somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তরে তীব্র শৈত্যপ্রবাহ, রাজধানীতে মঙ্গলবার অবধি কনকনে ঠাণ্ডার সম্ভাবনা

০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৌষের মাঝামাঝি এসে দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া শৈত্যপ্রবাহসংলগ্ন এলাকায় বিস্তার লাভ করতে পারে। দেশের উত্তরের কিছু জেলায় শুরু হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ। এটি ধীরে ধীরে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। ঢাকা বিভাগের তাপমাত্রাও নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। এছাড়া ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা হলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি হলে তা হালকা শৈত্যপ্রবাহ বলে ধরা হয়। হঠাৎ করে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীত ও শীতজনিত বিভিন্ন রোগে শিশু ও বয়স্কদের আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এ ছাড়া সকালে ও রাতের বেলা খড়কুটা জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন।

আবাহাওয়া অধিদফতর বলছে, দেশের কোথাও মাঝারি, কোথাও হালকা কোথাও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বেড়েছে কুয়াশা। ঢাকা জেলা ও তার আশপাশে শনিবারের (৬ জানুয়ারি) তাপমাত্রা বিরাজ করছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। রাতে আরো ৩ ডিগ্রির মতো কমবে। আবাহওয়া অফিস শনিবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টার এক পরিসংখ্যান থেকে জানিয়েছে, ঢাকা বিভাগের সর্বনিম্ন তাপামাত্রা ছিল গোপালগঞ্জে, ৯ ডিগ্রি সেলসিয়াস; টাঙ্গাইল ও ফরিদপুর ৯ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস, মাদারীপুরে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং নিকলিতে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গায়, সেখানে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। অর্থাৎ, এই দুই স্থানে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। এছাড়া ঈশ্বরদীতে ৭ দশমিক ২ ডিগ্রি, বগুড়ায় ৮ ডিগ্রি, বদলগাছীতে ৭ দশমিক ৫ ডিগ্রি, তাড়াশে ৮ দশমিক ৮ ডিগ্রি, রংপুরে ১০ ডিগ্রি, দিনাজপুরে ৭ দশমিক ৪ ডিগ্রি, সৈয়দপুরে ৮ দশমিক ৫ ডিগ্রি, তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি, রাজারহাটে ১০ ডিগ্রি, খুলনায় ৯ দশমিক ৮ ডিগ্রি, সাতক্ষীরায় ৯ ডিগ্রি, কুমারখালীতে ৯ ডিগ্রি, শ্রীমঙ্গলে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলিসিয়াস তাপামাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার অবধি শীতের তীব্রতা কমবে না। তাপমাত্রা ক্রমশ হ্রাস পাবে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলিসিয়াস নেমে যাবে। এ মাসেই তিনটি শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। জানুয়ারিতে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬ ডিগ্রি-৮ ডিগ্রি সেলসিয়াস), একটি তীব্র (৪ ডিগ্রি-৬ ডিগ্রি সে.) ধরনের শৈত্য প্রবাহ, অন্যত্র দুই থেকে তিনটি মৃদু (৮ ডিগ্রি ১০ ডিগ্রি সে.) বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝরি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের যেসব অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা আশপাশের এলাকায় বিস্তার লাভ করতে পারে।

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×