somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

বরাবরের মতো প্রাথমিকে পাসের হারে বরিশাল শীর্ষে। পাশের হার ৯৬.২২ জেএসসিতে ৯৬.৩২

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে বরিশাল জেলা দেশ সেরা হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দেশের সাত বিভাগের মধ্যে পাশের হার বিবেচনায় শীর্ষে রয়েছে বরিশাল। এ বিভাগের ৯৬ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ৩০ ডিসেম্বর শনিবার চলতি বছরের প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হয়। গণভবনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই ফলাফল হস্তান্তর করেন। পিইসিতে বরিশাল বিভাগের ৬ জেলার মোট ১ লাখ ৬১ হাজার ১৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৫০৯ জন ছেলে এবং ৫ হাজার ৪৩৮ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।দেশের ৬৪ জেলার মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রথম স্থান দখল করে নিয়েছে গোপালগঞ্জ জেলা। জেলাটি থেকে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে এই জেলায় পাসের হার অন্যান্য জেলার পাসের হারের তুলনায় সবচেয়ে বেশি।সবচেয়ে কম পাসের হার ঝালকাঠিতে। এই জেলায় পাস করেছে ৮৭ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী।বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্যমতে, পিইসিতে বরিশাল বিভাগের মধ্যে এবারও সবার শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলার পাশের হার ৯৮ দশমিক ২৮। গত বছর এ জেলার পাশের হার ছিল ৯৯ দশমিক ৪৩। দ্বিতীয় স্থানে থাকা বরগুনার পাশের হার ৯৮ দশমিক ১০, তৃতীয় স্থানে থাকা বরিশাল জেলার পাশের হার ৯৭ দশমিক ১৭, চতুর্থ স্থানে থাকা ভোলার পাশের হার ৯৬ দশমিক ৭২, পঞ্চম স্থানে থাকা পটুয়াখালী জেলার পাশের হার ৯৪ দশমিক ৮২ এবং সবার শেষে থাকা ঝালকাঠির পাশের হার ৮৭ দশমিক ৮৮। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মো. সালেহ্ জানান, পিইসিতে বরিশাল জেলায় মোট ৪৮ হাজার ৭১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ হাজার ৫৯ জন সব বিষয়ে অংশগ্রহণ করে। ৪৫ হাজার ৭২৮ জন কৃতকার্য শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৫৩। এর মধ্যে ২ হাজার ১১৬ জন মেয়ে এবং ১ হাজার ২৩৭ ছেলে জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির পাশাপাশি পাশের হারেও মেয়েরা এগিয়ে রয়েছে। ৯৭ দশমিক ৬৬ ভাগ মেয়ে ও ৯৬ দশমিক ৫৯ ভাগ ছেলে পাস করেছে।


অপদিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৬.৩২ শতাংশ। এতে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন। গত বছর বরিশাল বোর্ডে জেএসসি'তে পাশের হার ছিল ৯৭.৩৮ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৫৭০ জন। গতকাল শনিবার দুপুর ১টায় বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার পরিসংখ্যানগত ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়, বরিশাল বোর্ডের অধীন বিভাগের ৬ জেলার ১ হাজার ৭০৪টি স্কুলের ১ লাখ ২২ হাজার ১২৪জন জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে। এদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৯৭ জন শিক্ষার্থী ১৭২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫৫ হাজার ৭১৮ জন ছাত্র এবং ৬২ হাজার ৬৭৯ জন ছাত্রী। মোট ১ লাখ ১৮ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৪ হাজার ৩৫ জন বিভিন্ন গ্রেডে পাশ করে। বোর্ডে মোট পাশের হার ৯৬.৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন।

ঘোষিত ফল অনুযায়ী এবার বরিশাল বোর্ডে মেয়েদের (৯৭.০১ ভাগ) চেয়ে ছেলেরা (৯৫.৫৩ ভাগ) পিছিয়ে। এবার গণিতে কিছুটা ফল খারাপ হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বরিশাল বোর্ডের অধীন বিভাগের ৬ জেলার মধ্যে জেএসসি পরীক্ষায় ভোলা জেলা সবচেয়ে এগিয়ে। ভোলায় ১৯ হাজার ১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৮ হাজার ৬২৯ জন। পাশের হার ৯৭.৯৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৮৭ জন। বোর্ডে দ্বিতীয় স্থান অধিকারী বরগুনা জেলায় ১৩ হাজার ৫৮৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৩ হাজার ২৯৩ জন। বরগুনা জেলায় পাশের হার ৯৭.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৯ জন। তৃতীয় স্থান অধিকারী বরিশাল জেলায় ৩৮ হাজার ৫৩১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৭ হাজার ৫২৪ জন। পাশের হার ৯৭.৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৩৯ জন। ঝালকাঠী জেলায় পাশের হার সব চেয়ে কম ৮৭.৬৫ শতাংশ। ঝালকাঠী থেকে ১০ হাজার ৫৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ৯ হাজার ২৬২ জন পাশ করেছে। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৭৭ জন। তবে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফলে বরিশাল জেলা এগিয়ে রয়েছে।

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×