somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশিষ্ট নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী বেদারউদ্দিন আহমদের ২২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সঙ্গীত বিষয়ক অধ্যাপক এবং নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী বেদারউদ্দিন আহমদ। সঙ্গীতশিল্পী হিসেবে বেদারউদ্দিন শুধু দেশেই নয়, বিদেশেও খ্যাতি লাভ করেন। বিভিন্ন সময়ে তিনি বার্মা (মায়ানমার), ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, থাইল্যান্ড, আফগানিস্তান প্রভৃতি দেশে সঙ্গীত পরিবেশন করেন এবং ব্যাপক সুনাম অর্জন করেন। কর্মজীবনে তিনি বুলবুল ললিতকলা একাডেমীর অধ্যক্ষ পদে দীর্ঘকাল অধিষ্ঠিত থেকে এ দেশে সঙ্গীতের চর্চা, প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কলকাতা বেতার কেন্দ্রে তিনি নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন। বেদারউদ্দিন ছিলেন বুলবুল ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা। তিনি দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং ১৯৮০ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। আজ বেদারউদ্দিন আহমদের ২২তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের আজকের দিনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেন। নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী বেদারউদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।


বেদারউদ্দিন ১৯২৭ সালের ১৫ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) বগুড়া জেলার শেরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ মহিরউদ্দিন এবং মাতা নেকজাহান বেগম। শেরপুর জমিদার পরিবার ছিল সঙ্গীতের পৃষ্ঠপোষক। সে সাঙ্গীতিক পরিবেশ বেদারউদ্দিনকে সঙ্গীত শিল্পে আসতে অনুপ্রেরণা জোগায়। বেদারউদ্দিনের হারমোনিয়াম বাজানোর হাতেখড়ি হয় গৌরচন্দ্র ঘোষের কাছে। পরবর্তীতে তিনি সঙ্গীতে আগ্রহী হন এবং সঙ্গীতচর্চা শুরু করেন। ১৯৪০ সালে তিনি উত্তরবঙ্গ সঙ্গীত প্রতিযোগিতায় ছোটদের মধ্যে প্রথম হন। সঙ্গীতে উচ্চতর শিক্ষালাভের উদ্দেশ্যে বেদারউদ্দিন এক সময় কলকাতা যান এবং ওস্তাদ ইউসুফ খান কোরায়শী, ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু এবং ওস্তাদ মুন্সি রইসউদ্দীনের নিকট উচ্চাঙ্গসঙ্গীত শিক্ষা করেন। তিনি পল্লিকবি জসীমউদ্দীন এবং বিখ্যাত পল্লিগায়ক আববাসউদ্দীনের সাহচর্য লাভ করেন। এঁদের সাহচর্য বেদারউদ্দিনের শিল্পিজীবন গঠনে গভীর প্রভাব ফেলে। ১৯৪২ সালে বেদারউদ্দিন ‘সং পাবলিসিটি’ বিভাগে চাকরি গ্রহণ করেন। কলাম্বিয়া ও এইচএমভি গ্রামোফোন কোম্পানি থেকে তাঁর গাওয়া গানের রেকর্ড বের হয়, যা সঙ্গীতশিল্পী হিসেবে তাঁকে এনে দেয় বিরাট স্বীকৃতি। তিনি কলকাতা বেতার কেন্দ্র থেকে নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন। ১৯৪৭ সালে দেশবিভাগের পর তিনি ঢাকা এসে ঢাকা বেতার কেন্দ্রে শিল্পী হিসেবে যোগদান করেন এবং নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। ১৯৫৫ সালে যাঁদের উদ্যোগে বুলবুল ললিতকলা একাডেমী প্রতিষ্ঠিত হয়, বেদারউদ্দিন ছিলেন তাঁদের অন্যতম। সঙ্গীতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমী ১৯৭৪ সালে বেদারউদ্দিনকে পুরস্কৃত করে। এছাড়া ১৯৭৬ সালে নজরুল সাংস্কৃতিক পরিষদ ‘নজরুলের প্রতিকৃতি’ প্রদান এবং ১৯৮০ সালে বাংলাদেশ সরকার ‘একুশে পদক’ প্রদানের মাধ্যমে তাঁকে সম্মানিত করেন।


সঙ্গীতশিল্পী বেদারউদ্দিন ১৯৯৮ সালের ১৩ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেন। ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোড মসজিদে যোহরের পর এবং বাইতুল মোকাররম মসজিদে আসরের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। আজ বেদারউদ্দিন আহমদের ২২তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের আজকের দিনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেন। নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী বেদারউদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

×