somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার্ট এর ৬৭তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

১৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইজাবেল আন মেদেলিন হুপার্ট (Isabelle Huppert) একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরাসি অভিনেত্রী। Isabelle Huppert Tributeএই অভিনেত্রী ফ্রান্স ছাড়াও ইতালি, রাশিয়া, মধ্য ইউরোপ ও এশিয়ায় অভিনয় করেছেন। ১৯৭১ সালে তার চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি ১১০ এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইজাবেল আন মেদেলিন হুপার্ট ১৬টি মনোনয়ন নিয়ে তিনি সর্বাধিক সেজার পুরস্কার এবং ৭টি মনোনয়ন নিয়ে সর্বাধিক মলিয়ে পুরস্কার মনোনীত হন। তিনি লা সেরেমোনি (১৯৯৫) ও এলি (২০১৬) চলচ্চিত্রের জন্য দুবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে সেজার পুরস্কার অর্জন করেছেন। হুপার্ট ১৯৯৪ সালে অর্দ্রে ন্যাশনাল দ্যু মেরিতের শেভালিয়ে এবং ২০০৫ সালে অফিসিয়ে উপাধিতে ভূষিত হন। এছাড়াও তিনি ১৯৯৯ সালে লেজিওঁ দনরের শেভালিয়ে এবং ২০০৯ সালে অফিসার উপাধিতে ভূষিত হন। এছাড়াও তিনি ছিলেন মঞ্চ অভিনেত্রী। ১৯৯৬ সালে তিনি য় লন্ডনে সালেমেরি স্টুয়ার্ট নাটকের নাম ভূমিকামঞ্চে আত্মপ্রকাশ করেছিলেন এবং ২০০ New সালে ৪.৪৮ সাইকোসিসের প্রযোজনায় নিউ ইয়র্কের মঞ্চে আত্মপ্রকাশ করেছিলেন এবং ২০১৯ সালে নিউইয়র্কের আটলান্টিক থিয়েটার কোম্পানিতে ফ্লোরিয়ান জেলারের দ্য মাদারে অভিনয় করেছিলেন হুপার্ট। আজ ভিনেত্রী ইজাবেল হুপার্ট এর ৬৭তম জন্মবার্ষিকী। ১৯৫৩ সালের আজকের দিনে তিনি ভিনেত্রী ঢফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরাসি অভিনেত্রী ইজাবেল উহুপার্ট এর জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।


ইজাবেল হুপার্ট ১৯৫৩ সালের ১৬ই মার্চ প্যারিসে জন্মগ্রহণ করেন। তার পিতা রেমন হুপার্ট একজন তালা প্রস্তুতকারী এবং মাতা আনিক (জন্মনাম: বিউ) একজন ইংরেজি ভাষার শিক্ষক। পাঁচ ভাইবোনের মধ্যে হুপার্ট সর্বকনিষ্ঠ। তার পুরো নাম ইজাবেল আন মেদেলিন হুপার্ট। চলচ্চিত্র পরিচালক কারোলিন হুপার্ট তার বড় বোন। তার শৈশব কাটে ভিলা-দাভ্রেতে। তার পিতা ইহুদি ছিলেন এবং তার পরিবার অস্ট্রিয়া-হাঙ্গেরির (বর্তমান প্রেসভ) এপের্জেস ও আলসাস-লরাইন থেকে ফ্রান্সে আসে। হুপার্ট তার মায়ের ক্যাথলিক বিশ্বাস অনুসারে বেড়ে ওঠেন। তার মায়ের দিক থেকে কালো সয়েরদের একজন তার প্র-মাতামহ ছিলেন। ছোটবেলায় তার মায়ের অনুপ্রেরণায় তিনি অভিনয় শুরু করেন এবং প্যারিসের কিশোরী তারকা হয়ে ওঠেন। তিনি পরবর্তীতে কনসারভেতোইর অঁ রেয়নমেন রেজিওঁ দ্য ভার্সাইলে পড়াশুনা করেন, এবং সেখান থেকে তিনি অভিনয়ে পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি কনজারভেতোইর ন্যাশনাল সুপেরিউর দার্ত দ্রামাতিকে পড়াশুনা করেন। উপের ১৯৭৫ সালে আলোইস চলচ্চিত্রের জন্য তার প্রথম সেজার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৭৮ সালে তিনি দ্য লেসমেকার চলচ্চিত্রের জন্য সবচেয়ে সম্ভাবনাময় নবাগত বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন। তিনি ভায়োলেত নজিয়ে (১৯৭৮) ও দ্য পিয়ানো টিচার (২০০১) চলচ্চিত্রের জন্য দুবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার, এবং স্টোরি অব ওম্যান (১৯৮৮) ও লা সেরেমোনি (১৯৯৫) চলচ্চিত্রের জন্য দুবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ভেনিস চলচ্চিত্র উৎসবের ভল্পি কাপ জয় করেন। ২০১৬ সালে উপের তার এলি চলচ্চিত্র দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার লাভ করেন, এবং একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি এলি ও থিংস টু কাম চলচ্চিত্রের জন্য ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস, নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল এবং লন্ডন ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেন।


