somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

প্রতিষেধক বিদ্যার জনক, জীবানু গবেষক এডওয়ার্ড অ্যান্থনি জেনার এর ১৯৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্রিটিশ জীবাণু গবেষক এডওয়ার্ড অ্যান্থনি জেনার। তাঁকে বলা হয় 'প্রতিষেধক বিদ্যার জনক'। স্মলপক্সের ভ্যাকসিন উদ্ভাবনের জন্য বিখ্যাত তিনি। আজ থেকে ৬০, ৭০ বছর আগেও বসন্ত ছিলো এক মারাত্বক আতঙ্ক। যখন কোনো গ্রামে বসন্ত দেখা দিতো, তা ভয়ঙ্কর রূপ ধারণ করতো, মহামারী আকারে মৃত্যুর কারণ ঘটাতো হাজার হাজার লোকের। বসন্ত রোগে আক্রান্ত হলে খুব কম লোকই বেঁচে উঠতো। যদিও বা কেউ কেউ প্রাণে বাঁচতো, কিন্তু সারা জীবনের জন্য শরীরে বয়ে বেড়াতে হতো সেই মারাত্বক রোগের বীভৎস ক্ষতচিহ্ন। এই কালব্যাধির হাত থেকে যে মহান ব্যক্তি রক্ষা করেছেন পৃথিবীর মানুষকে, তিনি হলেন বিখ্যাত বিজ্ঞানী এডওয়ার্ড অ্যান্থনি জেনার। তিনি সর্বপ্রথম ১৭৯৬ সালে ভ্যাক্সিন আবিষ্কার করেন। গুটি বসন্তের টিকা আবিষ্কার করে জেনার পৃথিবীতে বইয়ে দিলেন স্বস্তির বাতাস। আর সেই টিকাদানের প্রেক্ষিতেই বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিয়েছে যে পৃথিবীতে গুটিবসন্ত বলতে আর কোন রোগ নেই। বলা হয়ে থাকে জেনারের এই আবিষ্কার অন্য যে কোন আবিষ্কারের তুলনায় পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের জীবন বাঁচিয়েছে। জেনার পরবর্তী জীবনের গোটাটাই তাঁর আবিস্কৃত বসন্তের টিকার উন্নতি বিধানের জন্য গবেষণা করে গেছেন। গোটা পৃথিবীকে তিনি রক্ষা করেছেন বসন্ত রোগের হাত থেকে। ১৮২৩ সালের আজকের দিনে গ্লসেস্টারশায়ারের বার্কলে মৃত্যুবরণ করেন এই মহান চিকিৎসাবিজ্ঞানী । আজ তাঁর ১৯৪তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুদিনে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।


১৭৪৯ সালের ১৭ই মে এডওয়ার্ড অ্যান্থনি জেনার ইংল্যান্ডের বার্কলে শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিলো তিনি একজন চিকিৎসাবিজ্ঞানী হবেন। তাই তিনি মেডিসিন নিয়ে পড়াশোনা করেছিলেন। সময়কাল ১৭৯৬। লিউয়েনহুকের আবিষ্কারের পর আরো শ’খানেক বছরেরও বেশি বুড়িয়ে গেছে পৃথিবী। সে তখনো ধুঁকছে জীবননাশী সব মহামারিতে। দাঁত কেলানো হাসিতে তাকে বধ করে চলেছে প্রতিনিয়ত সব ভাইরাস আর ব্যাক্টেরিয়া ঘটিত ব্যাধি। গুটিবসন্ত এদেরই একজন। মানব জীবনকে হুমকির মুখে ফেলে দেওয়া এই ভাইরাসঘটিত রোগ পুরো মানব জাতিকে ভয়ে তটস্থ করে রেখেছিল দীর্ঘ সময়জুড়ে। একবার এর বিষাক্ত ছোঁয়া বেশিরভাগ হতভাগাকেই মৃত্যুর শীতল হাতে সোপর্দ না করে রেহাই দিতনা আর আক্রান্ত ও মৃতের তালিকায় শিশুরাই থাকত সবার সামনের সারিতে। সেই সময়েই মানুষের জন্যে সবচেয়ে বড় উপহারটি নিয়ে হাজির হলেন ইংরেজ ডাক্তার এডওয়ার্ড অ্যান্থনি জেনার।


