somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশু সাহিত্যে ও সাংবাদিকতায় অনন্য ব্যক্তিত্ব সাংবাদিক গোলাম রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পঞ্চাশ ও ষাটের দশকে শিশু সাহিত্য রচনায় যাঁরা বিশেষ ভূমিকা রেখেছেন তাঁদের মধ্যে গোলাম রহমানের নাম উল্লেখযোগ্য। গোলাম রহমান রচিত শিশুতোষ গ্রন্থগুলোর মধ্যে ‘আজব দেশে এলিস’, ‘রকম ফের’, ‘বাড়ি নিয়ে বাড়াবাড়ি’, ‘পানুর পাঠশালা’, ‘বুদ্ধির ঢেঁকি’ ও ‘চকমকি’ বিশেষভাবে উল্লেখযোগ্য। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬৯ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। আজ তাঁর ৪৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৭২ সালের আজকের দিনে ঢাকায় তিনি এক আততায়ীর হাতে নিহত হন। শিশু সাহিত্যে ও সাংবাদিকতায় অনন্য ব্যক্তিত্ব সাংবাদিক গোলাম রহমানের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

গোলাম রহমান ১৯৩১ সালের ২৮ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। গোলাম রহমান ১৯৪৭ সালে কলকাতার মডার্ন স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন এবং ১৯৪৯ সালে কলকাতার সুরেন্দ্রনাথ আইন কলেজে, ল ভর্তি হলেও ১৯৫০ সালে সামপ্রদায়িক দাঙ্গার সময় পড়াশোনা অসমাপ্ত রেখে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) চলে আসেন। বাংলাদেশে এসে তিনি জগন্নাথ কলেজে ভর্তি হলেও শিক্ষা সমাপ্ত করতে পারেন নি। ঢাকায় এসে ভর্তি হন জগন্নাথ কলেজে। পড়াশোনা অসমাপ্ত রেখেই তিনি সাংবাদিকতায় যুক্ত হন। ঢাকা থেকে প্রকাশিত সে সময়কার প্রায় সব পত্রিকাতেই তিনি কখনো না কখনো যুক্ত ছিলেন। তবে তার সাংবাদিকতার সূচনা কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ এবং দৈনিক ইনসাফ পত্রিকায় শিশুদের পাতা ও সাহিত্য সাময়িকী সম্পাদনার মাধ্যমে। দৈনিক ইত্তেফাক ও দৈনিক ইনসাফ পত্রিকায় শিশুদের পাতা ও সাহিত্য সাময়িকী সম্পাদনার কাজে নিেযোজিত ছিলেন। তিনি পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। সাংবাদিকতা ছাড়াও তিনি পুস্তক প্রকাশনা ও বিক্রয়ের ব্যবসায় যুক্ত ছিলেন; নিউ মার্কেটে তাঁর 'প্রিমিয়ার বুকস্‌' নামে তাঁর একটি বইয়ের দোকান ছিলো। ১৯৬০ খৃষ্টাব্দে 'মধুবালা' নামক একটি পত্রিকা প্রকাশ করতেনন নিজস্ব সম্পাদনায়।

গোলাম রহমান শিশুদের জন্য একাধারে উপন্যাস, গল্প, কবিতা প্রভৃতি যেমন রচনা করেছেন তেমনি সকল বয়সীদের জন্য লিখেছেন ছোট গল্প, নাটক, আত্মজীবনী। তাঁর লেখা অতি পরিচিত কিছু গ্রন্থ হচ্ছেঃ ‘আমাদের বীর সংগ্রামী’, ‘নেতা ও রাণী’, ‘জীবনের বিচিত্রা’ ইত্যাদি প্রবন্ধ গ্রন্থ এবং ‘চেনামুখ’ নামে একটি নাটক রয়েছে। ১৯৬৯ সালে শিশু সাহিত্যে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তাঁর প্রকাশিত ও অপ্রকাশিত বেশ কিছু রচনা নিয়ে বাংলা একাডেমি প্রকাশ করেছে ‘গোলাম ঢাকায় এক আততায়ীর হাতে নিহত হন। আজ তাঁর ৪৮তম মৃত্যুবার্ষিকী। শিশু সাহিত্যে ও সাংবাদিকতায় অনন্য ব্যক্তিত্ব সাংবাদিক গোলাম রহমানের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×