কর্মজীবনে ১৯৭১ সালে তার চলচ্চিত্রে অভিষেক হয়। ২০১২ সালে তার অভিনীত দুটি চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবে পাল্ম দরের জন্য প্রতিযোগিতা করে: মাইকেল হানেকে'র আমুর এবং হং সাং-সু'র ইন অ্যানাদার কান্ট্রি। ফ্রান্সে তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল লুলু (১৯৮০), লা সেপারাশিওঁ (১৯৯৪), এইট ওম্যান (২০০২), গাব্রিয়েল (২০০৫), আমুর (২০১২), এবং থিংস টু কাম (২০১৬)। তার ইংরেজি ভাষার চলচ্চিত্রগুলো হল হেভেন্‌স গেট (১৯৮০), আই হার্ট হাকাবিস (২০০৪), দ্য ডিজেপেয়ার‍্যান্স অব এলিনর রিগবি (২০১৩), লাউডার দ্যান বোম্বস (২০১৫), এবং গ্রেটা (২০১৮)। আমুর ছবিটি পাল্ম দর অর্জন করে। ২০১৬ সালে তিনি দুটি চলচ্চিত্রে অভিনয় করেন, যা বিশ্বব্যাপী সমাদৃত হয়, সেগুলো হলঃ মিয়া হানসেন-লোভের থিংস টু কাম ও পল ভেরহোভেনের এল। থিংস টু কাম-এর উদ্বোধনী প্রদর্শনী হয় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং এল-এর উদ্বোধনী প্রদর্শনীয় হয় কান চলচ্চিত্র উৎসবে। তিনি এই দুটি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকস পুরস্কার, নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কার ও লস অ্যাঞ্জেলেস ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেন। এলি ছবিতে তার কাজের জন্য তিনি আরও কয়েকটি পুরস্কার অর্জন করেন, সেগুলো হল গোল্ডেন গ্লোব, সেজার, গথাম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম পুরস্কার ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার। এছাড়া তিনি এই কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারের মনোনয়ন লাভ করেন।


ব্যাক্তিগত জীবনে হুপার্ট ১৯৮২ সাল থেকে লেখক, প্রযোজক এবং পরিচালক রোনাল্ড চামাহ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চামাহ ছিলেন লেবাননের বংশোদ্ভূত ইহুদি। এদের সংসারে অভিনেত্রী ললিতা চামাহ সহ তাদের তিনটি সন্তান রয়েছে। অভিনেত্রী ললিতা চামার সাথে তিনি কোপাচাবানা (২০১০) এবং ব্যারেজ (২০১৭) সহ পাঁচটি ছবিতে অভিনয় করেছিলেন। আজ ভিনেত্রী ইজাবেল উপের এর ৬৭তম জন্মবার্ষিকী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরাসি অভিনেত্রী ইজাবেল উপের এর জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×