, ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে গত মে মাসে ‘তুমি যদি পশুর সন্তান হও, তাহলে সাংবাদিক হলেও মনে কর না খুন হওয়া থেকে বেঁচে যেতে পারবে’ এ বক্তব্য দেয়ার পর থেকেই এদেশটিতে সাংবাদিক খুনের হার আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। অথচ গত বছর ফিলিপিন্সে কোন সাংবাদিক খুন হওয়ার ঘটনা ঘটেনি।

দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি সাংবাদিক খুন (৪ জন) হয়েছেন ভারতে। এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে চলতি বছর বাংলাদেশেও সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। দৈনিক সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি আবদুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে নিহত হন। আরএসএফ জানায়, সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে বিগত কয়েক বছরের মতোই এবারও ছিল যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। সেখানে এ বছর ১২ সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর মাদক সম্রাটদের দেশ মেক্সিকোতে প্রাণ হারিয়েছেন ১১ সাংবাদিক। সবচেয়ে আলোচিত ছিল মেক্সিকোতে এএফপির প্রদায়ক জাভিয়ের ভালদেজ হত্যাকাণ্ডের ঘটনা। মাদকের অন্ধকার জগত নিয়ে প্রতিবেদনের জন্য বিপুল জনপ্রিয় ভালদেজকে মে মাসে প্রকাশ্য দিবালোকে ব্যস্ত রাস্তায় গুলি করে হত্যা করা হয়। এতে মেক্সিকোজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এএফপি।

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×