somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

বিখ্যাত সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকাহত আমরা

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নীলকন্ঠ পাখির খোঁজের ছিন্নমূল মানুষের হাহাকার ভাষা পায় যাঁর লেখনীর হাত ধরে তিনি বিখ্যাত সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়। অনন্ত মানুষের মুখ তাঁর ভাষায় বাঙ্ময়। অতীন বন্দ্যোপাধ্যায়ের কলমে বাংলা সাহিত্য বার বার ঘুরে ফিরে আসে মানুষের বাঁচার আর্তি।তাঁর লেখনীর মধ্যে বারবার উঠে এসেচে দেশভাগের কথা, সর্বহারাদের যন্ত্রণার কথা। আজ প্রয়াত হলেন তিনি। বাংলা সাহিত্যের জগতের আরো একটি নক্ষত্রের পতন। নীলকণ্ঠপাখির খোঁজে অলৌকিক জলযানে পাড়ি দিলেন অতীন। তাঁর লেখা নীলকণ্ঠপাখির খোঁজে, মানুষের ঘরবাড়ি, অলৌকিক জলযান, ঈশ্বরের বাগান অসম্ভব জনপ্রিয় সৃষ্টি। আজ শনিবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে কলকাতার পোর্ট ট্রাস্টের কাছে সেন্টিনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে মস্তিস্কে গুরুতর চোট পান তিনি। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তাঁর চিকিৎসক ছেলের তত্ত্বাবধানেই পোর্ট ট্রাস্টের কাছে সেন্টিনারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিখ্যাত সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমরা গভীর শোকাহত।


১৯৩৪ সালের ১ লা মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন অতীন বন্দ্যোপাধ্যায়। অবিভক্ত বাংলার সোনার গাঁও পানাম স্কুলে পড়াশোনা করেছিলেন তিনি। বাংলা ভাগের পর ওপারে চলে যায় তাঁর পরিবার। ১৯৫৬ সালে বাণিজ্য বিভাগে পড়াশোনা করেন তিনি। একই সঙ্গে টিচার্স ট্রেনিং-এ ডিগ্রি লাভ করেছিলেন তিনি। সব পড়াশোনাই তাঁর কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বহু ধরনের কাজ করেছেন অতীন বন্দ্যোপাধ্যায়। ট্রাক পরিষ্কারের কাজ, প্রাথমিক স্কুলের শিক্ষক এবং পরবর্তীতে সিনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি। মুর্শিদাবাদের সাতুই রাজেন্দ্র নারায়ণ হাই স্কুলেও পড়িয়েছেন তিনি। ১৯৮৬ সালে পাকাপাকিভাবে কলকাতায় বাস শুরু করেন তিনি। পরবর্তীতে সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি


সাহিত্য জগতে অতীন বন্দ্যোপাধ্যায়ের অবদান যথেষ্ট। উপন্যাসের পাশাপাশি নানা ছোটগল্পও লিখেছেন তিনি। বহরমপুরের একটি স্থানীয় ম্যাগাজিন অবসরে তাঁর প্রথম লেখা প্রকাশিত হয়েছিল। লেখার জগতে তাকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছিল ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’। মানুষের ঘরবাড়ি, অলৌকিক জলযান, ঈশ্বরের বাগান তাঁর অনন্য সৃষ্টি। অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’র সঙ্গে গ্রীক ট্র্যাজেডির তুলনা করেছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। এছাড়াও লিখেছেন একগুচ্ছ কিশোর উপন্যাস। যার মধ্যে উল্লেখযোগ্য- রাজার বাড়ি, নীল তিমি, উড়ন্ত তরবারি, হীরের চেয়েও দামি। অতীন বন্দ্যোপাধ্যায় তাঁর সাহিত্য কীর্তির জন্য ২০০১ সালে সাহিত্য আকাদেমিসহ একাধিক পুরস্কার পান (৫০টি গল্পের জন্য)। এছাড়াও মানিক স্মৃতি পুরস্কার (১৯৫৮), সমুদ্র মানুষ এর জন্য, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার (১৯৯১), ভুয়াল্কা পুরস্কার (১৯৯৩) পান পঞ্চযোগিনী এর জন্য, বঙ্কিম পুরস্কার (১৯৯৮) দুই ভারতবর্ষ এর জন্য। এছড়াও পেয়েছিলেন মতিলাল পুরস্কার, তারাসঙ্কর স্মৃতি পুরস্কার, নারায়ণ গঙ্গোপাধ্যায় ও সুধা পুরস্কার (কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে) পান। সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া উভয় বাংলার শিল্প ও সাহিত্য জগতে। বিখ্যাত সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমরা গভীর শোকাহত।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

×