
ধর্ষণ কেন বাড়ছে দেশে?
নূর মোহাম্মদ নূরু
ধর্ষণ কেন বাড়ছে দেশে পারছিনা তা বুঝিতে
কারণ কি তার ঘাটতি কোথায় কে আছে তা খুঁজিতে?
থাকতো শিশু নিরাপদে এখন তারাও হয় শিকার।
বাতিকগ্রস্থ অমানুষের বলো এটা কেমন বিকার।
দশদিনে সাত ধর্ষণ হলো নতুন বছরের শুরুতে
এত সাহস কি করে পায় পরোয়া নাই কিছুতে।
দেশটা দেখি ভরে গেছে কুকুর আর হায়েনাতে।
তাদের হাতে নারী শিশু ধর্ষিতা হয় নিশিতে।
ধর্ষণ করে বগল বাজায় নাচে দেখো খুশীতে
কে রুধিবে এদের বলো, শক্তি নাই কি পেশীতে?
শক্ত হাতে ধরতে হবে হিংস্র এই হায়নাদের
ফাঁসির দড়ি গলায় পড়াও বাঁঁচাও নারী শিশুদের।
জালাও পোড়াও আন্দলনে হবেনা এর প্রতিকার
তার চেয়ে ভালো হবে দিয়ে দিলে ক্রসফায়ার।
চোর ডাকাত কতজনে মারা পড়ে বেঘোরে
ধর্ষকেরা ঘুরে বেড়ায় শাস্তি থেকে ওপারে।
দু চারটাকে ফাঁসি দিলে কমে যাবে অনাচার,
হাসবে শিশু কন্যারা সব বাধ ভাঙ্গবে খুশির জোয়ার।
এ দেশটা ধর্ষকদের নয়, রুখে দাও এই অনাচার
নিরাপদে থাকবো সবাই নিয়ে সবার অধিকার।
রচনা কালঃ ১২ জানুয়ারি ২০২০ইং
খবরঃ দৈনিক যুগান্তরঃ ১০ দিনে ঢাবি ছাত্রীসহ ৭ নারী-শিশু ধর্ষণ
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




