somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

একুশে পদকপ্রাপ্ত শিল্প-সাহিত্য সমালোচক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে শোকাহত আমরা

২৩ শে মার্চ, ২০২০ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষক, শিল্প-সাহিত্য সমালোচক। তিনি কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ-গবেষণা, নৃবিজ্ঞান, সম্পাদনা, শিল্পসমালোচনা, অনুবাদ ইত্যাদি নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সম্প্রতি মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মানবাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে জাহানারা ইমাম স্মৃতিপদকে। নিরন্তর তিনি ভ্রমণ করেছেন দেশের ভিতরে ও বাইরে। প্রকাশিত বইয়ের সংখ্যা ষাটের ওপরে। তাঁর প্ৰবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে- স্বদেশ ও সাহিত্য, হত্যার রাজনীতি ও বাংলাদেশ, আধুনিকতা এবং উত্তর আধুনিকতার অভিজ্ঞতা, জাতীয়তাবাদ এবং আধুনিকতা, প্রজাতন্ত্রকে রক্ষা করতে হবে, রাষ্ট্রের দায়বদ্ধতা, বাংলাদেশে জাতীয়তাবাদ এবং মৌলবাদ, বাংলাদেশের গ্রামাঞ্চল ও শ্রেণীসংগ্রাম, নিস্তব্ধতার সংস্কৃতি, বাংলাদেশে ধনতন্ত্রের উদ্ভব ও বিকাশ ইত্যাদি। তিনি কর্মজীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করে। পরে তিনি এই বিভাগের অধ্যাপক হিসেবে তার দ্বায়িত্ব পালন করেছেন এবং এই বিভাগের অধ্যাপকের পদ থেকে অবসর নিয়েছেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদেও দ্বায়িত্ব পালন করেছেন। আজ ২৩ মার্চ ২০২০ রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে শোকাহত আমরা।


বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ১৯৩৬ সালের ৯ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) চাঁদপুর জেলার কচুয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আশেক আলী খান এবং মাতার নাম সুলতানা বেগম। তিনি ১৯৫০ সালে ঢাকা সরকারি মুসলিম হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৫২ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ১৯৫৫ সালে স্নাতক এবং ১৯৫৬ সালে স্নাতকোত্তর সম্মান অর্জন করে। সত্তরের দশকে তিনি উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ড যান এবং সেখানে ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডির অভিসন্দর্ভের বিষয় ছিল "Differentiation, Polarisation and Confrontation in Rural Bangladesh"।
বোরহানের সাহিত্য জীবন শুরু হয় তার অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকে। সেই সময়ে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। ১৯৫০ সালে প্রকাশিত নতুন কবিতা কাব্য সংকলনের সর্বকনিষ্ঠ কবি ছিলেন তিনি। এই সংকলনে অন্য কবিরা ছিলেন পঞ্চাশের অন্যতম কবি শামসুর রাহমান, হাসান হাফিজুর রহমান, ও আলাউদ্দিন আল আজাদ। ১৯৮৩ সালে ডানা প্রকাশনী থেকে প্রকাশিত হয় তার প্রবন্ধ সংকলন মাইকেলের জাগরণ ও অন্যান্য প্রবন্ধ। এতে ১০টি প্রবন্ধ রয়েছে। এই প্রবন্ধের মূল বিষয়বস্তু ছিল মাইকেল মধুসূদন দত্তের আধুনিকতায় উত্তরণ, তার ভাষাশৈলী, দর্শন এবং সাহিত্যের মূল্যায়ন। ১৯৯৩ সালে প্রকাশিত হয় তার কবিতার বই আমাদের মুখ। কবি শামসুর রাহমান তার এই কাব্যগ্রন্থ প্রসঙ্গে বলেন, "তার কবিতা সকলের কবি থেকে আলাদা এবং তার কবিতায় তার নিজের উপস্থিতি বিদ্যমান।" ১৯৯৮ সালে প্রকাশিত হয় তার লেখা মানুষের বুকের মধ্যে কাব্যগ্রন্থ। এই গ্রন্থে ৪০টি কবিতা রয়েছে। ২০০৭ সালে প্রকাশিত হয় এলুয়ার যেমন ভাবতেন। এই কাব্যগ্রন্থে ৩৩টি কবিতা রয়েছে। ছোটগল্পে অবদানের জন্য ১৯৬৯ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য ২০০৯ সালে একুশে পদক পান। এছা;ড়াও তিনি ইউনেস্কো ও ফ্রান্স সরকার কর্তৃক ফল অব অনার (১৯৮৬), মুজাফফর আহমদ স্মৃতি পুরস্কার, কলকাতা (২০০৫) লাভ করেন।


আজ ২৩ মার্চ সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘ সাত মাস ধরে শয্যাশায়ী ছিলেন এই অধ্যাপক। বিশিষ্ট বুদ্ধিজীবী, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে শোকাহত আমরা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২০ রাত ১১:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×