somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংস্কৃতিক অঙ্গনের ক্ষণজন্মা দুই নক্ষত্র তারেক মাসুদ ও মিশুক মুনীরের ৯ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের সাংস্কৃতিক অঙ্গনের দুই কীর্তিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর। এই দুই মহান মানুষের চলে যাওয়ার চার বছর পূর্ণ হলো আজ। নয় বছর আগে ২০১১ সালে এই দিনে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেশের দুই কৃতী সন্তান চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরও তিন চলচ্চিত্রকর্মী প্রাণ হারান। চলচ্চিত্রকার তারেক মাসুদ তার নতুন ছবি 'কাগজের ফুল'- এর শুটিং লোকেশন নির্বাচনের জন্য এই দিনে মানিকগঞ্জের শিবালয়ের শালজানা গ্রামে ইছামতী নদীর পাড়ে আসেন। এসময় তার সফরসঙ্গী ছিলেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে এটিএন নিউজের সিইও মিশুক মুQনীর, তারেকের স্ত্রী ক্যাথেরিন মাসুদ, শিল্পী ঢালী আল মামুন ও তার স্ত্রী দিলারা বেগমসহ নয়জন। লোকেশন ঠিক করে তারা ঢাকায় ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে ওই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুকালে মিশুক মুনীরে বয়স হয়েছিলো ৫২ বছর এবং তারেক মাসুদ ৫৫ বছর। দেখতে দেখতে সেই অকাল মৃত্যুর নয় বছর পূর্ণ হলো আজ। ১৩ সংখ্যাটিকে নেতিবাচকভাবে দেখেন অনেকেই। আগস্টের ১৩ তারিখটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সৃষ্টি করেছে এক বিষাদময় অধ্যায়। ২০১১ সালের এই দিনটিতে ঢাকা-আরিচা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনির্মাতা তারেক মাসুদ, চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরও তিনজনআজ তারেক মাসুদ ও মিশুক মুনীরের ৯ম মৃত্যুবার্ষিকী। জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে শিল্প-সংস্কৃতি জগতের এই দুই কীর্তিমান পুরুষকে।


তারেক মাসুদ তার বাল্যকালের অধিকাংশ সময়ই কাটিয়েছিলেন মাদ্রাসায়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার মাদ্রাসা শিক্ষার সমাপ্তি ঘটে। যুদ্ধের পর তিনি সাধারণ শিক্ষার জগতে প্রবেশ করেন এবং একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন এবং দেশে-বিদেশে চলচ্চিত্র বিষয়ক অসংখ্য কর্মশালা এবং কোর্সে অংশ নিয়েছিলেন। সফল চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের নির্মিত ছবির তালিকায় আছে আদম সুরত', 'মুক্তির গান', 'মুক্তির কথা', 'মাটির ময়না। মাটির ময়নার জন্য তিনি অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পান। এগুলোর মধ্যে ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ক্রিটিকস অ্যাওয়ার্ড ও পরিচালনার জন্য তিনি পুরস্কার পান। তার পরবর্তী স্বপ্ন ছিল 'কাগজের ফুল' । কিন্তু সে স্বপ্ন তার অপুরণই রেয়ে গেছে তার অকাল মৃত্যুতে। আর মিশুক মুনীর দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পর ২০০০ সালে একুশে টেলিভিশনের প্রথম যাত্রায় সাইমন ড্রিংয়ের সহযাত্রী হিসেবে ছিলেন। তিনি একুশে টেলিভিশনের 'হেড অব নিউজ' অপারেশনের দায়িত্ব নিয়ে সংবাদ বিভাগ নির্মাণ করেছিলেন। সর্বশেষ তিনি প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক হিসেবে যোগ দেন ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজে।


তারেক মাসুদ ও মিশুক মুনীরের দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির ধ্বংসাবশেষ সংরক্ষণ করা হয়েছে। অকালপ্রয়াত এই দুই কীর্তিমানের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ২০১৪ সালের ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলসংলগ্ন সড়কে তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতি ভাস্কর্য "‘সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা’ উন্মোচন করা হয়। এই ‘স্মৃতিস্থাপনার’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ভাস্কর্যটি তৈরি করা হয়েছে তারেক মাসুদ ও মিশুক মুনীর এর দুর্ঘটনা কবলিত গাড়িটির বিভিন্ন অংশ দিয়ে। এই ভাস্কর্যের পরিকল্পনা, বাস্তবায়ন ও স্থাপনের কাজটি করেছেন এই দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন। স্মৃতি স্থাপনাটির নকশা প্রণয়ন করেছেন স্থপতি সালাহউদ্দিন আহমেদ। ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় এটির বাস্তবায়ন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।


আজ তারেক মাসুদ ও মিশুক মুনীরের ৯ম মৃত্যুবার্ষিকী। বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকীতে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:১০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×