somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

প্রাক্তন ছাত্র নেতা ও সাংবাদিক পথিক সাহার নবম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথের সাহসী ছাত্রনেতা পথিক সাহা। সাংবাদিকতা পেশায় আসার আগে ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলেন পথিক। প্রাক্তন এই ছাত্র নেতা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক আন্দোলনেও সম্পৃক্ত ছিলেন পথিক। তবে '৯০ পরবর্তীতে ছাত্র ইউনিয়ন ভাঙার পেছনে পথিককেও দায়ী করা হয়। ওই সময় মূলধারার বাইরে গিয়ে সংগঠনটির আরেকটি কমিটি গঠন করা হয়েছিলো, যাতে তিনি সাধারণ সম্পাদক হন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির দু’বারের সাধারণ সম্পাদক পথিক সাহা মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি এবং মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের ট্রাস্টি (পরিচালনা পর্ষদের সদস্য) ছিলেন।। ২০১১ সালের আজকের দিনে রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যানসাংবাদিক পথিক সাহা। আজ তার নবম মৃত্যুবার্ষিকী। প্রাক্তন ছাত্র নেতা ও সাংবাদিক পথিক সাহার মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি।


পথিক সাহার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায়। তিনি ছিলেন একজন সৎ ও আদর্শ এবং অনুকরনীয় সাংবাদিক। পথিক সাহা শুধু সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন রাজনৈতিক, সংগঠক সাংবাদিকদের অধিকার আদায়ের অগ্রদূত। তিনি আমাদের পথ দেখিয়ে গিয়েছেন। সাংবাদিকতা ছাড়াও পথিক সাহা দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন। দেশের কালো আইনের জন্য আমরা প্রতিবাদ করি কিন্তু প্রেসক্লাবে কালো আইনের ব্যাপারে আমরা কোন কথা বলি না, কিন্তু সাংবাদিক পথিক সাহা প্রেস ক্লাবের কালো আইনের প্রতিবাদ স্বরূপ ঢাকা রিপোটার্স ইউনিটি গঠন করেন। প্রেসক্লাবের কালো আইনের কারণে অনেক সাংবাদিক ঢাকা জাতীয় প্রেসক্লাবে সদস্য হতে পারেননি। যে কারণে রিপোটার্স ইউনিটি গঠন করা হয়। আজকে রিপোর্টার্স ইউনিটি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।


আজ সাংবাদিক পথিক সাহার নবম মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের ২৯ জানুয়ারি ভোরে রাজধানীর লালমাটিয়ার এশিয়াটিক কার্ডিয়াক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান পথিক সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলেঅ মাত্র ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী স্কুলশিক্ষিকা শিল্পী সাহা (মনিকা), একমাত্র সন্তান প্রসূন প্রদীপ সাহা (কুট্টুস), মা বীণা সাহা, বড় ভাই বিশিষ্ট শিশুসংগঠক-শিক্ষক প্রণয় সাহা, ছোট ভাই শিশুসংগঠক ও স্বনামধন্য ব্যবসায়ী-শিল্প পরিবার আল-আমিন গ্রুপের সহকারি মহাব্যবস্থাপক প্রবীর সাহা, তিন বোন ও তিন ভগ্নিপতিসহ অসংখ্য আত্মীয়স্বজন, সতীর্থ-সহকর্মি, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে যান। অকালপ্রয়াত মেধাবী সাংবাদিক ও রাজনীতিক পথিক সাহার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ শুধু আমরাই নেই আর আগের মত

লিখেছেন ইসিয়াক, ২৭ শে জুন, ২০২৬ রাত ১১:০০




স্যোশাল মিডিয়ায় তুমি এখন জনপ্রিয় ফুড ব্লগার
এই আমি ছোট্ট শহরের সামান্য কানাই মাস্টার।

তোমার আছে বাড়ি, আছে গাড়ি বেড়াচ্ছো খাচ্ছো দেদার
আর এদিকে টিকে থাকবার, নিরন্তর প্রচেষ্টা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×