somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রখ্যাত সাহিত্যিক, শিক্ষাবিদ ও মঞ্চাভিনেত্রী ড. রাজিয়া খানের ৮ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজিয়া খান আমিন, প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক। লেখালেখি ছাড়াও তিনি দীর্ঘদিন মঞ্চে অভিনয় করেছেন। তার পুরো নাম রাজিয়া খান হলেও তিনি রাজিয়া খান নামে লেখক হিসেবে পরিচিত। যিনি আমাদের সাহিত্যের সূচনা লগ্নে অর্থাৎ পঞ্চাশের দশকে যখন বাংলাদেশের সাহিত্যের একটি গতি নির্দিষ্ট হচ্ছিল, সেই সময়ের একজন প্রতিভাধর লেখক তিনি৷শৈশব কালে তিনি কলকাতায় ছিলেন ১০ বছর। তখন তাঁর বয়স দশ বছর। শৈশবের সেই স্মৃতি, কলকাতার সেই রূপ তাঁর লেখায় বারবার ফিরে এসেছে। সেই সময় কলকাতা ছিল বিরাট মেট্রোপলিটন শহর, কলকাতা শহরের সাংস্কৃতিক অঙ্গন ছিল বিশাল উদার। মুসলমান হিন্দুর বিভেদ তখনও তৈরি হয়নি। বৃটিশরা নানা ধরনের জটিলতা তৈরি করলেও সাধারণ মানুষের জীবনে তখনও তাঁর কোনও প্রভাব ছিল না। খুব স্বাভাবিকভাবেই কলকাতার সেই উচ্ছল জীবন তাঁর শৈশবে প্রভাব ফেলেছিল এবং তিনি সারাজীবন সেই আনন্দময় স্মৃতি মনে রেখেছেন। তাঁর লেখা ‘বটতলার উপন্যাস' পড়ে যে কেউ বুঝতে পারবেন যে তিনি কতোটা আধুনিক মনস্ক ছিলেন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৭৫ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার পান৷ এছাড়া একুশে পদক, শিল্পকলা একাডেমী পদক এবং অনন্যা সাহিত্য পুরস্কারসহ তিনি বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি লাভ করেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত সাহিত্যিক রাজিয়া খান আমিন ২০১১ সালের আজকের দিনে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে মারা যান। আজ তার ৮ম মৃত্যুবার্ষিকী। সাহিত্যিক, শিক্ষাবিদ ও মঞ্চাভিনেত্রী ড.রাজিয়া খানের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।


রাজিয়া খান ১৯৩৬ সালের ১৬ ফেব্রুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তমিজউদ্দিন খান যিনি অবিভক্ত বাংলার মন্ত্রী, আইন সভার সদস্য এবং জাতীয় পরিষদের স্পীকার ছিলেন। মায়ের নাম রাবেয়া রাহাত খান। তিনি কলকাতা ও করাচিতে স্কুল, কলেজ জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও এম.এ. পরীক্ষায় প্রথম হন। পরে ব্রিটিশ কাউন্সিলের বৃত্তি নিয়ে ইংল্যান্ডে পড়তে যান। সেখান থেকে তার পিএইচডি ডিগ্রীর সব কাজ সমাপ্ত করে কলকাতায় আরও কিছু রিসার্চ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে পিএইচ.ডি. ডিগ্রী লাভ করেন এবং অধ্যাপনা করেন। তিনি ইংরেজি যেমন জানতেন, বাংলা ভাষাও তেমনি জানতেন৷ এই দুই ভাষা জানার ক্ষেত্রে তাঁর কোন ত্রুটি কিংবা দ্বিধা ছিল না। আমরা অনেক সময় ভালো ইংরেজি জানলে হয়তো বাংলা বলতে চাই না। আবার জানলেও এমন ভাব করি যেন বাংলা আমাদের মাতৃভাষা নয়। কিন্তু রাজিয়া আমিনের মধ্যে এমন কিছু কখনই ছিল না। পঞ্চাশ দশকে সাহিত্য ও সংস্কৃতির অনুরাগী ও প্রগতিবাদী লেখিকা হিসেবে লেখালেখি করেছেন রাজিয়া খান। বাংলাদেশের উপন্যাসে নারীভাবমূর্তি সৃষ্টিতে নারী লেখকদের মধ্যে তাই আকিমুন রহমান তাকে প্রথম দিককার একজন মনে করেন। তার ভাষায় “প্রথমভাগের অন্তর্ভূক্ত করা যেতে পারে রাজিয়া খান, রিজিয়া রহমান, সেলিনা হোসেন প্রমুখকে।” তার প্রথম সৃজনশীলতার ঝোঁক প্রকাশিত হয় ছন্দে। আর ১৫ বছর বয়সেই পুরোদস্তুর উপন্যাস লিখতে শুরু করেন তিনি, আর ১৮ বছর বয়সেই লেখা হয়ে যায় ‘বট তলার উপন্যাস’। ১৮ বছর বয়সে তার লেখা 'বটতলার উপন্যাস' জনপ্রিয়তা পায়। তিনি খুব বেশি লিখে গিয়েছেন তেমন নয়, কিন্তু যা লিখে গেছেন তাতে জটিলায়তন নগরজীবন-অন্তর্গত ব্যক্তিমানুষের নৈঃসঙ্গ, বিচ্ছিন্নতা ও আত্মরক্তক্ষরণের শিল্পরূপায়ন করেছেন।তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'দ্রৌপদী' এপার ওপার দুই বাংলায় বেশ সমাদৃত। রাজিয়া খান আমিনের প্রকাশিত বইয়ের সংখ্যা ১২টির বেশি। লেখালেখির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকসহ নানা পুরস্কার পেয়েছেন।


