somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

বরেণ্য সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব, বউ হবো না রে’- এ রকম অসংখ্য জনপ্রিয় গানের বরেণ্য সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই। প্রায় ছয় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন শাম্মী আক্তার। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সহযোগিতার হাতও বাড়ানো হয়েছিল। কিন্তু সবাইকে কাঁদিয়ে শাম্মী আক্তার চলে গেলেন অন্যলোকে। আজ মঙ্গলবার বিকেলে চামেলিবাগের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত কালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তাঁর স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম জানান, ‘শাম্মী আক্তার ছয় বছর ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছিলেন। শাম্মী আক্তার বাসায়ই ছিলেন। আজ (১৬ জানুয়ারি ২০১৮ইং) মঙ্গলবার দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বিকেল ৪টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। এখন তাঁর মরদেহ নিয়ে বাসায় ফিরে এসেছি।’ সম্প্রতি প্রধানমন্ত্রীর তহবিল থেকে সুচিকিৎসার জন্য শাম্মী আক্তারকে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়। তিনি স্বামী, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর যশোরের তালতলা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন শাম্মী আখতার। কিন্তু তিনি বেড়ে উঠেছেন খুলনায়। ‘শাম্মী’ নামে পরিচিত হলেও তাঁর আসল নাম শামীমা আক্তার। শামীমাকেই আদর করে সবাই ডাকতেন শাম্মী বলে। সেই থেকে শামীমা শাম্মী নাম নিয়ে চলেছেন। তাঁর বাবা শামসুল করিম সরকারি চাকরি করতেন। বাবার বদলির সুবাদে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি। ছয় বছর বয়সে তাঁর সংগীতজীবনের শুরু হয়। গানের জগতে তাঁর হাতেখড়ি হয় বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে। এরপর নানা সময়ে বিভিন্ন জনের কাছে গানের শিক্ষা নিয়েছেন। যার মধ্যে রাজবাড়ী ও খুলনায় সংগীত শিক্ষা নেন বাবু বামনদাস গুহ রায়, রণজিৎ দেবনাথ, সাধন সরকার, নাসির হায়দার ও প্রাণবন্ধু সাহার নাম উল্লেখযোগ্য। ১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন শাম্মী আক্তার। গানটি ছিল নজরুলসংগীত ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’। ১৯৭৫ সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান। খুলনা থেকে ঢাকায় চলে আসেন শাম্মী আখতার। নিয়মিত গাইতে শুরু করেন বেতার ও টেলিভিশনে। ১৯৮০ সারে তাঁর প্লেব্যাকে অভিষেক হয় ‘অশিক্ষিত’ ছবির মাধ্যমে। অভিষেক গানটিই ভীষণ জনপ্রিয়তা পায়। গানটি ছিল ‘ঢাকা শহর আইসা আমার’। এমনকি ‘আমি যেমন আছি তেমন রব বউ হব না রে’ গানটিও একই ছবির গান। গান দুটির জনপ্রিয়তার কারণে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই শিল্পীকে। এরপর এ শিল্পী চলচ্চিত্রে প্রায় তিনশ গান গেয়েছেন। তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, ‘চিঠি দিও প্রতিদিন চিঠি দিও’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’ ইত্যাদি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমার টাইটেল গানটি গেয়ে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাম্মী আক্তার। তার গাওয়া গানের দুটি ক্যাসেট প্রকাশিত হয়েছে।
ব্যক্তিগত জীবনে ১৯৭৭ সালের ২২শে ফেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাম্মী। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া।

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×