somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী তনুশ্রী দত্তের ৩৬তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তনুশ্রী দত্ত বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ইন্ডিয়া। তিনি ২০০৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স শিরোপা লাভ করেন। একই বছর মিস ইউনিভার্সের সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি শীর্ষ দশজন চূড়ান্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন। 'আশিক বানায়া আপনে' দিয়ে আলোড়ন তুলেছিলেন এ অভিনেত্রী। ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় অভিনয় তাঁকে ব্যাপক পরিচিত এনে দেয়।২০১০ সালে ‌'রক' ও 'অ্যাপার্টমেন্ট' নামে সর্বশেষ দুটি চলচ্চিত্রে দেখা যায় তনুশ্রীকে। এরপর তাকে আর তেমন কোন চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। ২০১৮ সালের সেপ্টেম্বরে থেকে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ধারক হিসাবে বসবাস করছেন। সম্প্রতি 'শক্তি দ্যা পাওয়ার' খ্যাত তারকা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে আলোচনায় আসেন। বলিউড অভিনেত্রী এবং মডেল তনুশ্রী দত্তের ৩৬তম জন্মবার্ষিকী আজ। ১৯৮৪ সালের আজকের দিনে তিন ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র অভিনেত্রী এবং সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রী দত্তের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।


তনুশ্রী দত্ত ১৯৮৪ সালের ১৯ মার্চ ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি রক্ষণশীল বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বোন ইশিতা দত্ত একজন অভিনেত্রী এবং মডেলও। তিনি নিজ শহরের ডিবিএসএস ইংরেজি স্কুল এবং পুণে জুনিয়র কলেজে লেখাপড়া করেন। মডেলিং করার জন্য বিসিএমের প্রথম বছর শেষ করার পরই কলেজ থেকে বাদও পড়েন। কর্মজীবনে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে, তিনি হ্যারি আনন্দের একটি ভারতীয় পপ মিউজিক ভিডিও, "সাইয়ান দিল মিনা আনা রে" নামে একটি ভিডিওতে অভিনয় করেছিলেন। এটি একটি বিশাল জনপ্রিয় ছিল এবং পরবর্তীতে ২০০৩ সালে বেশ কয়েকটি স্টেজ শোতে অভিনয় করেছিল। ২০০৩ সালে, মুম্বাইয়ে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা তনুশ্রী দত্ত চ্যাম্পিয়ান হন। পরবর্তীতে তিনি মিস ইউনিভার্স ২০০৪ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন যা কোয়েটো, ইকুয়েডরে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তিনি শীর্ষ ১০ম চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে ছিলেন। ২০০৫ সালে তার বলিউডে আত্মপ্রকাশ ঘটে, চকলেট এবং আশিক বানায় আপনে চলচ্চিতে অভিনয়ের মাধ্যমে। আশিক বানায়া আপনে চলচ্চিটি বক্স অফিসে ব্যর্থতা ছিল কিন্তু এর সঙ্গীত অল টাইম ব্লকবাস্টার রেকর্ড করেছিল। তার অভিনীত ছবিঃ
১। আসিক বানায়া আপন, ২। চকোলেট, চকোলেট: ডীপ ডার্ক সিক্রেটস ৩। ভীরভাদ্রা (২০০৫)
৪। ভাগাম ভাগ, ৫। রাকীব: রিভাল্স ইন লোভে, ৬। ঢোল (২০০৬)
৭। রিস্ক, ৮। গুড বয়, ব্যাড বয়, ৯। স্পিড (২০০৭)
১০। সাস বহু অর সেনসেক্স (২০০৮)
১১। রামা: টি সাভিওর, ১২। থীরাধ ভিলাইয়াত্তু পিল্লাই (২০০৯)
১৩। রোক্ক, ১৪। অ্যাপার্টমেন্ট (২০১০)


