somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেই কাজ তো খই ভাজ!!

১১ ই জুন, ২০২১ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নে্ই কাজ তো খই ভাজ !!
নূর মোহাম্মদ নূরু

কাজের থেকে ফালতু ক্যাচাল বেড়ে গেছে সামুতে
ভাবছি তাই ছুটি নিয়ে বেড়াতে যাবো রামুতে !
লেখা, পাঠক মন্তব্য যে কমে যাচ্ছে প্রতিদিন
কি কারণে ঝড়ছে লেখক সেদিকটাতে নজর দিন।

সবার কাছে দামী লেখা আশা করা যায়কি ভাই
কি বা ক্ষতি ভালোর সাথে যদি একটু সস্তা পাই!
সবাইতো আর বিজ্ঞ নন যে খবর রাখে দূনিয়ার
কেউ যদি তা তুলে এনে সুযোগ দেয় শুনিবার।

কাজ নেই বলে খই ভাজাটা মোটেই সহজ কাজ না
কাঠ খড় যে পোড়াতে হয় শুনতে খইয়ের বাজনা।
কপি পেস্টে বাধা কো্থায় যদি না চায় খাজনা
কি দোষ তাতে ভাঙ্গা ঢোলে যদি বাজে বাজনা।

সোনার সাথে খাদ মিশালে কমেনা গহণার মান
খাটি সোনা পেতে গেলে হবে বৃথা হয়রান।
দুনিয়াটা বড়ই আজব নিজের দোষ তো খুঁজিনা
পরের একটু ত্রুটি পেল এক বিন্দু ছাড়িনা !

কপি করার বারণ আছে যদি তা হয় কপি রাইট
তা না হলে সময় নষ্ট বৃথা যাবে তোমার ফাইট।
কপিরাইটের মেয়াদ মরার ৬০ বছর পর থাকেনা
তখন তা কপি করতে অনুমতি লাগেনা।

স্বীকৃত আছে করা যাবে খবরে সম্পদনা
উৎস কি তার কেবা লেখক কি্ই বা তার ঠিকানা
তবে পরের কিছু নিজের বলে দাবী করা ঠিক না
যদি থাকে সে জিনিসের আইনানুগ মালিকানা!

মনের খুশী লেখা লেখি যেথায় কোন পয়সা নাই
একটু মিশেল হলোই বা কারোতে কোন ক্ষতি নাই!
সবাই থাকি মিলে মিশে দোষ না খুঁজি অপরে
কথায় আছে মিলবে মেওয়া সবার একটু সবরে!

কাজ করিলে ভুল পাওয়া যায় অকর্মার দোষ যে নাই
পরের দোষ খুঁজতে পারে নিজের বেলার খবর নাই।
দোষ গুণে আমরা মানুষ ফেরেশতা বা সয়তান নই,
সবাই আমরা দোষে গুণে একে অপরের হয়ে রই।

সামু মোদের প্রিয় বাগান গাছ ও ফুলের যত্ন চাই
তা না হলে বিরাণ হবে দিব্য চোখে দেখতে পাই!
আর নয় হিংসা দ্বেষ থাকি সবাই এক সাথে
সুখ শান্তি বিরাজ রবে ক্ষতি কি বলো তাতে?


সংবিধিবদ্ধ সতকীকরণঃ এটা একান্তই আমার নিজস্ব ভবনার ফসল। ভিন্নমত থাকতেই পারে। কেউ
অযথা সূত্র খুঁজে হয়রান হবেন না প্লিজ!!

প্রকাশকালঃ ঢাকাঃ শুক্রবারঃ ১১ জুন ২০২১ ইং
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২১ রাত ৯:২৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮১

লিখেছেন রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫২



যাক নির্বাচন শেষ!
আমি ভোট দেইনি। মন থেকে ভোট দেওয়ার তাগিদ অনুভব করিনি। তবে ভোটের দিন রোজা আর ফারাজাকে নিয়ে বিভিন্ন কেন্দ্র ঘুরে বেড়িয়েছি। দুই কন্যা আর আমি... ...বাকিটুকু পড়ুন

হিজড়াদের ব্যাপারে ইসলামে কিছু বলা আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৬



একটু আগে তারাবী নামাজ পড়ে আসলাম। এসে ফেসবুক খুলতেই চোখে পড়লো, আমার এক আত্মীয় জুনায়েদ সাকীকে নিয়ে পোস্ট দিয়েছেন। সাকী সাহেব বুঝি সমকামীদের সমর্থন করেছিলেন। যেহেতু তিনি সমকামীদের... ...বাকিটুকু পড়ুন

মহিয়সী

লিখেছেন রাজীব নুর, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০২



প্রেসক্লাবের সামনে এক মেয়ে চিৎকার করে উঠলো,
আমি এক মহিয়সী কন্যা।
দুষ্টলোকেরা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো!
প্রিয় নগরবাসী, আমার দিকে তাকান, আমার কথা শুনুন।
আমার বাবা আমায় এক... ...বাকিটুকু পড়ুন

মানুষের যৌনজীবন নিয়ে আপনার এত আগ্রহ কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৬


স্টিফেন হকিং একবার বলেছিলেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো নারীর মন। কিন্তু তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করলে নিশ্চিতভাবে বলতেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো বাঙালির মস্তিষ্ক — যেটি যেকোনো খবর,... ...বাকিটুকু পড়ুন

পবিত্র এ মাহে রমজানের শপথ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৫৩


মানবকুল জাগ আজ, রমজানের চাঁদ ডাকে আকাশপানে
হৃদয়ে তোমাদের আগুন জ্বাল,দয়া আর প্রেমের গানে
ক্ষুধার জ্বালা বুকে নিয়ে বুঝ আজ গরিবের বেদনা
অপরের অশ্রু মুছাতেই লুকায় রবের সাধনা।

সিয়ামের আগুনে পোড়াক প্রাণের... ...বাকিটুকু পড়ুন

×