somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আষাঢ়ে গল্প-২ !!! কাঁঠাল খাওয়ার বাজি !!!

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আষাঢ়ে মানে অদ্ভুত, মিথ্যা, অলীক। আষাঢ় মাসের অলস মুহূর্তের গল্পের আসর থেকেই আমাদের দেশে ‘আষাঢ়ে গল্প’ প্রবাদটির সৃষ্টি হয়েছে এমনটা মনে করা হয়। বাংলাদেশের আঞ্চলিক ভাষা অভিধানে ‘আজাইড়া’, ‘আজাড়া’ (আজাড়ে অর্থ অবিশ্বাস্য), অদ্ভুত, অমূলক, অহেতুক ইত্যাদি শব্দের ব্যবহার আছে। ফারসি অভিধান অনুসারে ‘আযার’ বা ‘আজার’ শব্দ থেকে ‘আজুরে’ বা আজাড়ে শব্দ এসেছে। আর এই আজাড়ে গল্প থেকেই ‘আষাঢ়ে গল্প’ কথাটির সৃষ্টি। পাঠকের জন্য আষাঢ়ে গল্প সিরিজের ২য় গল্প । কাঠাঁল খাওয়ার বাজি


পঞ্চাশ বছর আগের কথা। এক গ্রামে দুই যমজ ভাই ছিল। তাদের একজনের নাম নদু, আর একজনের নাম গদু। চেহারায় তাদের এমন মিল যে, তাদের মা-বাবাও খুব সহজে চিনতে পারতেন না—কে নদু আর কে গদু! এতটা অবিকল চেহারার যমজ বড় একটা দেখা যায় না।
তো, যাই হোক, এদের বাড়ির লাগোয়া হাট। সপ্তাহে দু'দিন সে হাট বসে—শুক্র ও সোমবারে। এমনি এক হাটের দিনে নদু তাদের বাড়ি সংলগ্ন কাঠাল হাটায় কাঁঠাল কিনতে গেছে। কাঁঠাল দেখেটেখে একজোড়া বড় কাঁঠাল তার ভারি পছন্দ হলো। সে মনে মনে ভাবে, এই কাঁঠালজোড়া কিনতে পারলে বাড়ির সবাইকে নিয়ে আছুদা সহকারে খাওয়া যেত। সে কাঁঠালের দাম জিজ্ঞেস করে।
বিক্রেতা বলে পছন্দ তো করছ নাজ্যের (রাজ্যের) ভারি কাডল। ইমুন পিরভিন (বিরাট) কাড়লের দামও বেশি। তুমি যে জোড়া পছন্দ করছ হের দাম পাঁচ টেকা। আড়াই টেকা কইরা পড়বো একখান।
নদু বলেঃ যে কাডল, ওয়া (ও তো) আমি একলাই একখান খাইবার পারি। তার আবার এত দাম ক্যা! দুইহান আড়াই টেকা দিমু।
বিক্রেতাঃ ব্যাপারীর পো, চাপা মাইরো না। কাডল আজদাহা। দামও তাই বেশি। আর তুমি যুদি একলা একখান খাইবার পার, তাইলে তুমারে দুইহান কাডলই মাগনা দিমু।
নদুঃ কথা হাচা তো! কথার নড়চড় অইব না তো?
বিক্রেতাঃ না, তা অইব না। এইহানে বইয়া যুদি একহান কাডল খাইবার পার, তা হইলে আর একহান বিনা পয়সায় দিমু।
নদু কাঁঠাল খেতে বসে। টপাটপ বড় বড় রসালো রোয়া মুখে পুরে দিতে থাকে। অর্ধেক খাওয়ার পর বলে, একটু পানি খামু। এই যে আমাগো বাড়ি। যামু আর আমু। বিক্রেতা রাজি হয়। বাড়িতে গিয়ে নদু যমজ ভাইকে ঘটনা বিবৃত করে বলে, জলদি যা। আমার খাওয়া কাডলটা শেষ কইরা জোড়ারটা লইয়া আইবি মাগনায়। মিনিট দুয়েক পরে গদু গিয়ে কাঁঠাল খেতে বসে এবং তা শেষ করে। পরে কোন কথা না বলে জোড়ার কাঁঠালটি কাঁধের গামছার ওপর বসিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। বিক্রেতা রহস্য বুঝতে পারে না।
হাঁ করে তাকিয়ে থেকে বলেঃ শালা রাক্ষসের বাচ্চা নাকি?
(সংগৃহীত)

১। আষাঢ়ে গল্প সিরিজের ১ম গল্পঃ ঘটকালি

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৪
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×