somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

স্বাধীনতা পুরস্কারে ভূষিত সংবিধানের হস্তলেখক একেএম আবদুর রউফের ২০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চিত্রশিল্পী এবং মুক্তিযোদ্ধা একেএম আবদুর রউফ। যিনি বাংলাদেশের সংবিধানের হস্তলেখক, বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার রূপকার। একেএম আবদুর রউফ মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য থেকে প্রকাশিত 'বাংলাদেশ সংবাদ পরিক্রমা'র সম্পাদক ও প্রকাশক ছিলেন। এছাড়াও তিনি ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাতা-কিউরেটর। শিল্পকলায় তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১০ সালে মরণোত্তর একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। আজ জনাব একেএম আবদুর রউফের ২০তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। স্বাধীনতা পুরস্কারে ভূষিত সংবিধানের হস্তলেখক একেএম আবদুর রউফের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি


একেএম আবদুর রউফ ১৯৩৫ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি পূর্ব পাকিস্তানের সিভিল সার্ভিস ক্যাডার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৭২ সালে রচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক। তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাতা-কিউরেটরের দায়িত্ব পালন করেন এবং তার দায়িত্ব পালনকালে রউফ পুরনো চলচ্চিত্রের পুথি ও প্রিন্টসমূহ সংগ্রহ করেন। তার সংগ্রহের মধ্যে রয়েছে মুখ ও মুখোশ ছবির প্রিন্ট, ঢাকায় নির্মিত প্রথম ননির্বাক চলচ্চিত্র দ্য লাস্ট কিস ছবির আলোকচিত্র, কাজী নজরুল ইসলাম পরিচালিত ধ্রুব (১৯৩৪) ছবির প্রিন্ট, প্রমথেশ বড়ুয়ার দেবদাস ছবির প্রিন্ট এবং উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র ছবির প্রিন্ট। এ ছাড়াও তিরি বইয়ের প্রচ্ছদের নকশাকারও ছিলেন। তিনি প্রায় ২৮০০ বইয়ের প্রচ্ছদের নকশা করেন।


বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একেএম আবদুর রউফকে ২০১৬ সালে ‘স্বাধীনতা পুরস্কার’ (মরণোত্তর) ও ২০১০ সালে ‘একুশে পদক’ (মরণোত্তর) প্রদান করা হয়। এ ছাড়া তিনি চিত্রশিল্পী হিসেবে যুক্তরাজ্য থেকে কুইন্স মাদার অ্যাওয়ার্ড ১৯৭২, রাষ্ট্রপতির স্বর্ণপদক ১৯৯২, বেগম রোকেয়া শিখা পদক (মরণোত্তর) ২০০৮, বাংলাদেশ আর্টিস্ট পরিষদ পদক ও জয়নুল আবেদিন স্মৃতি পদক লাভ করেন। ২০০০ সালের ১ এপ্রিল মৃত্যুবরণ করেন সংবিধানের হস্তলেখক একেএম আবদুর রউফ। আজ জনাব একেএম আবদুর রউফের ২০তম মৃত্যুবার্ষিকী। স্বাধীনতা পুরস্কারে ভূষিত সংবিধানের হস্তলেখক একেএম আবদুর রউফের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×