somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও গীতিকার আইয়ুব বাচ্চুর ৫৮তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম পথিকৃৎ, জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে শুরু করে প্রায় তিন যুগ ধরে এমন কার৷ একজন লিভিং রকস্টার৷উপমহাদেশের সেরা গিটারিস্টও ছিলেন তিনি৷ দেশে-বিদেশে গিটারিস্ট হিসেবে তাঁর ছিল অনেক কদর৷ তিনি রক ব্যান্ড এল আর বি এর গায়ক ও গীটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তাকে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতের ধারায় অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং গীটারবাদক বলা হয়। মূলত রক ঘরানার কন্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন। তরুণ প্রজন্মের কাছে কয়েক যুগ ধরে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে ছিলেন তিনি৷ মুখে মুখে ফিরেছে তাঁর গান৷ ‘বস’ বা ‘এবি' ব্যান্ড সংগীতের চর্চা শুরু করেন নব্বইয়ের দশকে৷ তাঁর গান যেমন দর্শক নন্দিত হয়েছে, তেমনি তাঁকে দুই বাংলাতেই করেছে সমান জনপ্রিয়৷ ‘সেই তুমি’, ‘রুপালি গিটার’, ‘ঘুমন্ত শহরে’, ‘ফেরারী এই মনটা আমার’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘একদিন ঘুমভাঙা শহরে’, ‘চল বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখ, গাইতে দেখ’র মতো অসাধারণ সব গান তিনি উপহার দিয়েছেন৷আজ সঙ্গীতশিল্পী ও গীতিকার আইয়ুব বাচ্চুর ৫৮তম জন্মবার্ষিকী। ১৯৬২ সালের আজকের দিনে তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। জনপ্রিয় ব্যান্ড এলআরবি'র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।


আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম রবিন। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে তিনি বস (Boss) ও এবি (AB) নামেও পরিচিত। তার বাবা ইশহাক চোধুরী এবং মা নুরজাহান বেগম। তাদের পরিবার ছিল একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার। আইয়ুব বাচ্চু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর অধীন চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। বাচ্চু ১৯৭৬ সালে চট্টগ্রামে কলেজ জীবনে "আগলি বয়েজ" নামক ব্যান্ড গঠনের মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূচনা করেছিল। ১৯৭৭ সালে তিনি "ফিলিংস" (বর্তমানে "নগর বাউল" নামে পরিচিত) এ যোগদান করেন এবং ব্যান্ডটির সাথে ১৯৮০ সাল পর্যন্ত কাজ করেছিলেন। একই বছরে তিনি জনপ্রিয় রক ব্যান্ড সোলস-এর প্রধান গীটারবাদক হিসেবে যোগদান করেন। সোলসের সঙ্গে তিনি ১৯৯০ সাল পর্যন্ত, সুপার সোলস (১৯৮২), কলেজের করিডোরে (১৯৮৫), মানুষ মাটির কাছাকাছি (১৯৮৭) এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট (১৯৮৮) চারটি অ্যালবামে কাজ করেছিল। এরপর ১৯৯১ সালের ৫ এপ্রিল তিনি তার নিজের ব্যান্ড লিটল রিভার ব্যান্ড গঠন করে, যা পরবর্তীকালে লাভ রান্স ব্লাইন্ড নামে বা সংক্ষেপে এল আর বি নামে জনপ্রিয়তা লাভ করে। ১৯৯৫ সালে এল আর বি এর ঘুমন্ত শহরে অ্যালবামের