somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ নববর্ষ -২০২০; ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে সামু ব্লগের সকল ব্লগার, পাঠক, শুভানুধ্যায়ী ও কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কালপরিক্রমায় নববর্ষ আসে নতুন আশা নিয়ে, স্বপ্নে উদ্দীপিত হয় মানুষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নববর্ষকে আবাহন করে তাঁর কবিতায় লিখেছেন-
"ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত-আঘাতে
উড়ে হোক ক্ষয়
ধূলিসম তৃণসম পুরাতন বৎসরের যত
নিষ্ফল সঞ্চয়। ”

আজ ২০২০ ইংরেজী সালের প্রথম দিন। বিদায় ২০১৯, স্বাগত ২০২০। ইংরেজি ক্যালেন্ডার মোতাবেক তারিখ আজ পয়লা জানুয়ারি। সাল দু’হাজার পনের। বর্তমানের পটপ্রেক্ষিতে বাস্তবতার তাগিদেই যেন চিনে নিই আজ পয়লা জানুয়ারি, নতুন সাল দু’হাজার কুড়ির যাত্রা হল শুরু। স্বাগতম ২০২০। বিগত বছরের সব কালিমা ধুয়ে মুছে নতুন কেতন উড়াতে উড়াতে এগিয়ে যাবে সময়, সভ্যতা, হিংসা-বিদ্বেষ-হানাহানিমুক্ত রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি। আর একান্ত করেই প্রার্থনা : নববর্ষের প্রথম দিবসে আসুক মঙ্গল-আশীর্বাদ দেশে-দেশান্তরে তাবৎ মানুষ-সাধারণের জন্যে। অনাবিল স্বপ্ন আর অফুরন্ত প্রাণোন্মাদনা নিয়ে নতুন সূর্যের আলোয় অগ্রসর হবে মানুষ। বছরটি সাফল্যে উজ্জ্বল হয়ে উঠবে, মুছে যাবে ব্যর্থতার গ্লানি, এমন প্রত্যাশায় উজ্জীবিত হয় মন।সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন আর সুন্দরে বাঁচুন এই প্রত্যাশায়। হ্যাপি নিউ ইয়ার ২০২০


স্বর্ণরাঙা উজ্জ্বল ভোরের শুরুতেই চারিদিকে ছড়িয়েছে স্বপ্নের সুষমা। আজকের ভোর এক নতুন ভোর। নতুন করে শুরুর দিন। অতীতের সব হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে সৌহার্দ্য-সম্প্রীতির নতুন ভোর। এই ভোরের সাথে সাথে শুরু হলো পিছনের সব গ্লানি, বেদনা,হতাশা আর অপ্রাপ্তির বেদনা মুছে নব সম্ভাবনার স্বপ্ন নিয়ে নব রূপে যাত্রা শুরুর দিন। সারা বিশ্বের মানুষ দিনটিকে বছরের অন্য দিনগুলোর চেয়ে কিছুটা হলেও ভিন্ন চোখে দেখবে। সে চোখে থাকবে প্রত্যাশা ও স্বপ্ন। পেছনটার অভিজ্ঞতায় প্রশ্নের অবতারণা জানা নেই, তেমন নিশ্চয় করেই বা কে জবাব দেবে সামনে রয়েছে কী? তবে কালসন্ধিক্ষণে এখন আমাদের বসবাস। অনেক হাসি-কান্না, সুখ-দুঃখ এবং আনন্দ-বেদনায় মেশানো ঘটনাবহুল ২০১৯ সালের শেষ সূর্য অস্ত গেছে কাল। লাখো প্রত্যাশার ঝাঁপি খুলে মানুষের অনেক প্রত্যাশায় আজ ভোরে কুয়াশা ঢাকা পূর্বাকাশে উদয় হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য। আর এই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী শুরু হচ্ছে ২০২০ সাল। নতুন বছরকে স্বাগতম সুখ-সমৃদ্ধির প্রত্যাশায়।
“ চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন,
হেরিব না দিক--
গনিব না দিন ক্ষণ, করিব না বিতর্ক বিচার
উদ্দাম পথিক।
মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা
উপকণ্ঠ ভরি--
খিন্ন শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কারলাঞ্ছনা
উৎসর্জন করি। ”


ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পথ খোঁজে সংশোধনের। ফেলে-আসা বছর জুড়ে দেশের ভেতরকার হাল হকিকত কেমনতর? তা আমাদের নিত্য দিনাতিপাতের সংবাদই তো জানান দেয়। সচেতন সবারই তা জানা। আমাদের যেমন আছে অর্জন তেমনি আছে ব্যর্থতা। ব্যর্থতাগুলো আমরা কি কাটিয়ে উঠতে পারব নতুন বছরে? নতুন বছরে ব্যর্থতার গ্লানী থেকে মুক্ত থাকবেতো মানুষ? সৃষ্টির সেরা মানুষ প্রজাতি তো আশা নিয়েই বেঁচে থাকে। নতুন বছর বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক ২০২০ সালে এটাই সকলের আশা। স্বাগত নতুন বছর, স্বাগত নতুন সরকার। ইংরেজী নববর্ষ ২০২০ উপলক্ষ্যে সামু ব্লগের সকল ব্লগার, পাঠক, শুভানুধ্যায়ী ও কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]


ফিরে ধেখা ২০১৯ঃ ২০১৯ সালে যাদের হারিয়েছি আমরা (২০১৯ইং সালের শেষ পোস্ট)
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৬
১৬টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×