
আমাদের চাঁদগাজী (রম্য ছড়া)
নূর মোহাম্মদ নুরু
আমাদের চাঁদগাজী খুবই এক ত্যাড়া মাল
বুঝুক আর না বুঝুক উলুবনে মারে ফাল।
কাউকে সে ঝাড়ি মারে কাউকে ফুটায় হুল,
ভজঘট বাধিয়ে দিয়ে ব্লগ করে ভন্ডুল।
গাজীসাব হুট হাট ধরে বসে নামতা
প্রশ্ন শুনে কেউ কারে আমতা আমতা।
দাড়ি কমা ঠিক নাই বানানেতে আছে ভুল
ভুলের জোয়ারেতে ভেসে যায় দুই কুল।
ইদানিং তাকে নিয়ে ব্লগেতে লেখা হয়.
চারিদিকে গাজী গাজী গুঞ্জন শোনা যায়।
ভাব তার বেড়ে গেছে বুঝি তার লেখাতে,
তাইতো সে আসে আজ ব্যকরণ শেখাতে।
কেউ তাকে তাল দেয় দুধ কিন্ত দেয়না,
তোষামদী চাটুকারী কে বলে সে চায়না।
কেউ তারে ভয় পায় কেউ করে মান্য
আমি তারে ডরাইনা হোক যত বন্য।
শত অভিযোগ নিয়ে ব্লগেতে গাজীসাব
টিকে আছে বহু কাল করে শত কলরব।
সব কিছু সয়ে যায় এটা তার বড় গুন,
রাগেনা সে কভু যদি পান থেকে খসে চুন।
আমি তাকে ভালোবাসি কথা বড় সত্য
অসুখেতে আমি দিব যত লাগে পথ্য।
আসো মিলি সাম্যে নহে কভু দ্বন্দ্বে,
পৃথিবীটা ভরে আছে ভালো আর মন্দে।
প্রকাশ কালঃ ঢাকা, ১১ জানুয়ারি টি-২০ইং
উৎসর্গঃ সবজান্তা চাঁদগাজী
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




