somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর ৫৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার পিতা পরলোকগত বিখ্যাত সংগীতজ্ঞ মাহমুদুন্নবী। গুণী এই সংগীতশিল্পী তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। অডিও অ্যালবাম ও চলচ্চিত্র এই দুই মাধ্যমের গানেই তিনি সফলতা পেয়েছেন। তিনি সাধারণত ক্ল্যাসিক্যাল এবং আধুনিক ধাঁচের গান করে। এছাড়াও তিনি রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সঙ্গীতও গেয়ে থাকেন। তার গাওয়া বেশিরভাগ গানই পেয়েছে দর্শক প্রিয়তা। ২০০৭ সালে তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এবং নজরুল সঙ্গীতও গেয়ে থাকেন। এছাড়াও তিনি চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০০৮) ও মেরিল-প্রথম আলো পুরস্কার (২০০৮) লাভ করেন। তবে এতটা পথ পাড়ি দিয়েও প্রতিদিনই নিজেকে নতুন করে আবিস্কার করতে পছন্দ করেন এ শিল্পী। তাইতো নতুন উদ্যমে কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৫ সাল থেকে ক্লোজআপ ওয়ান রিয়েলিটি শো'র বিচারক হিসাবে কাজ করছেন। এখন নতুন গানের পাশাপাশি স্টেজ শোও করছেন নিয়মিত। মাঝেমধ্যে টিভি লাইভ ও অনুষ্ঠানেও গাইছেন। গান নিয়েই আছেন। আজ এই গুনী শিল্পীর জন্মবার্ষিকী। ১৯৬৬ সালের আজকের দিনে তিনি দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। সংগীতশিল্পী ফাহমিদা নবীর ৫৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।


ফাহমিদা নবী ১৯৬৬ সালের ৪ জানুয়ারি বাংলাদেশের দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার ডাকনাম নুমা। তার পিতা বাংলাদেশী লিজেন্ড গানের রাজা সঙ্গীত শিল্পী মাহমুদুন্নবী এবং মায়ের নাম রশিদা চৌধুরী। এই দম্পতির চার সন্তান। তারা হলেন কন্ঠশিল্পী সামিনা চৌধুরী, সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী, শিল্পী রিদওয়ান নবী পঞ্চম ও তানজিদা নবী। ফাহমিদা নবীর ছোট বোন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী। ফাহমিদা ১৯৭৯ সালে তার গায়িকা জীবন শুরু করেন এবং তিন যুগ ধরে সাফল্যের সাথে গান গেয়ে যাচ্ছেন। তিনি উপমহাদেশীয় আধুনিক এবং ক্ল্যাসিকাল গান গেয়ে থাকেন। এছাড়া তিনি রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সঙ্গীতও গেয়ে থাকেন। ১৫ জানুয়ারি, ২০১১ সালে তিনি ড. সেলিম আল দীন-এর লেখা ১০টি গান নিয়ে অ্যালবাম বের করেনঃ আকাশ ও সমুদ্র অপার। বাপ্পা মজুমদারের সাথে যৌথভাবে তিনি ২০০৬ সালে বের করেন অ্যালবামঃ এক মুঠো গান-১। ২০১০ সালের ভালবাসা দিবসে বের হয় তার দ্বিতীয় অ্যালবামঃ এক মুঠো গান-২। ফাহমিদা নবীর প্রথম একক অ্যালবাম ছিলো ‘তুমি তুলনাহীনা’। তার এই প্রথম একক অ্যালবাম এখনও বেশ জনপ্রিয়। শুনছে, শুনবে মধুর কণ্ঠের এই শিল্পী বেচে থাকবে এই বাংলার হাজারো হৃদয়ে। এর সুর ও সংগীত পরিচালনা করেন নকীব খান। তার আরো যে একক অ্যালবামের রয়েছে তাহল ‘দুপুরে একলা পাখি’, ‘তুমি কি সেই তুমি’, ‘মনে কি পড়ে না’, ‘স্বপ্ন গল্প’, ‘আকাশ ও সমুদ্র অপার’, ‘আমার বেলা যে যায়’, ‘তবু বৃষ্টি চাই, ‘ইচ্ছে হয়’ প্রভৃতি। সর্বশেষ একক অ্যালবাম নজরুলসংগীত নিয়ে ‘আমারে ছুঁইয়া ছিলে’। এটি বাজারে আনে আনমল রেকর্ডস। ‘আহা!’ ছবিতে ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানটি গাওয়ার জন্য সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফাহমিদা নবী। আজ জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর ৫৪তম জন্মবার্ষিকী। সংগীতশিল্পী ফাহমিদা নবীর ৫৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×