পর বাচ্চু নিজের অ্যালবাম কষ্ট রেকর্ড করার জন্যে অডিও আর্ট স্টুডিও তে যান, যেখানে তার ব্যান্ডের অ্যালবামটি রেকর্ড করা হয়েছিল। ১৯৯৫ সালের অক্টোবরে অ্যালবামটি সাউন্ডটেক ইলেকট্রনিকস থেকে বের হয়। অ্যালবামটি বের হওয়া মাত্রই প্রচুর জনপ্রিয়তা লাভ করে। অনেকের মতে এটি বাচ্চুর সবচেয়ে সেরা অ্যালবাম। "কষ্ট পেতে ভালোবাসি", "কষ্ট কাকে বলে" এবং "জেগে আছি একা" এর মতো জনপ্রিয় কিছু গান আছে অ্যালবামটিতে। আজম বাবু ছিলেন অ্যালবামের প্রযোজক আর বাচ্চু ছিলেন সহ-প্রযোজক। বাচ্চুর ব্যান্ড এল আর বি এর সদস্য এস আই টুটুল এই অ্যালবামে কীবোর্ডস বাজিয়েছিল এবং ফিলিংস ব্যান্ডের এহসান এলাহি ফান্টি অ্যালবামটিতে ড্রামস বাজিয়েছিল। এক বছরের ভেতরেই অ্যালবামটির ৩ লক্ষ কপি বিক্রিত হয়েছিল। আইয়ুব বাচ্চু তার মৃত্যু অবধি ২৭ বছর ধরে এল আর বি ব্যান্ডটির সঙ্গে ছিলেন।


(চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর স্মরণে নির্মিত স্টিলের পাত দিয়ে তৈরি রুপালি গিটার যার উচ্চতা ১৮ ফুট)
ব্যক্তিগতজীবনে আইয়ুব বাচ্চু ১৯৯১ সালের ৩১শে জানুয়ারি তার বান্ধবি ফেরদৌস চন্দনা কে বিয়ে করেন। তাদের দুটি সন্তান আছে: মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব (জন্ম ১৯৯৪) এবং ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব (জন্ম ১৯৯৬)। আইয়ুব বাচ্চুর ফুসফুসে পানি জমার কারণে ২০১২ সালের ২৭ নভেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। সেখানে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হন। পরবর্তীতে ২০১৮ সালের ১৮ই অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ১৬ বছর বয়সে যাঁর সাংগীতিক জীবন শুরু, সেই কন্ঠই ইতিহাস রচনা করে চিরতরে স্তব্ধ হয়ে যায়। আইয়ুব বাচ্চু মানেই শুধু, গান বা ব্যান্ড সঙ্গীত নয়। আইয়ুব বাচ্চু মানে একটি গল্প। যে গল্পের প্রতিটি উপাদান, চরিত্র মানুষের মনে দাগ কেটেছে বহু বছর ধরে। আইয়ুব বাচ্চুর একটি জনপ্রিয় গান, ‘এই রুপালি গিটার ফেলে, একদিন চলে যাব দূরে- বহুদূরে..’ তিনি তার কথা রেখেছেন। রুপালী গিটার ফেলে তিনি আজ বহু দুরে। তবে তার প্রয়াণের পরেও তাকে স্মরণ করার পাশাপাশি ভক্তদের স্মরণে বার বার ঠাঁইও পেয়েছে রুপালি গিটার। মাত্র ৫৬ বছর বয়সের প্রয়াণকে খুব সহজে মেনে নিতে পারেনি ব্যান্ড প্রেমিক এবং তার ভক্তরা। কথায়, গানে, সামাজিক মাধ্যমে বারবার উঠে এসেছে ‘সেই তুমি’ বা ‘একদিন ঘুম ভাঙা শহরে’। আর চট্টগ্রাম শহরের সড়ক দ্বীপে ঠিকই আইয়ুব বুাচ্চুর স্মরণে স্থান করে নিয়েছে রুপালি গিটার আরেকবার। আইয়ুব বাচ্চুর স্মৃতি ধরে রাখতে চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়ে গড়ে তোলা হয়েছে এই ‘রুপালি গিটার’। তাই এখনও আইয়ুব বাচ্চু মানে শুধু এলআরবি নয়, শুধু ব্যান্ড সঙ্গীত নয়। আইয়ুব বাচ্চু মানে রুপালি গিটার, যা বার বার ফিরে আসে তাকে ধারণ করে। আজ সঙ্গীতশিল্পী ও গীতিকার আইয়ুব বাচ্চুর ৫৮তম জন্মবার্ষিকী। জনপ্রিয় ব্যান্ড এলআরবি'র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×