কর্মজীবনে রাজিয়া খান এম.এ. পরীক্ষায় প্রথম হওয়ার পর কর্মজীবনের শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে। পরবর্তীতে ইংল্যান্ড থেকে ফিরে তিনি অবজারভার পত্রিকার সম্পাদকমণ্ডলীতে যোগ দেন এবং নিয়মিত ভাবে ব্যঙ্গ কলাম- 'কালচার কেটল' লেখা শুরু করেন। ১৯৫৮ সাল থেকে সেন্ট্রাল উইমেন্স কলেজে অধ্যাপনার মধ্য দিয় পুনরায় শিক্ষকতার জীবন শুরু করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা করেন এবং এই বিভাগের প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। শিক্ষকতা ছাড়াও তিনি দেশের খ্যাতনামা বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিক ও সম্পাদক রূপে কাজ করেছেন। এছাড়া তিনি ইউনিভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে ইংরেজি বিভাগের ডিন হিসেবে কর্মরত ছিলেন। মঞ্চ অভিনয়ে এক সময় রাজিয়া খানের দৃপ্ত পদচারণা ছিল। মাত্র ১৪/১৫ বছর বয়সে নাটক 'পাগল হাওয়া'য় অভিনয়ের মাধ্যমে তিনি মঞ্চে কাজ শুরু করেন। এরপর 'বিজয়া' নাটকে মালিনী'র ভূমিকায় অভিনয় করেন। স্কটরস ক্লাবের নাটকে। মুনীর চৌধুরী ছিলেন 'বিলাসবিহারী'। এরপর মঞ্চের সঙ্গে জড়িয়ে যান। অভিনয় করেন 'নীলদর্পন', 'মেঘমুক্তি', 'দুইপুরুষ', 'বিদ্রোহী পদ্মা'য় ৷ 'কৃষ্ণকুমারী'তে অভিনয়ের মাধ্যমে মঞ্চ অভিনয়ের ইতি টানলেও সত্তরের দশকে ইংরেজী 'রক্তকরবী'তে অভিনয় করেন। 'এছাড়াও বেতারের ভার্সিটি ম্যাগাজিনে 'Oliver Twist, Anthony & Cleopatra, Antigone' এবং 'Mid-Summer Nights Dream -' এ অভিনয় করেন। রাজিয়া খান চলচ্চিত্র অঙ্গনের সঙ্গেও দীর্ঘ দিন গুরুত্বপূর্ণ ভূমিকায় আসীন ছিলেন। তিনি চলচ্চিত্র সংসদ আন্দোলনে যুক্ত ছিলেন দীর্ঘদিন। তার 'Youth Film Society' -র সেক্রেটারী ছিল বর্তমানের শিল্পপতি আজম চৌধুরী। চলচ্চিত্র অনুদান কমিটি, চলচ্চিত্র পুরস্কার কমিটি, সেন্সর বোর্ডে ছিলেন অনেক দিন।'


ড. রাজিয়া খান অনেকবার যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, মায়ানমার, মিশর, হংকং জাপান, ভারত, সিঙ্গাপুর ও আরব দেশ সফর করেন। এর মধ্যে রয়েছে ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র ভ্রমণ। ১৯৭৮ সালে দিল্লীতে কমনওয়েলথ লেখক সম্মেলনে 'বাংলাদেশের কবিতা' শীর্ষক ইংরেজী প্রবন্ধ পাঠ করেন। ১৯০৫ সালে ভেনিসে পি.ই.এন সম্মেলনে প্রবন্ধ পাঠ করেন। এছাড়া ১৯৮৪ সালে চীন সরকারের আমন্ত্রণে চীনে যান। ড. রাজিয়া খান অনেকবার যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, মায়ানমার, মিশর, হংকং জাপান, ভারত, সিঙ্গাপুর ও আরব দেশ সফর করেন। এর মধ্যে রয়েছে ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র ভ্রমণ। ১৯৭৮ সালে দিল্লীতে কমনওয়েলথ লেখক সম্মেলনে 'বাংলাদেশের কবিতা' শীর্ষক ইংরেজী প্রবন্ধ পাঠ করেন। ২০১১ সালের ২৮ ডিসেম্বর রাজধানীর গুলশানের একটি হাসপাতালে মারা যান। আজ তার ৮ম মৃত্যুবার্ষিকী। সাহিত্যিক, শিক্ষাবিদ ও মঞ্চাভিনেত্রী ড. রাজিয়া খানের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×