somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব তথ্য সুরক্ষা দিবসঃ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা জরুরি

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ (২৮ জানুয়ারি) বিশ্ব তথ্য সুরক্ষা দিবস (ওয়ার্ল্ড ডাটা প্রাইভেসি ডে)। ১৯৮১ সালে ইউরোপের বৃহৎ সংগঠন ‘কাউন্সিল অব ইউরোপ’-এ কনভেনশন ১০৮ স্বাক্ষরের মধ্যদিয়ে বিশ্বে প্রথম ডেটা প্রাইভেসি ডে বা তথ্য সুরক্ষা দিবস উদযাপন শুরু হয়। প্রতি বছর এ দিনটি উপলক্ষে ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরিতে নানা রকম ক্যাম্পেইন চালানো হয়। এ বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্সের (এনসিএসএ) নেতৃত্বে ক্যাম্পেইনে চ্যাম্পিয়ন হয়েছে দেশের সাইবার সচেতনতা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। ২০১৮ সালের জন্য দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন, তথ্য সুরক্ষা ও আস্থা প্রতিষ্ঠা’ (Respecting Privacy, Safeguarding Data and Enabling Trust)। এ বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্সের (এনসিএসএ) নেতৃত্বে ক্রমবর্ধমান বৈশ্বিক এই ক্যাম্পেইনের অফিসিয়াল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে সাইবার সচেতনতা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন’। সংগঠনটি ‘ডাটা প্রাইভেসি ডে ২০১৮ চ্যাম্পিয়ন’ হিসেবে দিবসটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হলো। এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষা সচেতনতায় বিশ্বব্যাপী সংগঠনগুলো যৌথভাবে যে দায়িত্ব ভাগাভাগি করে নেয়- চ্যাম্পিয়ন হিসেবে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সেই মূলনীতিকে স্বীকার করেছে এবং তাতে সমর্থন জানিয়েছে।


বাংলাদেশ সংবিধানের ৪৩ (খ) নম্বর অনুচ্ছেদে প্রাইভেসি রাইটস বা ব্যক্তির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত তথ্য প্রকাশকে অপরাধ হিসেবে নানা আন্তর্জাতিক সনদে উল্লেখ করা হলেও দেশে তা কতটা মানা হচ্ছে, এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ব্যক্তি কোন তথ্যটি দেবেন, বা ব্যক্তির কাছে কতটা তথ্য চাওয়া যায়, সেই বোধ তৈরি না হওয়ায় ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা হুমকির মুখে রয়েছে বলে মনে করেন সামাজিক ও ডিজিটাল নিরাপত্তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।তাদের মতে যেসব তথ্য দেওয়ার কারণে আপনি কোনও ধরনের হয়রানির শিকার হতে পারেন, সেগুলোই প্রাইভেসি হিসেবে চিহ্নিত করা যেতে পারে। সিকিউরিটি বলতে যেসব উপায়ে আমরা আমাদের নিজেদের ও ব্যক্তিগত তথ্যকে সুরক্ষা করি, তাকে বোঝায়। আর প্রাইভেসি বলতে আমাদের ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ বোঝায়।’ ‘গোপনীয়তার অধিকার মৌলিক অধিকার। কিন্তু তা পদে পদে হরণ করা হচ্ছে। ডিজিটাল যুগে বিভিন্ন জায়গায় ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। কিন্তু সেটি সুরক্ষিত থাকবে কিনা, তা নিশ্চিত করে জানানো হয় না। যে কোনও জায়গায় জাতীয় পরিচয়পত্র, মেডিক্যাল রিপোর্ট, ভাড়াটিয়া তথ্য ফরমের নামে যাবতীয় তথ্য দেওয়া এবং সেটির রক্ষণাবেক্ষণ বিষয়ে নাগরিকের কাছে কোনও তথ্য না থাকায় ব্যক্তি হুমকির মুখে পড়তে পারেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। ২০১৫ সালের শেষ দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাড়ি বাড়ি গিয়ে ফরম পূরণের মাধ্যমে রাজধানীতে বসবাসকারী নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে। ২০১৬ সালে গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে, ভাড়াটিয়াদের তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হলেও ডিএমপি সেই কাজটি এখন সাধারণ ব্যবসায়ীদের দিয়ে করাচ্ছে। এমনকি নাগরিকদের তথ্য সংরক্ষণের জন্য তৈরি করা ডিএমপির সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) সার্ভারের পাসওয়ার্ডও তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো ব্যবহার করে অধিকার হরণসহ নানা হয়রানির শিকার হতে পারেন নাগরিকরা। প্রাইভেসি নিয়ে আমাদের তেমন কোনও আইন নেই। প্রাইভেসির অধিকার রক্ষার দায়িত্ব ও আইনি কাঠামোর সহায়তা দেওয়ার কথা রাষ্ট্রের। আমাদের এখানে প্রায়ই পাবলিক ইন্টারেস্ট, পলিটিক ইন্টারেস্ট ক্ষুণ্ন হয়। অপর দিকে ফেসবুকের জীবন-যাপন পর্যবেক্ষণের মধ্যদিয়ে ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ এর মাধ্যমে সক্রিয় হ্যাকাররা জেনে যাচ্ছে পাসওয়ার্ড। এরমধ্যে ব্যক্তির গোপনীয়তা বলে আর কিছু থাকছে কিনা। তাই নতুন প্রযুক্তির কারণে ব্যক্তিগত তথ্য গোপনীয়তা জরুরি।
সূত্রঃ বিশ্ব তথ্য সুরক্ষা দিবসঃ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা জরুরি

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×