somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনালী দিনের বরেণ্য সংগীতশিল্পী শাম্মী আক্তারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সোনালী দিনের সংগীতশিল্পী শাম্মী আক্তার‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ ‘চিঠি দিও প্রতিদিন চিঠি দিও’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’, ‘ঝিলমিল ঝিলমিল করেছে রাত’, `বিদেশ গিয়ে বন্ধু তুমি আমায় ভুইলো না’ এমনই অনেক গানের নন্দিত কণ্ঠশিল্পী ছিলেন শাম্মী আক্তার। ১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন তিনি। গানটি ছিল নজরুলের ‘এ কি অপরূপ রূপে মা তোমায়…’। চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে। এ চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’ এবং ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটি জনপ্রিয়তা পায়। সত্য সাহার সুর-সংগীতে এ দুই গানের জনপ্রিয়তার কারণে আর পেছন ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে। চলচ্চিত্রে শাম্মী আখতার প্রায় ৩০০ গান গেয়েছেন। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানটি গাওয়ার জন্য শাম্মী আখতারকে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছিল। বরেণ্য এই সংগীত শিল্পী ২০১৮ সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। এই দিন তাকে তার চামেলীবাগের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। প্রায় ছয় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন শাম্মী আক্তার। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সহযোগিতার হাতও বাড়ানো হয়েছিল। কিন্তু সবাইকে কাঁদিয়ে শাম্মী আক্তার চলে গেলেন । মৃত কালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। বরেণ্য এই সংগীত শিল্পীর আজ ২য় মৃত্যুবার্ষিকী। সোনালী দিনের সংগীতশিল্পী শাম্মী আক্তারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।


১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর যশোরের তালতলা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন শাম্মী আখতার। তার বেড়ে উঠা খুলনায়। ‘শাম্মী’ নামে পরিচিত হলেও তাঁর আসল নাম শামীমা আক্তার। শামীমাকেই আদর করে সবাই ডাকতেন শাম্মী বলে। সেই থেকে শামীমা শাম্মী নাম নিয়ে চলেছেন। তাঁর বাবা শামসুল করিম সরকারি চাকরি করতেন। বাবার বদলির সুবাদে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি। ছয় বছর বয়সে তাঁর সংগীতজীবনের শুরু হয়। গানের জগতে তাঁর হাতেখড়ি হয় বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে। এরপর নানা সময়ে বিভিন্ন জনের কাছে গানের শিক্ষা নিয়েছেন। যার মধ্যে রাজবাড়ী ও খুলনায় সংগীত শিক্ষা নেন বাবু বামনদাস গুহ রায়, রণজিৎ দেবনাথ, সাধন সরকার, নাসির হায়দার ও প্রাণবন্ধু সাহার নাম উল্লেখযোগ্য। ১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন শাম্মী আক্তার। গানটি ছিল নজরুলসংগীত ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’। ১৯৭৫ সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান। খুলনা থেকে ঢাকায় চলে আসেন শাম্মী আখতার। নিয়মিত গাইতে শুরু করেন বেতার ও টেলিভিশনে। ১৯৮০ সারে তাঁর প্লেব্যাকে অভিষেক হয় ‘অশিক্ষিত’ ছবির মাধ্যমে। অভিষেক গানটিই ভীষণ জনপ্রিয়তা পায়। গানটি ছিল ‘ঢাকা শহর আইসা আমার’। এমনকি ‘আমি যেমন আছি তেমন রব বউ হব না রে’ গানটিও একই ছবির গান। গান দুটির জনপ্রিয়তার কারণে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই শিল্পীকে। এরপর এ শিল্পী চলচ্চিত্রে প্রায় তিনশ গান গেয়েছেন। তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, ‘চিঠি দিও প্রতিদিন চিঠি দিও’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’ ইত্যাদি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমার টাইটেল গানটি গেয়ে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাম্মী আক্তার। তার গাওয়া গানের দুটি ক্যাসেট প্রকাশিত হয়েছে।


ব্যক্তিগত জীবনে ১৯৭৭ সালের ২২শে ফেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাম্মী। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া। তাঁর স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম জানান, ‘শাম্মী আক্তার ছয় বছর ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছিলেন। শাম্মী আক্তার বাসায়ই ছিলেন। আজ (১৬ জানুয়ারি ২০১৮ইং) মঙ্গলবার দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বিকেল ৪টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর তহবিল থেকে সুচিকিৎসার জন্য শাম্মী আক্তারকে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়। তিনি স্বামী, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বরেণ্য এই সংগীত শিল্পীর আজ ২য় মৃত্যুবার্ষিকী। সোনালী দিনের সংগীতশিল্পী শাম্মী আক্তারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

×