ব্লগে মন্তব্য খরা
০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন্তব্য খরা (কবিতা)নূর মোহাম্মদ নূরুবৈশাখের খরার সাথে, চলছে আর এক খরা,
ব্লগেতে মন্তব্য খরা! বলুন যায় কি করা!
পড়তে পারে, লিখতে পারে, মন্তব্যতে বোবা,
এমন ধারার খরার কথা, শুনছে বলো কেবা?
লেখে সবাই আশা করে, সকাল সন্ধ্যা খাটি
মন্তব্য না পেলে তাতে, সব হয়ে যায় মাটি।
যদিও সব লেখা গুলো, মানে নয়তো দামি,
সমালোচনা করতে যেয়ে, কেন যাওগো থামি!
বলতে কিছু, কলম তোমার, কেন বলো থামে?
যেনো তাতে, লেখকের মান যে নীচে নামে।
ভালো মন্দ যা্ই হোক, দিয়ো তোমার রায়,
এ আশাতেই লেখক লিখে, মন্তব্যটা চায়।
মন্তব্য না করলে হেথায়, হবে শুধু লেখা,
ব্লগেতে আসবেনা কেউ, যতই করো কা কা।
ব্লগ তখন গোত্তা খেয়ে, হবে ভূপাত তল,
খরার মাঝে কেউ দেবেনা, একটু খানি জল।
এর থেকে উত্তরণে, সবার কাছে বলি,
পড়বে যারা, মন্তব্যতে লিখবে দু'এক কলি।
তা না হলে অক্কা পাবে, আমাদের এই ব্লগ,
বন্ধ হবে ওড়া উড়ি, পড়লে ধরা ব্লক।
প্রকাশ কালঃ ঢাকা, শনিবার
২৬ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ (৯ মে'১৫ ইং) কবিতাটি ৩ বছর আগের হলেও পরিস্থিতি ঠিক আগের মতোই আছে
গতকাল ছড়ার রাজা প্রামানিক ভাই এর আক্ষেপের প্রেক্ষিতে পুনরায় সকলের
দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন