বৃষ্টি স্নাত সকালের বিক্ষিপ্ত ভাবনা
০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"বৃষ্টি স্নাত সকালের বিক্ষিপ্ত ভাবনা"নূর মোহাম্মদ নূরু
বর্ষণ মূখর সকাল পথ ঘাট ডুবে একাকার,
কর্ম ব্যস্ত নগরী থমকে গেছে, প্রভাতে রাতের আধার।
রিকসার টুংটাং শব্দ থেমগেছে, কোলাহল নাই নিত্য দিনের মতো,
তবুও কিছু মানুষ ঘর ছাড়ে, জীবিকার সন্ধানে প্রকৃতি বিরুপ হোক যতো।
জগতের প্রাণিকুল ক্ষুন্নিবৃত্তি নিবারণে মানেনা কোন আইন,
অসহায় জঠরের কাছে পরাজিত হয়, মানেনা কোন শাসন।
তাই আইন ভাঙ্গে, প্রকৃতির সাথে লড়াই করে নিবৃত করে ক্ষুধা,
তাই আজ বিরূপ প্রকৃতিও হতে পারেনাই তাদের কোন বাধা।
গৃহে তার রয়েছে কেহ ক্ষুধায় কাতর, কিংবা পিড়িত আপন জন,
অথবা অপেক্ষায় পথ চেয়ে তার কোন প্রিয়তম প্রিয়জন।
প্রকৃতি তবে রূধিবে কেমনে, যতই বিরূপ হোক তার আচরণ,
সে দূরন্ত, নির্ভিক তার কাছে পরাজিত সব বাধা অথবা আইন।
দূর্যোগ ঠিকই কেটে যাবে, সূর্য্য হাসবে আবার,
হাসি আনন্দে উবে যাবে সব, লাঘব হবে ব্যাথার।
রানা প্লাজার ধ্বংস লিলা কিংবা আগুনের তাজরিন,
কয়েকদিন শুধু কাঁদাবে মোদের, থাকবেনা চিরদিন।
আজকের এই বর্ষা প্রাতে ভিজে যত মানবতা,
সকল শিশুর অভায়রণ্য পাশে আছে পিতা মাতা।
সৃষ্টিকর্তা সহায় মোদের, দূর্য়োগ অবসান হবে,
তাঁর দয়া আমাদের পাথেয় হয়ে রবে।(
বিঃদ্রঃ আমি কবি নই, তবে ইদানিং ব্লগে অসংখ্য অসাধারণ কবিদের জন্য উৎসর্গকৃত আমার আজকের বৃষ্টি স্নাত সকালের বিক্ষিপ্ত ভাবনা)
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন