somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় চিত্রশিল্পী ভি বিশ্বনাধনের ৭৯তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তামিল বংশোদ্ভূত ভি বিশ্বানাধন একজন ভারতীয় চিত্রশিল্পী। এই চিত্রশিল্পী তার আঁকা ছবিতে দেশে-বিদেশে সমালোচকদের দৃষ্টি কেড়েছেন। বিশ্বনাধন চোলামান্ডালাম শিল্পী পল্লীর একজন প্রতিষ্ঠাতা সদস্য। ভারতীয় চিত্রকলায় আধুনিকতাবাদী ধারার নিদর্শন হিসেবে তার চিত্র দেশ ও বিদেশের বেশ কয়েকটি জাদুঘরের স্থায়ী সংগ্রহে স্থান পেয়েছে। তিনি শিল্প ও চিত্রকলা বিষয়ে বিভিন্ন তামিল সাময়িকীতে প্রচুর লেখালেখি করেছেন। সত্তুরের দশকে তিনি শিল্প নিয়ে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেন - 'কালার এন্ড ফর্ম' (১৯৭২), 'এজুথু' (১৯৭৩) এবং 'স্যান্ড' (১৯৭৭)। ১৯৪০ সালের আজকের দিনে তিনি ভরতের কেরালায় জন্মগ্রহণ করেন। আজ তার ৭৯তম জন্মবার্ষিকী। ভারতীয় চিত্রশিল্পী ভি বিশ্বনাধনের ৭৯তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।


ভি বিশ্বনাধন ১৯৪০ সালের ২৭ ফেব্রুয়ারি ভরতের কেরালায় জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা নিজের শহরেই। এরপর তিনি ভারতের চেন্নাইয়ের গভর্নমেন্ট কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফ্ট্স-এ অধ্যয়ন করেন। শুরু থেকেই তিনি নিজের কাজের মধ্য দিয়ে প্রকাশ করতে চেয়েছেন ভিন্নসুর। ফলে তার প্রতি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ হয়। ১৯৬৬ সালে তার প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় চেন্নাইয়ে। পরবর্তীকালে ভারতের বিভিন্ন শহরে তিনি একক প্রদর্শনী করেন। ভারতের যে সব স্থানে তার একক চিত্র প্রদর্শনী হয়ে প্রশংসিত হয়েছে সে সব জায়গার মধ্যে রয়েছে বাঙ্গালুরু। ওখানে ১৯৬৭ সালে তার একক প্রদর্শনী হয়। এরপর ১৯৭১ সালে মুম্বাই-এ, ১৯৭৪ সালে নয়াদিল্লিতে প্রদর্শিত হয় তার চিত্র। বিভিন্ন সময়ে তার আঁকা ছবি বিদেশেও প্রদর্শিত হয়েছে। ভারতের বাইরে তার উল্লেখযোগ্য চিত্রপ্রদর্শনীর প্রথমটি হয় ১৯৬৮ সালে প্যারিস-এ। এরপরের বছর অর্থাৎ ১৯৬৯ সালে ডেনমার্ক, ১৯৭৪ সালে ইতালি এবং ১৯৭৫ সালে জার্মানিতে।


ভি বিশ্বনাধন চোলামান্ডালাম শিল্পী পল্লীর একজন প্রতিষ্ঠাতা সদস্য। তিনি শিল্প ও চিত্রকলা বিষয়ে বিভিন্ন তামিল সাময়িকীতে প্রচুর লেখালেখি করেন। সত্তরের দশকে তিনি শিল্প নিয়ে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এগুলো হলো ১৯৭২ সালে ‘কালার অ্যান্ড ফর্ম’, ১৯৭৩ সালে ‘এজুথু’ এবং ১৯৭৭ সালে ‘স্যান্ড’। ভারতীয় চিত্রকলায় আধুনিকতাবাদী ধারার নিদর্শন হিসেবে তার চিত্র দেশ ও বিদেশের কয়েকটি জাদুঘরের স্থায়ী সংগ্রহে স্থান পেয়েছে। অনেক শিল্পীর কাছে তিনি হয়ে ওঠেন অনুসরণযোগ্য। তার তুলির আঁচড় এই শিল্পে যে ভিন্নমাত্রা যোগ করেছে তা অনেকের কাছে শিক্ষণীয় হয়ে ওঠে। তিনি তার কর্মের মাঝেই উজ্জ্বল হয়ে আছেন। এই উপমহাদেশে তাকে আধুনিক চিত্রকলার অন্যতম একজন হিসেবেও মূল্যায়ন করা হয়। আধুনিক চিত্রকলার এই শিল্পীর আজ ৭৯তম জন্মবার্ষিকী। ভারতীয় চিত্রশিল্পী ভি বিশ্বনাধনের ৭৯তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×