আর কতো লাশের মিছিল !!
০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর কতো লাশের মিছিল!!নূর মোহাম্মদ নূরু
যে ছিলো প্রিয়জনের অতি আপনজনা,
সেই মানুষটি লাশ হলে ধরতে তাকে মানা।
কখন কে যে লাশ হবে নাইকো কারো জানা,
করোনাযে লাশ বানাতে কখন দেবে হানা।
রাস্তা গাড়ী আকাশ পথে নিরাপত্তা নাই,
লাশের মিছিল দিনে দিনে বাড়তে আছে তাই।
প্রতিদিনই বাড়ছে সংখ্যা সবখানেতে ভয়,
কখন যানি প্রিয়জন করোনার শিকার হয় ।
আজকে আমি মানুষ বটে কাল যদি হই লাশ,
দ্বায়িত্বটা কেউ নিবেনা বাড়বে দীর্ঘশ্বাস।
লক ডাউন তুলে নিয়ে বিপদ হলো সবার
দলে দলে আসছে মানুষ খুঁজতে তাদের খাবার।
বাঁচার তরে খাবার খুঁজি ঝুকি নিয়ে তাই
কি হবে খাবার দিয়ে যখন আমি নাই!!
যাদের যাবে তারাই বোঝে লাশ হবার কি জ্বালা,
আর কতকাল স্বাস্হ্য নীতির এমন অবহেলা।
নিরাপত্তা দেবার কথা ভুলে গেছে তারা,
মোটা অংকের বেতন ভাতা তুলে নিচ্ছে যারা।
লোভের বশে হাপুস করো এাণেরই মাল
ধরতে তোমায় পাতা আছে করোনারই জাল।
তাইতো বলি সমঝে চলো করো খোদার ভয়
দ্বায়িত্বটা পালন করো হেলাফেলা নয়।
দ্বায়িত্বটা ভুলে গেলে কেমন হবে হাল?
আজকে আমি লাশ হয়েছি তুমি হবে কাল।নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মীনিউজ চ্যানেল
ফেসবুক [email protected]
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুন