somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, ভারতের স্বনামধন্য গায়িকা লতা মঙ্গেশকরের জন্মদিন এবং তথ্য অধিকার দিবস আজ

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেপ্টেম্বর মাসের আজকের দিনটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খুবই গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরের এই দিনে জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের স্বানামধন্য গায়িকা লতা মঙ্গেশকর। দিনটি আজ বাংলাদেশের জন্য আরও গুরত্বপূর্ণ জনগনের তথ্য অধিকার নিশ্চিত করার নিমিত্বে ঘোষিত তথ্য অধিকার দিবস হিসেবে ঘোষণা জন্য। আজকের এই দিনে দুই গুণী ব্যাক্তিত্বের জন্মদিনে আমাদের ফুলেল শুভেচ্ছা।


১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহন করেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি,জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিরুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ কণ্যা শেখ হাসিনা বিদেশে অবস্থানকালে ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন। এই বছরের ১৭ই মে তিনি দেশে ফিরে আসেন। ১৯৭৫সালের ১৫ আগষ্ঠ সপরিবারে বঙ্গবন্ধু নিহত হন। এই সময় তিনি ও তাঁর ছোটবোন শেখ রেহেনা দেশের বাহিরে অবস্থান করায় ঘাতকের হাত থেকে রক্ষা পান। এরপর দীর্ঘ ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে প্রথম এবং ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিতীয়বার সরকার গঠন করে। দেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন। অবসর সময়ে তিনি পড়াশুনো ও লেখালেখিতে পুরো সময় ব্যয় করেন।


তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ‘ওরা কেন টোকাই, বাংলাদেশে স্বৈরতন্ত্রের উদ্ভব’ ইত্যাদি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আজ ৭৩তম জন্মবার্ষিকী/৭৪তম জন্মদিন । জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের ফুলেল শুভেচ্ছা।


ভারতের স্বনামধন্য গায়িকা লতা মঙ্গেশকর। কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর দীর্ঘ সাত দশক ধরে তাঁর কন্ঠের জাদু মন্ত্রমুগ্ধতা ছড়িয়ে রেখেছে সমগ্র সঙ্গীত জগতে। ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর ১৯২৯ সালের এই দিনে বৃটিশ ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। আজ তাঁর ৮৯তম জন্মদিন। ৮৮ বছরেও পা দিয়েও সুরের ছন্দে মুখর লতা মঙ্গেশকরের সৃজনশীল কন্ঠ। মাত্র ১৩ বছর বয়সে ১৯৪৩ সালে লতা মঙ্গেশকরের সঙ্গীত জীবনের জয়যাত্রা শুরু হয়.মারাঠি সিনেমা গজাভাউ-তে প্রথম গান করেন তিনি.ভারতের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর এতদিনে ৩৬ টি ভাষায় প্রায় এক হাজারেরও বেশি সিনেমায় গান করেছেন.ধ্রুপদি থেকে রোমান্টিক,গজল,ভজন-গানের প্রতিটি ধারায় তাঁর স্বচ্ছন্দ বিচরন-সুরেলা আবেশ আচ্ছন্ন করে রেখেছে আপামর সঙ্গীত পিপাসুদের।


লতাজি অনেকের মধ্যে অনন্য। লতাজি সম্পর্কে যতই বলা হোক ততই কম মনে হয়। তাঁর গলায় যে দৈব স্বত্বা রয়েছে তার জন্যই তাঁর কন্ঠ এত অপূর্ব ও অসাধারন.যেরকমই গান হোক না কেন তিনি যেন প্রাণ দান করেন.খুব সূক্ষ্মভাবে তিনি গানের মূল আবেগের বহিপ্রকাশ ঘটাতে পারেন। তিনি এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন।এছাড়া ভারতের ২০টি অঞ্চলিক ভাষাতেও গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন। ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী। প্রখ্যাত এই সঙ্গীতশিল্পীকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অফিসার দে লা দি’অনার’ প্রদান করেছে সে দেশের সরকার। ৮৬তম জন্মদিনে কিংবদন্তি এই কণ্ঠ শিল্পীর জন্য আমাদের ফুলেল শুভেচ্ছা।


২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস তথা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন করা হয়। বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে তথ্য কমিশনের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উদযাপনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আগে দিবসটি কেন্দ্রীয় পর্যায় ছাড়া শুধুমাত্র জেলা পর্যায়ে উদযাপন করা হতো। এবার তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিবসটি উদযাপনের আওতা বাড়িয়ে বিভাগীয় পর্যায় এবং পিডিসি ও ইউডিসিসমূহকে সংযুক্ত করে উপজেলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।বাংলাদেশ সরকার ২০০৯ সালে ‘নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তথ্য অধিকার আইন’ পাস করা হয়। এই আইন অনুযায়ী তথ্য কমিশন গঠন করা হয়েছে। এতে জনগণ ও গণমাধ্যমের প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তির অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবার জন্য তথ্য অধিকার আইন জনগণকে সকল সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক।


বিশ্বব্যাপী মহামারি করোনা পরিস্থিতি বিবেচনায় দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ ও স্লোগান: ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ নিধারণ করা হয়েছে। বিশ্বায়নের এ যুগে সঠিক তথ্য অমূল্য সম্পদ। সহজে ও সুলভে সঠিক তথ্য প্রাপ্তি ও ব্যবহার প্রত্যেক মানুষের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার। দিবসটি পালনের মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার আরও সুসংহত এবং গণতন্ত্র ও সুশাসন আরও সুদৃঢ় হবে এটিই আমাদের প্রত্যাশা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৬
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×