somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিং অব রক এন্ড রোল এলভিস প্রিসলির ৪৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম মার্কিন রক্‌ সঙ্গীত শিল্পী এলভিস প্রিসলি। সঙ্গীত প্রিয়দের কাছে 'কিং অব রক এন্ড রোল ' অথবা শুধু 'দ্য কিং' নামে খ্যাত এলভিস প্রিসলি তার ডাকনাম এলভিস নামেও বহুল পরিচিত। ৬০ এবং ৭০ দশকের বহুল আলোচিত এই গায়ক-অভিনেতা এখনও দর্শক শ্রোতাদের মাঝে সমান জনপ্রিয়৷ কন্ঠশিল্পীর পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র অভিনেতাও ছিলেন। প্রিসলীর অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম "লাভ মি টেন্ডার" (Love me Tender)। ছবিটি ১৯৫৬ সালের নভেম্বরে মুক্তি পায়। বেঁচে থাকলে, হৃদয়ের কাছাকাছি আরো কতো গানই যে তিনি উপহার দিতেন আমাদের৷ সৃষ্টি করতেন অনবদ্য সব সঙ্গীত৷ সৃষ্টি করতেন ‘ম্যাজিক’৷ কিন্তু বিধাতার অমোঘ নিয়ম যেতে নাহি দিবো তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। কিংবদন্তিতুল্য এই রক সঙ্গীত শিল্পী ১৯৭৭ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। থেকে যায় শুধু তার সেই ভুবন ভোলানো কন্ঠ, প্রেমের মূর্ছনা৷ আজ এলভিস প্রিসলির ৪৩তম মৃত্যুবার্ষিকী। কিংবদন্তিতুল্য মার্কিন রক্‌ সঙ্গীত শিল্পী এলভিস প্রিসলির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।


(শিশু বয়সে এলভিস প্রিসলি)
ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম এলভিস প্রিসলি ১৯৩৫ সালের ৮ই জানুয়ারি, যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের টুপেলো শহরে জন্মগ্রহণ করেন ৷ তার বাবার নাম ভ্যারন এলভিস এবং মায়ের নাম লাভ প্রিসলি। প্রিসলি যখন জন্মগ্রহণ করেন তখন তার বাবার বয়স ছিল ১৮ এবং মায়ের বয়স ছিল ২২ বছর। কিশোর বয়েস থেকেই ‘গিটার' নিয়ে ঘুরে বেড়াতে দেখা যেত এলভিস'কে৷ অথচ, ক্লাসে তাঁর গান শুনে এলভিসের সঙ্গীত শিক্ষক নাকি বলেছিলেন, ‘‘এ ছেলেকে দিয়ে গান হবে না৷'' ভাবা যায় ? মাত্র ১৩ বছর বয়সে পারিবারিক কারণেই টেনেসি'র মেমফিস শহরে চলে যেতে হয় এলভিস'কে৷ সেখানে ১৯৫৪ সালে "Sun Recordings" নামে একটি সংগীত বিষয়ক প্রতিষ্ঠানে গান গাওয়ার মাধ্যমে তার নিজের সংগীত ক্যারিয়ার শুরু করেন প্রেসলি৷ তখন তাঁর বয়স মাত্র ১৯ বছর ৷ প্রেসলি প্রথমে ‘কান্ট্রি', পরে রিদম অ্যান্ড ব্লুস' ইত্যাদি চেষ্টা করলেও, দু-বছর পর অর্থাৎ ১৯৫৬ সালে একেবারে ভিন্ন মাত্রার সুরে ডুব দেন তিনি ৷ ভেসে যান ‘রক এন রোল'-এর ছন্দে, তার মূর্ছনায়৷ গাইলেন ‘লাভ মি টেন্ডার'...