(প্রথম টিকাদান এডওয়ার্ড জেনারের হাত ধরে)
একসময় The Croods নামে একটা অ্যানিমেটেড মুভি তৈরী হয়েছিল। Croods-রা মূলত গুহামানব। সারা পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন। গুহাতেই তারা তাদের জীবনের প্রায় পুরোটাই কাটিয়ে দেয়। প্রকৃতির নানা প্রতিকূলতার সঙ্গে তারা দিন-রাত যুদ্ধ করে টিকে থাকার জন্য। প্রকৃতির ঘটনাগুলোর ব্যাখ্যা তারা জানে না। তাই তারা ঘটনাগুলোকে নিজের মতো করে ব্যাখ্যা করে। আর তৈরি হয় নানা মিথ।


মানুষের ইতিহাসও অনেকটা Croods দের মতো। মানুষের কাছে যখন জ্ঞান-বিজ্ঞানের ছোঁয়া লাগেনি। তখন তারা প্রকৃতির কাছে এমনটাই অসহায় ছিল। আর মানুষের চরম শত্রু ছিল নানা প্রাণঘাতী রোগ। এমন একটি রোগ হলো গুটিবসন্ত বা Smallpox। যে রোগ ছিল লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ। আঠারো শতকের শেষ দিকে প্রায় চার লাখ ইউরোপিয়ানদের মৃত্যুর কারণ ছিল এই গুটিবসন্ত। আর যারা মৃত্যু থেকে রেহাই পেত তাদের ভাগ্যে জুটত অন্ধত্বসহ নানা ধরনের পঙ্গুত্ব। সেই সময়কার অসহায় মানুষগুলোর কথা চিন্তা করলে মন ভারী হয়ে উঠে সঙ্গে আতঙ্কগ্রস্ত হয় সেসব রোগের কথা মনে করে। মুক্তি তখন ছিল অসম্ভব। তাই মানুষ অন্য কোনো উপায় না দেখে Croods দের মতো নানা মিথ তৈরি করতে থাকে।


জীবাণু গবেষক এডওয়ার্ড অ্যান্থনি জেনার এক গোয়ালিনীর কাছ থেকে জানতে পারেন তার কখনো গুটিবসন্ত হয়নি কারণ তার আগে গোবসন্ত হয়েছিল। জেনার গোয়ালিনীর এই তথ্যকে তার পরীক্ষায় ব্যবহার করেন। জেনার আট বছর বয়েসী এক ছেলের বাহুতে গোবসন্তের জীবাণু প্রবেশ করান। ফলে ছেলেটি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু সুস্থ হওয়ার পর ছেলেটি আর কখনো গুটিবসন্তে আক্রান্ত হয়নি। কিন্তু এটি কীভাবে কাজ করেছে এডওয়ার্ড জেনার তা জানতেন না। পরবর্তীতে পাস্তুর বের করেন কীভাবে এ পদ্ধতিটি কাজ করে। পাস্তুর এর নাম দেন ভ্যাক্সিন। ভ্যাক্সিন নামটি এসেছে ল্যাটিন শব্দ ‘Vacca’ যার মানে গরু থেকে। এডওয়ার্ড অ্যান্থনি জেনারের কাজের প্রতি সম্মান দেখিয়ে পাস্তুর এই নামটি রাখেন। ধারণা করা হয় ১৬ শতকের আগেই চীন বা ভারতে টিকা প্রচলন শুরু হয়। যদিও তা এখনকার ভ্যাক্সিনের মতো ছিল না।


১৮২৩ সালের ২৬শে জানুয়ারি এই মহান চিকিৎসাবিজ্ঞানী ইংল্যান্ডের গ্লসেস্টারশায়ারের বার্কলে শহরে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। আজ তার ১৯৪তম মৃত্যুবার্ষিকী। প্রতিষেধক বিদ্যার জনক, জীবানু গবেষক এডওয়ার্ড অ্যান্থনি জেনার এর মৃত্যুদিনে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×