somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

প্রাক্তন ছাত্র নেতা ও সাংবাদিক পথিক সাহার অষ্টম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথের সাহসী ছাত্রনেতা পথিক সাহা। সাংবাদিকতা পেশায় আসার আগে ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলেন পথিক। প্রাক্তন এই ছাত্র নেতা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক আন্দোলনেও সম্পৃক্ত ছিলেন পথিক। তবে '৯০ পরবর্তীতে ছাত্র ইউনিয়ন ভাঙার পেছনে পথিককেও দায়ী করা হয়। ওই সময় মূলধারার বাইরে গিয়ে সংগঠনটির আরেকটি কমিটি গঠন করা হয়েছিলো, যাতে তিনি সাধারণ সম্পাদক হন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির দু’বারের সাধারণ সম্পাদক পথিক সাহা মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি এবং মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের ট্রাস্টি (পরিচালনা পর্ষদের সদস্য) ছিলেন।। ২০১১ সালের আজকের দিনে রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যানসাংবাদিক পথিক সাহা। আজ তার অষ্টম মৃত্যুবার্ষিকী। প্রাক্তন ছাত্র নেতা ও সাংবাদিক পথিক সাহার মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি।


পথিক সাহার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায়। তিনি ছিলেন একজন সৎ ও আদর্শ এবং অনুকরনীয় সাংবাদিক। পথিক সাহা শুধু সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন রাজনৈতিক, সংগঠক সাংবাদিকদের অধিকার আদায়ের অগ্রদূত। তিনি আমাদের পথ দেখিয়ে গিয়েছেন। সাংবাদিকতা ছাড়াও পথিক সাহা দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন। দেশের কালো আইনের জন্য আমরা প্রতিবাদ করি কিন্তু প্রেসক্লাবে কালো আইনের ব্যাপারে আমরা কোন কথা বলি না, কিন্তু সাংবাদিক পথিক সাহা প্রেস ক্লাবের কালো আইনের প্রতিবাদ স্বরূপ ঢাকা রিপোটার্স ইউনিটি গঠন করেন। প্রেসক্লাবের কালো আইনের কারণে অনেক সাংবাদিক ঢাকা জাতীয় প্রেসক্লাবে সদস্য হতে পারেননি। যে কারণে রিপোটার্স ইউনিটি গঠন করা হয়। আজকে রিপোর্টার্স ইউনিটি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।


আজ সাংবাদিক পথিক সাহার অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের ২৯ জানুয়ারি ভোরে রাজধানীর লালমাটিয়ার এশিয়াটিক কার্ডিয়াক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান পথিক সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলেঅ মাত্র ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী স্কুলশিক্ষিকা শিল্পী সাহা (মনিকা), একমাত্র সন্তান প্রসূন প্রদীপ সাহা (কুট্টুস), মা বীণা সাহা, বড় ভাই বিশিষ্ট শিশুসংগঠক-শিক্ষক প্রণয় সাহা, ছোট ভাই শিশুসংগঠক ও স্বনামধন্য ব্যবসায়ী-শিল্প পরিবার আল-আমিন গ্রুপের সহকারি মহাব্যবস্থাপক প্রবীর সাহা, তিন বোন ও তিন ভগ্নিপতিসহ অসংখ্য আত্মীয়স্বজন, সতীর্থ-সহকর্মি, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে যান। অকালপ্রয়াত মেধাবী সাংবাদিক ও রাজনীতিক পথিক সাহার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

×