২০১০ সালের পর থেকে তাকে আর তেমন কোন চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। এদিকে তার হাত ধরেই ভারতে চলমান 'মি-টু' আন্দোলনের গোড়া পত্তন হয়। সম্প্রতি এই অভিনেত্রী অভিযোগ করে বলেন, ১০ বছর আগে একটি গানের দৃশ্যের শুটিং চলাকালে খ্যাতিমান অভিনেতা নানা পাটেকার তার সঙ্গে 'দুর্ব্যবহার' করেছেন। নুশ্রী দত্তের অভিযোগ, ২০০৯ সালে ’‌হর্ন ওকে প্লিজ’‌ ছবির সেটে অভিনেতা নানা পাটেকর তাঁকে হেনস্থা করেছিলেন। এই ছবিতে নানা পাটেকর ছিলেন মুখ্য ভূমিকায়। ২০০৯ সালে ‘‌হর্ন ওকে প্লিজ’‌ ছবিতে বিশেষ একটি গানে পারফর্ম করার জন্য তনুশ্রী দত্তকে নেওয়া হয়েছিল। কিন্তু তনুশ্রী পরে নানা পাটেকরের আচরণের জন্য ছবিটি ছেড়ে দিতে বাধ্য হন। তনুশ্রী জানান, বলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলের সকলেই জানেন নানা পাটেকর মেয়েদের সঙ্গে অত্যন্ত অভদ্র আচরণ করেন, কিন্তু সব জানা সত্ত্বেও সকলে মুখে কুলুপ এঁটে থাকেন। তনুশ্রীর অভিযোগ ছিল, 'হর্ন ওকে প্লিজ' ছবির একটি গানের শ্যুটিংয়ের সময় নানা পাটেকর তার গায়ে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করেন। এরপর তিনি নানা পাটেকরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করেন এবং শ্যুটিং সেট ছেড়ে বেরিয়ে যান। ঘটনার পর বিশেষ রাজনৈতিক দলের গুণ্ডাদের দিয়ে তাঁর গাড়িতে নানা পাটেকর ভাঙচুর করান বলে অভিযোগ করেছিলেন তনুশ্রী। তিনি বলেন, ‘এটা ‌সকলেই জানেন যে মেয়েদের সঙ্গে খুব অসম্মান আচরণ করেন নানা পাটেকর। ইন্ডাস্ট্রির প্রায় সকলেই নানার এই আচরণ সম্পর্কে অবগত। তিনি অভিনেত্রীদের মারধর করতেন, তাঁদের শ্লীলতাহানি করতেন, মহিলাদের সঙ্গে তাঁর আচরণ অত্যন্ত বাজে। অথচ এটা এতদিন কেউ প্রকাশ্যে আনেনি।’‌এই বিতর্ক তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছে। এর জের ধরেই বলিউড দুনিয়া ছেড়ে চলে যান যুক্তরাষ্ট্রে। নানা পাটেকরের পর এবার এক পরিচালকের বিরুদ্ধে বোমা ফাটালেন ৩৬ বছর বয়সী এ নায়িকা। নতুন বোমায় নিশানায় তুললেন বলিউডের এক পরিচালককে। তবে পরিচালকের নাম তিনি বললেনি। তনুশ্রী ওই সাক্ষাতকারে বলেন, ২০০৫ সালে 'চকোলেট' ছবির শুটিং চলাকালীন সময় তাকে হেনস্থা করা হয়। পরিচালক তাকে বলেন, জামা কাপড় খুলে ছবির অন্য দুই অভিনেতা সুনীল সেঠি ও ইরফান খানের সামনে গিয়ে নাচতে হবে। এক সাক্ষাৎকারে এমনটাই অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তনুশ্রী আরও বলেন, ওই পরিচালকের এই দাবির বিরোধিতা করেন ইরফান খান ও সুনীল শেট্টি। ইরফান খান সেই পরিচালককে জানিয়েছিলেন, 'প্রত্যেকেই জানে কী করতে হবে। তাই এসব কথা বলার কোনও প্রয়োজন নেই।' এমনটাই দাবি করেছেন তিনি। ‘চকোলেট’ ছবিটি পরিচালনা করেন বিবেক অগ্নিহোত্রী। তবে এবিষয়ে এখনও পর্যন্ত তিনি কোনও মন্তব্য করেননি।


২০১৪ সালের পর অলিখিতভাবে তনুশ্রী দত্তর বলিউডে কাজ বন্ধ হয়ে যায়। তার অপরাধ- সে স্পষ্টবাদী; আড়ালের যৌন হয়রানির কথা জনসম্মুখে প্রকাশ করে আলোচনার ঝড় তুলেছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, হ্যাশট্যাগ মিটু অভিযোগে অভিযুক্ত কারও সঙ্গে কাজ করবেন না। সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য প্রস্তাব পাওয়া সত্ত্বেও কাজ করা হয়নি তার। ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত বলেছেন, গত বছর একটা ছবিতে কাজ করার জন্য কথা হয়েছে। তারপর পরিচালকের নাম শোনার পর জেনেছেন, তিনি হ্যাশট্যাগ মিটু অভিযোগে অভিযুক্ত। তাই সেই ছবিতে আর কাজ করা হয়নি। তবে তিনি আশা হারাননি। তাইতো নতুন করে আবারও জেগে উঠতে চান। নতুন খবর চলচ্চিত্রে ফিরছেন তনুশ্রী দত্ত। এখন তিনি ফের বলিউডে কাজ করতে চান। ভক্তদের আশা, তনুশ্রী আবারও অভিনয় দিয়ে তাদের মন জয় করবেন। প্রায় অর্ধযুগ পর চলচ্চিত্রে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আলোচিত এই অভিনেত্রী কতটা চমক দেখাতে পারেন তাই এখন দেখার বিষয়। আজ বলিউড অভিনেত্রী এবং মডেল তনুশ্রী দত্তের ৩৬তম জন্মবার্ষিকী আজ। চলচ্চিত্র অভিনেত্রী এবং সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রী দত্তের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×