somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীতে ফ্রী কিছু পাওয়া যায়না একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লোভনীয় ফ্রীর চটকদার বিজ্ঞাপন দেখা গেলেও পৃথিবীতে কোন কিছুই ফ্রী পাওয়া যায়না। সৃষ্টির শুরুতেও কোন কিছু ফ্রী ছিলনা। যার ফলে বিনিময় প্রথা চালু হয়েছিলো এবং সেটাই বর্তমান চলমান রয়েছে। আমরা পৃথিবীতে আসি কিছু শর্ত নিয়ে। যেমন একজন মুসলিম এর ক্ষেত্রে, তাকে সময় মত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে আরও বেশ কিছু কাজ আল্লাহ্‌তালা আগে থেকেই ঠিক করে দিয়েছেন। যদি আমরা তার কথা মেনে চলি তাহলে আমরা আখিরাতে জান্নাত পাব আর যদি না মানি জাহান্নাম পাব। অর্থাৎ জান্নাত ফ্রী পাচ্ছিনা এমনকি জাহান্নামটাও ফ্রী না। যেখানে মহান রাব্বুল আলামিন সব কিছুর সৃষ্টিকর্তা জান্নাত ফ্রী দিবে না সেখানে আমরা তার তৈরী মানুষ কেন ফ্রী খুজতে যাই। তবে একমাত্র ব্যতিক্রম মা। মা (ইংরেজি: Mother, Mum, Mom) হচ্ছেন একজন পূর্ণাঙ্গ নারী, যিনি গর্ভধারণ, সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলেন - তিনিই অভিভাবকের ভূমিকা পালনে সক্ষম ও মা হিসেবে সর্বত্র পরিচিত। প্রকৃতিগতভাবে একজন নারী বা মহিলাই সন্তানকে জন্ম দেয়ার অধিকারীনি। গর্ভধারণের ন্যায় জটিল এবং মায়ের সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অবস্থানে থেকে এ সংজ্ঞাটি বিশ্বজনীন গৃহীত হয়েছে। আব্রাহাম লিংকন বলেছিলেন. " যার মা আছে সে কখনোই গরীব নয়"। এই মা্'ই হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সকল দুঃখ, কষ্ট জমা রাখি! বিনিময়ে নেই বিনাসুদে অকৃএিম ভালোবাসা। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু সবার জীবনে একজন আছেন যিনি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা। মা মানে আদর, মা মানে শান্তি, মা মানে ছায়া। মা এর ভালোবাসা এর মধ্যে কোনো ভেজাল নেই, নেই কোনো মলিনতা। যেকোনো পরিস্থিতি হোক না কেন মায়েরা সবসময় তাদের সবকিছু বিলিয়ে দেয়। নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মা ব্যতীত এই দুনিয়ায় পাওয়া যায় না। স্বার্থের শেষ চূড়ায় থাকে গভীর ভালোবাসা। কিন্তু মায়ের বেলায় থাকে সীমাহীন নিঃস্বার্থতা। দুনিয়ার সব কিছুই বদলাতেপারে,কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়।


মা, এমনই এক মানুষ যাকে ছাড়া একদম চলে না। জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পাশে থাকা চাই। জন্মদাত্রী মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা চিরদিনের। সন্তান ও মায়ের বন্ধন আমৃত্যু, শ্বাশত। আল্লাহ তাঁর পবিত্র কুরআনে বলেছেন "আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে।" (আল কুরআন, সুরা লোকমান, আয়াতঃ১৪)। মা হলো পৃথিবীর সবচেয়ে আপনজন । মা এর চেয়ে আপনজন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা। সর্বপরি মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন। মায়ের আদর অতুলনীয়। মা হতে গিয়ে যে মারা যায় ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে। (বুখারি শরিফ) তাই আমাদের সকলের উচিৎ মাকে নিয়ে ভাবা। মায়ের ভালো লাগা মন্দ লাগা নিয়ে কিছু করা । মা থাকতেও তাকে দূরে সরিয়ে রাখা অনেকটা দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝার মতো। যার মা পৃথিবীতে নেই, সে যে কতটা অসহায় তার বর্ণনা করে বোঝানো যাবে না। তাই কৃত্রিমতা নয় মা'কে ভালবাসতে হবে হৃদয়ের একান্ত গহীন থেকে। ভালবাসতে হবে একদিনে জন্য নয়: বরং প্রতিদিন ও সার্বক্ষণিক ভাবে। যেভাবে মা ভালোবেসে আমাদের বড় করে তুলেছেন ঠিক সেভাবেই তাকে ভালোবাসতে হবে সারা জীবন। আর যাদের মা নেই তাদের কর্তব্য হলো মা'য়ের জন্য দোয়া করা "রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা" সুরা আল ইসরাঃ আয়াতঃ২৪ “... My Lord! Have mercy on them both (parents) as they did care for me when I was little.” (Sura: Al-Isra, Ayat: 24) অর্থঃ হে আল্লাহ্‌ শিশুকালে আমার মা বাবা যেমন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন করেছিলেন, তুমিও তাঁদের সে ভাবেই লালন কর। এটা আরবী না, এটা বাংলা না, এটা ইংরেজী না। এটা পৃথিবীর তাবৎ পিতা মাতার জন্যে সন্তানদের পক্ষ থেকে এক শ্রেষ্ঠ প্রার্থনা। এটা সন্তানদের অন্তরের কথা। হৃদয়ের কথা। এটা প্রকাশ করার জন্যে কোন নির্দিষ্ট ভাষা জানার প্রয়োজন নেই। এটা কোরানের কথা হোক, এটা গীতার কথা হোক, এটা বাইবেলের কথা হোক- এটা সকলের অন্তরের কথা। মহান আল্লাহ আমাদের সবার পিতামাতাকে ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৫
১৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×