১৯৫৮ সালে বাধ্যতামুলকভাবে সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত হন প্রিসলি। ১৯৫৮ সালের সেপ্টেম্বরে ফোর্ট হুড-এ প্রথমিক প্রশিক্ষণের পর, মার্কিন বাহিনীর হয়ে জার্মানির ফ্রাইবুর্গ শহরে আসেন রমনী-মোহন এলভিস প্রেসলি৷ আর সেখানে অদূরের বাড নয়হাইম শহরে ১৯৫৯ সালের ১৩ই সেপ্টেম্বর এলভিসের আলাপ হয় সঙ্গীতশিল্পী প্রিসিলা বিউলিউ-এর সঙ্গে৷ প্রায় সাত বছর পর তাকেই বিয়ে করেন এলভিস৷ রচনা করেন বিখ্যাত সব রোমাঞ্চকর, আবেগ-আপ্লুত প্রেমের গান৷ একরকম বাধ্য হয়েই তিনি ১৯৫৮ থেকে ১৯৬০ সালে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন৷ আর সে সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এলভিসের মা৷ অবশ্য এর আগেই, তিনি গেয়েছিলেন বহু বিখ্যাত গান৷ যার মধ্যে অন্যতম ‘হার্টব্রেক হোটেল'৷ সেনাবাহিনী ছেড়ে প্রিসলি আবার সংগীত জগতে ফিরে আসেন কিছু তুমুল জনপ্রিয় গানের মাধ্যমে। তিনি সেসময় মঞ্চে গাইতে শুরু করেন, তার সে সময়কার গাওয়া গানগুলো বানিজ্যিকভাবে প্রচুর সফলতা পায়। ১৯৬০ সালে যুক্তরাষ্টে ফিরে আসার পর, প্রথমে চলচ্চিত্রে অভিনয়ে মনোনিবেশ করেন এলভিস৷ নির্মান করেন একটার পর একটা হিট ছবি৷ ‘রিটার্ন টু সেন্ডার', ‘ভিভা লাস ভেগাস', ‘ক্রাইং ইন দ্য চ্যাপেল' মতো জনপ্রিয় চলচ্চিত্র ! শিল্পী থেকে ধীরেধীরে রাজা হয়ে ওঠেন এলভিস প্রেসলি ৷ পান তাঁর প্রথম ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস' ৷ সাদা জামা-প্যান্ট, ঝকঝকে জুতো, সুন্দর করে পাতানো চুল - সবকিছু মিলিয়ে সৃষ্টি করেন তিনি নিজস্ব এক স্টাইল ৷ গাইলেন ‘ইটস নাও অর নেভার'


১৯৭৩ সালে এলভিস প্রিসলির স্টেজে করা একটি গান প্রথমবারের মত স্যাটেলাইট থেকে দেখানো হয়। স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন দর্শক গানটি সরাসরি উপভোগ করে। তিনি জীবনের শেষদিকে এসে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বলে জানা যায়। ১৯৭৩ সাল থেকেই শরীর ভেঙে পড়ে এলভিসের৷ তার ওপর বিবাহ বিচ্ছেদ ও ড্রাগের যথেচ্ছে ব্যবহার এলভিস'কে জীবনবিমুখ করে তোলে ৷ অতপর ১৯৭৭ সালের ১৬ই আগস্ট হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সে মারা যান। বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। তবে অনেকেই মাদকাদ্রব্যকেই তার মৃত্যুর কারণ হিসেবে অভিহিত করেন। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে জা্নাগেছে কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর মৃত্যুর কারণ কোষ্ঠকাঠিন্য। এলভিসের মৃত্যুর সময় তার সঙ্গে ছিলেন চিকিৎসক জর্জ নিক নিকোপুলস। ময়নাতদন্তের পর তিনি এখন বিশ্বাস করেন, সময়মতো অস্ত্রপাচার করতে রাজি হলে অকাল মৃত্যু এড়াতে পারতেন প্রেসলি। কিন্তু এলভিস কিছুতেই প্রয়োজনীয় অস্ত্রপাচার করাতে রাজি হননি। জর্জ মনে করেন লোকলজ্জার ভয়েই মূলত এলভিস তার এ জটিলতার কথা কাউকে জানাতে চাননি।


মৃত্যুর এত বছর পরও সমান জনপ্রিয় রক্‌ স্টার এলভিস প্রিসলি । এখনও এলভিস মানে এক উন্মাদনা, এক অবিনশ্বর তারুন্য।আজ এলভিস প্রেসলির ৪৩তম মৃত্যুবার্ষিকী। কিংবদন্তিতুল্য মার্কিন রক্‌ সঙ্গীত শিল্পী এলভিস প্রিসলির মৃত্যুদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×